Red Crescent Youth, PBDC Team

Red Crescent Youth, PBDC Team Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Red Crescent Youth, PBDC Team, Nonprofit Organization, Chandpur.

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানবতার জন্য নিবেদিত একটি সংগঠন। দুর্যোগ ব্যবস্থাপনা, রক্তদান, স্বাস্থ্যসেবা ও দারিদ্র্য দূরীকরণে কাজ করে। মানবতার সাতটি মূলনীতি মেনে আমরা মানুষের পাশে আছি। "আমি মানবসেবায় সেবাব্রতী"—এটাই আমাদের অঙ্গীকার।

রক্তের বন্ধনে আবদ্ধ হোক মানবতা  আজ ১৪ই জুন, বিশ্ব রক্তদাতা দিবস। স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করে যারা প্রতিদিন লাখো ...
14/06/2026

রক্তের বন্ধনে আবদ্ধ হোক মানবতা

আজ ১৪ই জুন, বিশ্ব রক্তদাতা দিবস। স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করে যারা প্রতিদিন লাখো মানুষের প্রাণ বাঁচিয়ে চলেছেন, তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
আপনার দেওয়া এক ব্যাগ রক্ত হয়তো একটি পরিবারের মুখে হাসি ফিরিয়ে দিতে পারে, বাঁচিয়ে দিতে পারে একটি মূল্যবান প্রাণ। রক্তদান কোনো সাধারণ দান নয়, এটি মানবতার সবচেয়ে বড় উপহার।
আসুন, এই বিশেষ দিনে আমরা নিজে রক্তদানের প্রতিজ্ঞা করি এবং অন্যকেও উৎসাহিত করি।
রক্ত দিন, জীবন বাঁচান।
পৃথিবীতে রক্তের কোনো বিকল্প নেই। মুমূর্ষু মানুষের জীবন বাঁচাতে রক্তদাতাদের অবদান অতুলনীয়। পুরান বাজার ডিগ্রি কলেজ যুব রেড ক্রিসেন্ট দলের পক্ষ থেকে বিশ্বের সকল বীর রক্তদাতাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। "আপনার রক্তে হাসুক প্রাণ,
নিয়মিত করুন রক্তদান।"
আসুন, রক্তদানে এগিয়ে আসি, মানবতার পাশে দাঁড়াই। 🤝
শুভেচ্ছান্তে—
যুব রেড ক্রিসেন্ট দল
পুরান বাজার ডিগ্রি কলেজ, চাঁদপুর
Bangladesh Red Crescent Society(BDRCS)
Chandpur Red Crescent Youth, Bangladesh
National Headquarters Red Crescent Youth, BDRCS
International Federation of Red Cross and Red Crescent Societies
German Red Cross Bangladesh Delegation
Save the Children in Bangladesh
National Headquarters Red Crescent Youth
#বিশ্ব_রক্তদাতা_দিবস #রক্তদান #যুব_রেড_ক্রিসেন্ট #চাঁদপুর

মোহাম্মদ মুশফিক

12/06/2026

রোগীর প্রাণের টানে
এগিয়ে আসুন রক্তদানে

🛌রোগির সমস্যা : সিজার

🔴রক্তের গ্রুপঃ ( O-) ও নেগেটিভ

🔄রক্তের পরিমাণঃ ২ ব্যাগ

📆রক্তদানের তারিখঃ ১৫/০৭/২০২৬

⌚রক্তদানের সময়ঃ ডোনার ম্যানেজ হলে

🏥রক্তদানের স্থানঃ আল-মানার

☎যোগাযোগঃ 01830195369 / 01818586185

মোহাম্মদ মুশফিক

🌿 **বিশ্ব পরিবেশ দিবস ২০২৬** 🌍"প্রকৃতি বাঁচলে বাঁচবে দেশ, সুজলা-সুফলা হবে বাংলাদেশ।"আজ ৫ই জুন, বিশ্ব পরিবেশ দিবস। আমাদের...
05/06/2026

🌿 **বিশ্ব পরিবেশ দিবস ২০২৬** 🌍

"প্রকৃতি বাঁচলে বাঁচবে দেশ, সুজলা-সুফলা হবে বাংলাদেশ।"
আজ ৫ই জুন, বিশ্ব পরিবেশ দিবস। আমাদের এই সুন্দর পৃথিবীকে পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য ও সবুজ রাখতে পরিবেশ রক্ষার কোনো বিকল্প নেই। যখন আমরা পরিবেশের যত্ন নেই, তখন আমরা মূলত আমাদের বিশ্বের সৌন্দর্য, ভারসাম্য এবং ভবিষ্যৎকেই রক্ষা করি।
আসুন, এই বিশেষ দিনে আমরা অঙ্গীকার করি:
✅ প্লাস্টিকের ব্যবহার কমিয়ে দেব।
✅ বেশি বেশি গাছ লাগাব এবং তার যত্ন নেব।
✅ পরিবেশ দূষণ রোধে সচেতন হব।

আমাদের ছোট ছোট সচেতন পদক্ষেপই পারে একটি সুস্থ ও সুন্দর পৃথিবী উপহার দিতে। 🌳✨

শুভেচ্ছান্তে,
যুব রেড ক্রিসেন্ট দল
পুরান বাজার ডিগ্রি কলেজ, চাঁদপুর।
#পরিবেশ_দিবস #যুব_রেড_ক্রিসেন্ট #গাছ_লাগান_পরিবেশ_বাঁচান
Bangladesh Red Crescent Society(BDRCS)
German Red Cross Bangladesh Delegation
National Headquarters Red Crescent Youth, BDRCS
Save the Children in Bangladesh
Chandpur Red Crescent Youth, Bangladesh

মোহাম্মদ মুশফিক

শুভ জন্মদিন, ফারিহা তাসনিম তমা Fariha Tasnim Toma  (যুব সদস্য, পুরান বাজার ডিগ্রি কলেজ যুব রেড ক্রিসেন্ট দল)।আপনার আগামী...
04/06/2026

শুভ জন্মদিন, ফারিহা তাসনিম তমা Fariha Tasnim Toma (যুব সদস্য, পুরান বাজার ডিগ্রি কলেজ যুব রেড ক্রিসেন্ট দল)।

আপনার আগামী দিনগুলো সুন্দর ও সাফল্যমণ্ডিত হোক। আমরা প্রত্যাশা করি, সংগঠনের অগ্রযাত্রায় এবং মানবতার সেবায় আপনি সর্বদা এভাবেই সচেষ্ট থাকবেন। আপনার জন্য রইল অনেক শুভকামনা!

#শুভ_জন্মদিন #জন্মদিনের_শুভেচ্ছা #যুব_রেড_ক্রিসেন্ট #মানবতার_সেবা #পুরান_বাজার_ডিগ্রি_কলেজ

Chandpur Red Crescent Youth, Bangladesh
Bangladesh Red Crescent Society(BDRCS)

মোহাম্মদ মুশফিক

03/06/2026

শোক সংবাদ ও গভীর সমবেদনা

অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের পুরান বাজার ডিগ্রি কলেজ যুব রেড ক্রিসেন্ট দলের সহকারী দলনেতা-১ ফারহানা আক্তারের Farhana Akter পরম শ্রদ্ধেয় বাবা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ওনার এই আকস্মিক মৃত্যুতে 'পুরান বাজার ডিগ্রি কলেজ যুব রেড ক্রিসেন্ট দল' গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

মহান আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন। আমিন

মোহাম্মদ মুশফিক

শুভ জন্মদিন, উম্মে আইমন প্রমি!  ( Umme Aimon Promi ) পুরান বাজার ডিগ্রি কলেজ যুব রেড ক্রিসেন্ট দলের সম্মানিত সদস্য উম্মে...
25/05/2026

শুভ জন্মদিন, উম্মে আইমন প্রমি! ( Umme Aimon Promi )

পুরান বাজার ডিগ্রি কলেজ যুব রেড ক্রিসেন্ট দলের সম্মানিত সদস্য উম্মে আইমন প্রমি-এর জন্মদিনে রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। আমরা আশা করি, আপনার সততা ও পরিশ্রমের মাধ্যমে আমাদের এই সংগঠন আরও অনেক দূর এগিয়ে যাবে।
Chandpur Red Crescent Youth, Bangladesh
Bangladesh Red Crescent Society(BDRCS)
German Red Cross Bangladesh Delegation
National Headquarters Red Crescent Youth, BDRCS
International Federation of Red Cross and Red Crescent Societies
Save the Children in Bangladesh
#শুভ_জন্মদিন

মোহাম্মদ মুশফিক

23/05/2026
১৬ মে চাঁদপুর সরকারি কলেজ মাঠে  বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব Tarique Rahman  এর আগমনকে কেন্দ্র করে অতিরি...
18/05/2026

১৬ মে চাঁদপুর সরকারি কলেজ মাঠে বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব Tarique Rahman এর আগমনকে কেন্দ্র করে অতিরিক্ত মানুষের সমাগম ও তীব্র গরমের কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়েন।

সেই সময় যুব রেড ক্রিসেন্ট দল, পুরানবাজার ডিগ্রি কলেজ ইউনিটের স্বেচ্ছাসেবকরা মানবতার সেবায় এগিয়ে আসে। তারা অসুস্থদের প্রাথমিক চিকিৎসা, ফার্স্ট এইড সেবা প্রদান এবং গুরুতর অসুস্থদের দ্রুত সদর হাসপাতালে পৌঁছে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে।

মানবতার পাশে, মানুষের পাশে — সবসময়
❤️ PBDC RCY ❤️

শুভ জন্মদিন উম্মে তাইয়েবা তাসনিম Umme Tayaba Tasnim পুরান বাজার ডিগ্রি কলেজ যুব রেড ক্রিসেন্ট দলের সহকারী উপদলনেতা উম্ম...
17/05/2026

শুভ জন্মদিন উম্মে তাইয়েবা তাসনিম Umme Tayaba Tasnim
পুরান বাজার ডিগ্রি কলেজ যুব রেড ক্রিসেন্ট দলের সহকারী উপদলনেতা উম্মে তাইয়েবা তাসনিম-এর জন্মদিনে রইল অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।

আপনার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আশা করি, রেড ক্রিসেন্টের মূলমন্ত্র বুকে ধারণ করে মানবতার সেবায় সর্বদাই নিজেকে নিয়োজিত রাখবেন এবং আর্তমানবতার কল্যাণে এভাবেই এগিয়ে আসবেন।

#শুভজন্মদিন #যুবরেডক্রিসেন্ট
Chandpur Red Crescent Youth, Bangladesh
Bangladesh Red Crescent Society(BDRCS)
National Headquarters Red Crescent Youth, BDRCS
মোহাম্মদ মুশফিক

Address

Chandpur

Alerts

Be the first to know and let us send you an email when Red Crescent Youth, PBDC Team posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share