16/05/2026
আসসালামু আলাইকুম। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নিয়োজিত "আত-তৌফিক ফাউন্ডেশন এখন আরও বড় পরিসরে! দীর্ঘদিন ধরে আমরা আমাদের অফিশিয়াল মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে মেম্বারদের সরাসরি অংশগ্রহণ ও সততার সাথে আমাদের কার্যক্রম পরিচালনা করে আসছি। আমাদের এই সেবাকে আরও সুসংগঠিত করতে এবং সবার কাছে সহজে পৌঁছে দিতে আজ থেকে অফিশিয়াল ফেসবুক পেজ হিসেবে আমাদের যাত্রা শুরু হলো।
বর্তমানে আমাদের মূল কার্যক্রম:
আমরা এখন প্রধানত সুবিধাবঞ্চিত পরিবারগুলোর পাশে জরুরি খাদ্য সহায়তা ও নিত্যপ্রয়োজনীয় বাজার পৌঁছে দেওয়ার কাজ করছি। ইনশাআল্লাহ, আপনাদের সবাইকে সাথে নিয়ে ভবিষ্যতে আমরা শিক্ষা ও আত্মনির্ভরশীলতার মতো আরও বড় প্রজেক্টে কাজ করব।
স্বচ্ছতা ও সত্যতা যাচাইয়ের সুযোগ:
আমরা বিশ্বাস করি, যেকোনো সামাজিক কাজের মূল ভিত্তি হলো স্বচ্ছতা। আমাদের পূর্বের কাজের ট্র্যাক রেকর্ড, ছবি, ভিডিও এবং ফান্ডের হিসাব বরাবরের মতোই এই পেজে নিয়মিত আপডেট করা হবে। কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব বা সংশয় ছাড়াই যেন আপনারা আমাদের কাজের সততা ও প্রফেশনালিজম নিজেরা ভেরিফাই (যাচাই) করে নিতে পারেন, সেটাই আমাদের মূল লক্ষ্য।
আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত হোন:
আমাদের এই ফাউন্ডেশন কীভাবে কাজ করে, তা সরাসরি দেখতে এবং আমাদের নিয়মিত কার্যক্রমে অংশ নিতে আপনিও আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত হতে পারেন। আমাদের গ্রুপে যুক্ত হতে চাইলে কমেন্টে জানান অথবা আমাদের এডমিন কে At-Tawfiq Junayed message করুন, আমাদের টিম আপনাকে গ্রুপে অ্যাড করে নেবে।
আসুন, সচেতনতা ও ভালোবাসার হাত বাড়িয়ে আমরা সবাই মিলে ক্ষুধার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াই। পেজটি লাইক ও ফলো দিয়ে আমাদের এই নতুন পথচলায় সাথে থাকুন।
ধন্যবাদ,
টিম আত-তৌফিক ফাউন্ডেশন 📍 অবস্থান: চাঁদপুর, বাংলাদেশ।