সঠিক পথের সামাজিক সংগঠন

  • Home
  • Qatar
  • Doha
  • সঠিক পথের সামাজিক সংগঠন

সঠিক পথের সামাজিক সংগঠন একটি অরাজনৈতিক ফাউন্ডেশন

28/05/2026

আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, মানবতার কল্যাণে সঠিক পথের সামাজিক সংগঠন এর পক্ষ থেকে সম্পন্ন হলো পবিত্র ঈদুল আজহা ও মাসিক ত্রাণ বিতরণ কর্মসূচি - ২০২৬।

07/04/2026

হে আল্লাহ 🤲
তোমার ঘরের মেহমান হওয়ার তাওফিক একদিন যেন আমাকেও দাও…
দু’চোখ ভরে কাবার সৌন্দর্য দেখার সেই শান্তি যেন আমারও নসিব হয়।
আমিন

06/04/2026

যে আল্লাহর সামনে মাথা নত করে,
সে দুনিয়ার সামনে কখনো হার মানে না 💫

05/04/2026

রিজিক শুধু টাকা-পয়সা নয়,
নেককার মানুষ, সুস্থতা আর শান্তির ঘুম—
সবই আল্লাহর অমূল্য দান 🌙

04/04/2026

দান সদকার ফজিলত

জুম্মা মুবারক ❤️
03/04/2026

জুম্মা মুবারক ❤️

02/04/2026

যখন গরম বেশি পড়বে তখন তোমরা বেশি করে নামাজ আদায় করো। কারণ, অতিরিক্ত গরম হলো জাহান্নামের নিঃশ্বাস।

হযরত মুহাম্মদ (সাঃ)।

একটি ঘর…আপনার কাছে হয়তো খুব ছোট একটি বিষয়কিন্তু একটি পরিবারের কাছে, এটাই বেঁচে থাকার শেষ আশ্রয়… এটাই পুরো জীবন।চারজনের এ...
27/03/2026

একটি ঘর…
আপনার কাছে হয়তো খুব ছোট একটি বিষয়
কিন্তু একটি পরিবারের কাছে, এটাই বেঁচে থাকার শেষ আশ্রয়… এটাই পুরো জীবন।
চারজনের একটি পরিবার…
কিছুদিন আগেও ছিল একজন বাবা, একটি নিরাপদ ছায়া…
কিন্তু ক্যান্সার সেই মানুষটিকে কেড়ে নিয়েছে।
চিকিৎসা করতে গিয়ে যা ছিল সবই শেষ…
আজ তারা শুধু নিঃস্ব নয় ঋণের বোঝায় নুয়ে পড়া একটি পরিবার।
নিজেদের বাড়ি আছে…
কিন্তু সেই বাড়িতে থাকার মতো কোনো ঘর নেই…
একটি ছোট কাচারি ঘরে, অমানবিক কষ্টে দিন কাটছে তাদের।
বৃষ্টি এলে ভিজে যায়…
রোদ এলে থাকে না কোনো আশ্রয়…
রাতে নেই নিরাপত্তা, নেই স্বস্তির ঘুম…
মানুষের সহানুভূতিতে বাড়ির লোকজন একটি ছোট্ট জায়গার ব্যবস্থা করে দিয়েছেন…
কিন্তু ঘর নির্মাণের সামর্থ্য আজও তাদের কাছে স্বপ্ন…
সঠিক পথের সামাজিক সংগঠন’ চায়
এই অসহায় পরিবারটির মুখে আবার হাসি ফিরুক…
তাদের জন্য একটি নিরাপদ ঘর তৈরি হোক।
আপনার ৫০০ টাকা… ১০০০ টাকা…
হয়তো আপনার কাছে তেমন কিছু না
কিন্তু তাদের জন্য হতে পারে নতুন জীবনের শুরু…
একটি নিরাপদ আশ্রয়… একটি শান্তির রাত…
আসুন…
মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াই…
একটি পরিবারের মাথা গোঁজার ঠাঁই করে দেই…

📞 যোগাযোগ: 01961004012(বিকাশ,নগদ)

26/03/2026

ক্যান্সারে বাবার মৃত্যু, আজ কাচারি ঘরে কষ্টে জীবন পার করছেন 🥲🥲

সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে নিয়মিতভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে সঠিক পথের সামাজি...
19/03/2026

সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে নিয়মিতভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে সঠিক পথের সামাজিক সংগঠন । সংগঠনটির মাসিক কর্মসূচির অংশ হিসেবে প্রতি মাসেই দরিদ্র পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ উদ্যোগ হিসেবে ঈদের বাজার সামগ্রীও বিতরণ করা হয়েছে।
এই কর্মসূচির আওতায় অসহায় পরিবারগুলোর মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী হিসেবে প্রদান করা হয় ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার ভোজ্য তেল, ২ কেজি আটা, ২ প্যাকেট লাচ্চা সেমাই, ৫০০ গ্রাম চিনি এবং ১০০ গ্রাম দুধের গুঁড়া। এতে করে সুবিধাবঞ্চিত পরিবারগুলো ঈদের আনন্দ কিছুটা হলেও ভাগ করে নিতে সক্ষম হয়।
এছাড়াও সংগঠনটি শুধুমাত্র খাদ্য সহায়তায় সীমাবদ্ধ না থেকে মানবিক দৃষ্টিকোণ থেকে চিকিৎসা সহায়তাও প্রদান করে থাকে। সম্প্রতি অসহায় কিছু পরিবারকে চিকিৎসা বাবদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে, যা তাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের প্রতিটি অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের মূল লক্ষ্য এবং এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয়দের মতে, সঠিক পথের সামাজিক সংগঠন এর এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতা ও সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

Address

Doha
3600

Alerts

Be the first to know and let us send you an email when সঠিক পথের সামাজিক সংগঠন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share