লাক বাইতুল ইজ্জাত ফাউন্ডেশন

লাক বাইতুল ইজ্জাত ফাউন্ডেশন আসসালামুআলাইকুম

আসসালামুআলাইকুম , সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা রইলো  🌙 ।দোয়া করি আল্লাহ্ এই রমজানের উসিলায় সবার জীবনকে বরকতময় ও স...
18/02/2026

আসসালামুআলাইকুম ,
সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা রইলো 🌙 ।
দোয়া করি আল্লাহ্ এই রমজানের উসিলায় সবার জীবনকে বরকতময় ও সুন্দর করুক ।

আলহামদুলিল্লাহ্ ,
আল্লাহর অশেষ মেহেরবানীতে আমাদের লাক বাইতুল ইজ্জাত ফাউন্ডেশন , প্রতিবেশীদের হক আদায়ের লক্ষ্যে এই বছর লাক গ্রামের ৪৬ টি পরিবারের মাঝে অতন্ত্য গোপনীয়তার সহিত ইফতার গিফট সবার বাসায় পৌছে দিয়েছেন ।

উক্ত কাজের শুরু থেকে শেষ পর্যন্ত যারা পরিকল্পনা , স্বেচ্ছাশ্রম ও অর্থ দিয়ে সহযোগিতা করেছেন , দোয়া করি আল্লাহ সকলের অনুদান ও পরিশ্রমকে কবুল করুন । আমিন

🌙দেখা গেল রজবের চাঁদ, দুই মাস পর পবিত্র রমজান...নবীজি (সা.) রমজানের প্রায় দুই মাস আগে রজব ও শাবান মাস থেকে রমজান পর্যন্...
24/12/2025

🌙দেখা গেল রজবের চাঁদ, দুই মাস পর পবিত্র রমজান...

নবীজি (সা.) রমজানের প্রায় দুই মাস আগে রজব ও শাবান মাস থেকে রমজান পর্যন্ত পৌঁছানোর এবং তাতে বরকত লাভের জন্য একটি বিশেষ দোয়া পড়তেন: "আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান, ওয়া বাল্লিগনা রামাদান" (হে আল্লাহ! আমাদের রজব ও শাবান মাসে বরকত দিন এবং রমজান পর্যন্ত পৌঁছে দিন)। এটি রজব মাস থেকে শুরু করে শাবান মাসজুড়ে পড়া সুন্নত, যা রমজানের প্রস্তুতি হিসেবে গণ্য হয়।
দোয়া ও তার অর্থ:
আরবি উচ্চারণ: «اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ، وَشَعْبَانَ، وَبَلِّغْنَا رَمَضَانَ»
বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান, ওয়া বাল্লিগনা রামাদান।
অর্থ: হে আল্লাহ! আপনি রজব ও শাবান মাসকে আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত (হায়াত দিন) পৌঁছে দিন।


লাক বাইতুল ইজ্জাত ফাউন্ডেশন
পোস্টঃসংগ্রহীত

17/12/2025
15/12/2025

কুরআনের আলোতে আলোকিত হউক প্রতিটা বাচ্চার অন্তর ।

লাক বাইতুল ইজ্জাত ফাউন্ডেশন

আলহামদুলিল্লাহ্ আজকে লাক বাইতুল ইজ্জাত জামে মসজিদের মক্তবের বেশ কিছু বাচ্চা কুরআন গ্রহন করে। সকলে দোয়া করবেন আল্লাহ যেনো...
05/12/2025

আলহামদুলিল্লাহ্
আজকে লাক বাইতুল ইজ্জাত জামে মসজিদের মক্তবের বেশ কিছু বাচ্চা কুরআন গ্রহন করে। সকলে দোয়া করবেন আল্লাহ যেনো ওদের সহিশুদ্ধভাবে কুরআন শিখার তওফিক দান করে । আমিন

04/12/2025

হজে গিয়েই অজান্তে যে গুনাহগুলো হয়ে যায় — যা অনেক হাজী জানেনই না!

হজের ভিড়, গরম, ক্লান্তি—এই সবের মাঝে এমন অনেক ভুল অজান্তেই হয়ে যায়…
কিন্তু এগুলোই হজের ফজিলত কমিয়ে দিতে পারে।

১) মানুষকে কষ্ট দেওয়া

ভিড়ে ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি, রূঢ় আচরণ — এগুলো শুধু কষ্ট দেয় না, গুনাহও।

রাসুলুল্লাহ ﷺ বলেছেন:
“মুসলিম সে, যার হাত ও মুখ থেকে মানুষ নিরাপদ থাকে।”
— সহিহ বুখারি

২) ঝগড়া, তর্ক, গীবত

কোরআন কারিমে আল্লাহ তায়ালা বলেন:
“হজে কোন রাফাস নেই, পাপ নেই, ঝগড়া নেই।”
— সূরা বাকারা ২:১৯৭

হজে আপনার মুখটাই আপনার ইবাদত।

৩) দৃষ্টির গুনাহ

ভিড় বেশি = পরীক্ষাও বেশি।
কিন্তু তাকানোর ইচ্ছা নিয়ন্ত্রণ করা ফরজ।

রাসুলুল্লাহ ﷺ বলেছেন: “অপ্রত্যাশিত প্রথম দৃষ্টি মাফ, তবে দ্বিতীয় দৃষ্টি নয়।”
— তিরমিযী (হাসান)

অনিচ্ছাকৃত নয়—ইচ্ছাকৃত দৃষ্টি ফিরিয়ে নেওয়াই প্রকৃত তাকওয়া।

৪) পথ ব্লক করা / দাঁড়িয়ে ভিডিও করা

কাবার সামনে, সিঁড়িতে, দরজায় দাঁড়িয়ে থাকা = হাজার মানুষের চলাচল বন্ধ।

এটা হুকুকুল ইবাদ লঙ্ঘন—কাউকে আটকে রাখলে তার হজের ক্ষতি, দায় আপনার গায়ে।

৫) সেলফি, লাইভ, শো-অফ ভিডিও

এগুলো ইখলাস নষ্ট করতে পারে।

নবী ﷺ বলেছেন:
“যে রিয়া করে, তার জন্য রিয়া।”
— সহিহ মুসলিম

হজ কন্টেন্ট বানানোর জায়গা নয়—দোয়া ও ইবাদতের জায়গা।

৬) লাইন ভাঙ্গা / জায়গা দখল / অন্যের অধিকার খাওয়া

আল্লাহর কাছে মাফ হলেও—মানুষ মাফ না করলে চলবে না।
হজে কারও অধিকার নষ্ট করলে তার দায়ও সাথে যাবে।

৭) হাজরে আসওয়াদ ছোঁয়ার নামে বিশৃঙ্খলা

কালো পাথর ছোঁয়া সুন্নাহ—
কিন্তু কাউকে কষ্ট দিয়ে করলে সেটা সুন্নাহ নয়—গুনাহ।

না ছুঁয়ে ইশারা করলেও সুন্নাহ সম্পন্ন।

শেষ কথা:

ভিড় আপনি থামাতে পারবেন না।
কিন্তু নিজের ধৈর্য, দৃষ্টি, আচরণ—শতভাগ আপনার নিয়ন্ত্রণে।
এগুলো ঠিক রাখলেই আপনার হজ আরও বরকতময় হবে, ইনশাআল্লাহ।

👉 হজে গিয়ে আপনি কোন ভুলটি সবচেয়ে বেশি দেখেছেন?
কমেন্টে শুধু নাম্বার লিখে জানান—১ থেকে ৭ এর মধ্যে। 👇

22/11/2025

লাক বাইতুল ইজ্জাত ফাউন্ডেশন এর উদ্দ্যোগে মসজিদের পিছনের অংশ ও কবরস্থান পরিস্কার এর কাজ চলছে ।

আজকে লাক বাইতুল ইজ্জাত ফাউন্ডেশন এর উপদেষ্টা মন্ডলীর মিটিংএ যে সব বিষয় আলোচনা হয়েছেঃ1. রমজানে লাক গ্রামে ইফতার গিফট প্রো...
08/11/2025

আজকে লাক বাইতুল ইজ্জাত ফাউন্ডেশন এর উপদেষ্টা মন্ডলীর মিটিংএ যে সব বিষয় আলোচনা হয়েছেঃ
1. রমজানে লাক গ্রামে ইফতার গিফট প্রোগাম সম্পর্কে আলোচনা ।
2. লাক বাজার মসজিদের আই পি এস সংযোগ বিষয়ক আলোচনা ।
3. লাক গ্রামের শিক্ষার হার উন্নয়ন বিষয়ক আলোচনা
4. লাক ঈদগাঁ থেকে ঘোড়াধারী দিঘির পাড় পর্যন্ত রাস্তা উন্নয়ন বিষয়ক আলোচনা
5. লাক বাইতুল ইজ্জাত মসজিদের মক্তবের ৮/৯ জন বাচ্চার নতুন কুরআন গ্রহনের অনুষ্ঠান বিষয়ক আলোচনা ।
6. লাক বাইতুল ইজ্জাত ফাউন্ডেশনের নতুন স্বেচাসেবক বৃদ্ধি , প্রবাসী সদস্য বৃদ্ধি ও উপদেষ্টা মন্ডলীর সদস্য বৃদ্ধি সম্পর্কিত আলোচনা ।
7. লাক গ্রামের এতিম বাচ্চা , বেকার ও অস্বচ্ছল পরিবারের উন্নয়ন বিষয়ক আলোচনা ।

আলহামদুলিল্লাহ সফলতার সহিত আমাদের মিটিং শেষ হয়েছে ।

14/10/2025

রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘মুনাফিকের আলামত হচ্ছে তিনটা- যখন সে কথা বলে, মিথ্যা বলে, যখন ওয়াদা করে, ভঙ্গ করে এবং যখন তার নিকট কোন কিছু আমানত রাখা হয়, তা সে খিয়ানত করে’

Address

প্রধানীয়া বাড়ি , গ্রাম/লাক , নায়েরগাঁও উওর , মতলব দক্ষিন
Chandpur
3640

Website

Alerts

Be the first to know and let us send you an email when লাক বাইতুল ইজ্জাত ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share