01/08/2026
ভৌগোলিক ভাবে বলশিদ এবং তারালিয়া গ্রাম শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। উক্ত তারালিয়া গ্রামটি প্রশাসনিক ভাবে বৃটিশ আমল থেকেই বলশীদ মৌজার অন্তর্ভুক্ত। অনেকেই তারালিয়া গ্রামের পরিচয় দিতে গিয়ে বলশীদ তারালিয়া বলে থাকেন। উভয় গ্রামের মানুষের পারস্পরিক সোহাদ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। এমনকি আত্মীয়তার সম্পর্ক রয়েছে। সংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষা অন্যান্য বিষয়ের সাথে বলশীদ গ্রামের সাথে তারালিয়া গ্রামের গভীর সম্পর্ক রয়েছে। তারালিয়া গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা বলশীদ স্কুলেই পড়াশোনা করে তাই প্রতিনিয়ত বলশীদ গ্রামে তারালিয়া বাসীর যাতায়াত নিত্য চলমান। এছাড়াও সাপ্তাহিক হাট থাকার কারণে তারালিয়ার মানুষ উক্ত হাটেও নিয়মিত আসা যাওয়া করেন। সুতরাং তারালিয়ার মানুষের দিনে ও রাতের চলাফেরার নিরাপত্তায় অনেকটাই বলশীদ গ্রামের মানুষের দায়বদ্ধতা থাকে।
কিন্তু দুঃখজনক ও লক্ষণীয় বিষয় হচ্ছে সাম্প্রতিক কালে বলশীদ গ্রামের সাথে তারালিয়া গ্রামের যে সম্প্রীতি ছিল তা অনেকটাই ভারসাম্যহীন, যা কখনোই কাম্য নয়। কারণ ভৌগলিকভাবে তারালিয়ার মানুষ বিভিন্ন কারণে বলশীদের উপর নির্ভরশীল এটা কে কেউ দুর্বলতা ভেবে পুঁজি করে যদি তাদের আচরণগত দিক সংশোধন না করে তাহলে সামগ্রিক এলাকায় ক্ষতিগ্রস্ত হবে।
সমাজ থেকেই দল, দল থেকে সমাজ নয় এই বিষয়টি সবাইকে বুঝতে হবে। সুতরাং সমাজে বসবাস করলে সামাজিক সম্পর্কে পারস্পরিক দায়বদ্ধতা আছে। কেউই স্বয়ংসম্পূর্ণ নয় সুতরাং এই বিষয়গুলো বিবেচনা করে সামাজিক সম্পর্ক বজায় রেখে সবাই যার যার অবস্থান নিশ্চিত করতে পারেন এখানে কারো মতামতকে অসম্মান করা কখনো উচিত নয়। দলীয়ভাবে ও রুচির বা পছন্দের পার্থক্য থাকতে পারে সুতরাং প্রত্যেকের উচিত যার যার পছন্দ কে সম্মান করা এবং এলাকার প্রত্যেকটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।
একটি সমাজ কলুষিত হইলে তার প্রভাব সমাজের প্রত্যেকটি মানুষের উপরেই প্রতিফলিত হয় যা একটি সমাজকে পুরোপুরি পঙ্গু করে ফেলে।
কাজেই এখন থেকেই সবাই সিদ্ধান্ত নিন পুরনো ভালোবাসার পুনরুদ্ধার করে একসাথে মিলেমিশে বসবাস করা। এই দুটি গ্রাম আদর্শের প্রতীক শাহরাস্তি থানার মধ্যে এই দুটি গ্রাম খুবই সুপরিচিত, সেই সেই গৌরব রক্ষা করা বলশীদ এবং তারালিয়ার সবার দায়িত্ব এবং কর্তব্য। হানাহানি হিংসা মারামারি কখনোই একটি সমাজকে অগ্রসর হতে দেয় না বরং পিছিয়ে দেয় এতে উভয়ই ক্ষতিগ্রস্ত হয় যা কখনোই কাম্য নয়।
এলাকাবাসীর সবার প্রতি ভালোবাসা অনুরাগ ও শুভেচ্ছা থাকলো আশা রাখি ভবিষ্যতে উক্ত দুটি গ্রাম ভালোভাবে এগিয়ে যাবে।
সবাইকে ধন্যবাদ
✒️Shiduzzaman