প্রাক্তন ছাত্র ঐক্য পরিষদ, প্যারাপুর উচ্চ বিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Chandpur
  • প্রাক্তন ছাত্র ঐক্য পরিষদ, প্যারাপুর উচ্চ বিদ্যালয়

প্রাক্তন ছাত্র ঐক্য পরিষদ, প্যারাপুর উচ্চ বিদ্যালয় °প্রত্যেকের তরে প্রত্যেকে আমরা' স্থাপিত:১০ জানুয়ারি ১৯২৬ খ্রি.

প্যারাপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচনের তফসিল -২০২৫ প্রকাশ করা হয়েছে।
16/10/2025

প্যারাপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচনের তফসিল -২০২৫ প্রকাশ করা হয়েছে।

08/05/2024

আপনার বাড়ির যেসকল ভাই ও বোনেরা ১৯২৬ থেকে অদ্যাবধিকাল প্যারাপুর উচ্চ বিদ্যালয় এ পড়াশোনা করেছেন তাদের নাম, পিতার নাম, গ্রাম, বাড়ির নাম, কোন সালে পড়াশোনা করেছিলেন ও যোগাযোগের জন্য মোবাইল নম্বর তালিকাবদ্ধ করে কমেন্ট বক্সে দিন।

উল্লেখ্য, যারা মারা গেছেন তাদের নাম, পিতার নাম, গ্রামের নাম, কোন সালে পড়াশোনা করেছিলেন এবং তার একজন সন্তানের নাম সহ মোবাইল নম্বর তালিকায় রাখবেন। আপনি সহযোগিতা করলে পরিপূর্ণ একটা তালিকা প্রকাশ সহজ হবে। এই তথ্য নেয়ার কারণ হলো, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সুনির্দিষ্ট ডাটাবেইজ তৈরি করা। ভবিষ্যতে পূণর্মিলনী করতে সহায়ক হবে।

08/05/2024

হতাশাজনক খবর এই যে, ১৯২৬ সালে প্রতিষ্ঠিত প্যারাপুর উচ্চ বিদ্যালয় নিয়ে অনলাইনে কোনো পরিপূর্ণ তথ্য পাওয়া যায়না! তাই আমি চেষ্টা করছি উক্ত প্রতিষ্ঠান নিয়ে Wikipedia তে পরিপূর্ণ তথ্য সন্নিবেশ করতে.....
আশাকরি, সবার সহযোগিতা পাবো। তবেই বিশ্বের যেকোনো স্থান থেকে গুগলে সার্চ দিয়ে প্যারাপুর উচ্চ বিদ্যালয় নিয়ে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে। এছাড়াও প্যারাপুর উচ্চ বিদ্যালয়ের ওয়েবসাইট অসম্পূর্ণ! আশাবাদী বিদ্যালয় কর্তৃপক্ষ উদ্যোগী হবেন।ধন্যবাদ। ...
ওয়ালীউল্যাহ সরকার তৌহিদ
প্রাক্তন ছাত্র (এস এস সি-২০০৬ ব্যাচ)
তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি সম্পাদক
প্রাক্তন ছাত্র ঐক্য পরিষদ, প্যারাপুর উচ্চ বিদ্যালয়।

প্রাক্তন ছাত্র ঐক্য পরিষদ, প্যারাপুর উচ্চ বিদ্যালয় এর সভাপতি মোস্তফা কামাল পাটোয়ারী।
08/05/2024

প্রাক্তন ছাত্র ঐক্য পরিষদ, প্যারাপুর উচ্চ বিদ্যালয় এর সভাপতি মোস্তফা কামাল পাটোয়ারী।

স্মৃতি রোমন্থন❤️প্রিয় প্রাক্তন শিক্ষার্থী ভাই/ বোনেরা! আসসালামু আলাইকুম। আপনারা প্যারাপুর উচ্চ বিদ্যালয় এ পড়াশোনাকালীন ...
08/05/2024

স্মৃতি রোমন্থন❤️
প্রিয় প্রাক্তন শিক্ষার্থী ভাই/ বোনেরা! আসসালামু আলাইকুম। আপনারা প্যারাপুর উচ্চ বিদ্যালয় এ পড়াশোনাকালীন সময়ের স্মৃতি রোমন্থন করতে পারেন। লিখতে পারেন গুছিয়ে অপ্রকাশিত তথ্য যুক্ত করে। প্রাক্তন ছাত্র ঐক্য পরিষদ, প্যারাপুর উচ্চ বিদ্যালয় আপনাদের লিখিত "স্মৃতি রোমন্থন" একত্রিত করে শতবর্ষ উপলক্ষে প্রস্তাবিত স্মরণিকায় প্রকাশের উদ্যোগ নেয়া হবে। ইনশাল্লাহ।।

লিখুন এই গ্রুপে........

প্যারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্যারাপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান এবং প্যারাপুর ঐতিহ্যবাহী পুকুর।
08/05/2024

প্যারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্যারাপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান এবং প্যারাপুর ঐতিহ্যবাহী পুকুর।

প্যারাপুর উচ্চ বিদ্যালয় এর পুরনো একাডেমিক ভবন
08/05/2024

প্যারাপুর উচ্চ বিদ্যালয় এর পুরনো একাডেমিক ভবন

স্মৃতিচারণ!প্রিয় স্যারদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা... ❤️❤️.....প্যারাপুর উচ্চ বিদ্যালয় এ আমাদের শিক্ষক জনাব মোঃ বিল্লাল...
28/02/2024

স্মৃতিচারণ!
প্রিয় স্যারদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা... ❤️❤️.....
প্যারাপুর উচ্চ বিদ্যালয় এ আমাদের শিক্ষক জনাব মোঃ বিল্লাল হোসেন স্যার এবং মাইন উদ্দিন মিয়াজী (হুজুর স্যারের) মাইর(বেত্রাঘাত) কেউ খায়নাই খুব বিরল! ২০০১-২০০৬ সময়ে আমি এবং আমার সমসাময়িক ব্যাচের শিক্ষার্থীরা এর স্বাক্ষ্য বহন করে। ২০০৫ সালে ভারত এবং বাংলাদেশের মধ্যকার ওয়ানডে ম্যাচ ক্লাস ফাঁকি দিয়ে মোহাম্মদপুর তালুকদার বাড়ী গিয়েছিলাম। তখন আমরা স্কুলের হোস্টেলে থাকতাম। সেদিন দুপুর আনুমানিক ১২ টায় এসেছিলাম। এরপর আমি, রাজু সহ কয়েকজন যেই মাইর খাইছি হুজুর স্যারের, সেই কথা এখনো স্পষ্ট মনে আছে।পড়ার জন্য কখনোই মাইর খাইনি! আমার মনে পড়েনা! তবে সেই সময় এরকম শাসনের কারণে কেউই মারা যাইনি কিংবা অঙ্গ হানি হয়নি। এক একজন স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। আমরা সেইরকম শাসনে বড় হয়েছি। তাই কেউ বেয়াদব হয়নি।আমরা স্যারদের অপমান করিনি ফলে আমাদের অবস্থানে এসে আমরাও অপমানিত হচ্ছিনা। যদিও তখন মনে হতো এতো মাইর স্যার দিছে আমি পড়বোনা কিংবা আরও কত কি বিড়বিড়িয়ে বকেছি আড়ালে গিয়ে। সেদিন আমাদের জন্য আমার প্রিয় বন্ধুরা খুব কেঁদেছিল। ফেন্সি, সুমি, খাদিজা, মানসুরা, তাহমিনা, আকলিমা জেসমিন সহ আরও কয়েকজন যেভাবে চোখের জল ছেড়েছে সেই ব্যাপারটা আজো ভালো লাগা কাজ করে। আমরা ছিলাম সুখে-দুঃখে পাশে থাকা পরম বন্ধু❤️ সবাই ভালো থাকুক।

লিখেছেনঃ ওয়ালীউল্যাহ সরকার তৌহিদ, প্রাক্তন ছাত্র, ২০০৬ ব্যাচ।

এমনটা কখনোই কাম্য নয়। একদিন যিনি পড়ান তিনিও শিক্ষাগুরু ❤️ আমরা শিক্ষকদের শ্রদ্ধা,সম্মান ও তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন ...
28/02/2024

এমনটা কখনোই কাম্য নয়। একদিন যিনি পড়ান তিনিও শিক্ষাগুরু ❤️ আমরা শিক্ষকদের শ্রদ্ধা,সম্মান ও তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করবো। আল্লাহ আমাদের শিক্ষকদের আরো বেশি সম্মানিত করুন।আমিন।।

মাশাল্লাহ, আইটি প্রশিক্ষণ গ্রহণ করছে শিক্ষার্থীরা🇧🇩❤️প্যারাপুর উচ্চ বিদ্যালয় এর শেখ রাসেল ডিজিটাল ল্যাবের কার্যক্রম চলম...
28/02/2024

মাশাল্লাহ, আইটি প্রশিক্ষণ গ্রহণ করছে শিক্ষার্থীরা🇧🇩❤️
প্যারাপুর উচ্চ বিদ্যালয় এর শেখ রাসেল ডিজিটাল ল্যাবের কার্যক্রম চলমান। নিয়মিত চলছে প্রশিক্ষণ কার্যক্রম।

ধন্যবাদ স্কুল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট শিক্ষক মহোদয়গণ।

ক্রেডিট: প্যারাপুর উচ্চ বিদ্যালয়

প্রাক্তন ছাত্র ঐক্য পরিষদ, প্যারাপুর উচ্চ বিদ্যালয়,হাজীগঞ্জ ,চাঁদপুর এর পথচলা শুরু হয় ১৬ মে, ২০২০ খ্রি.। কার্যনির্বাহী ক...
28/02/2024

প্রাক্তন ছাত্র ঐক্য পরিষদ, প্যারাপুর উচ্চ বিদ্যালয়,হাজীগঞ্জ ,চাঁদপুর এর পথচলা শুরু হয় ১৬ মে, ২০২০ খ্রি.। কার্যনির্বাহী কমিটির সভাপতি মোস্তফা কামাল পাটোয়ারী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল প্রধানীয়া।

ইনশাল্লাহ, এগিয়ে যাবো নবোদ্যমে। আমরা শুরু করে দিতে চাই। এরপর বহুদুর এগিয়ে নেবে আগামীর কর্ণধার স্নেহের ছোট ভাই ও বোনেরা। সবাই এগিয়ে এলেই সুন্দর প্ল্যাটফর্ম গড়ে তোলা সহজ হবে।

Address

Parapur High School
Chandpur

Telephone

+8801317942695

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রাক্তন ছাত্র ঐক্য পরিষদ, প্যারাপুর উচ্চ বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share