Bangladesh Citizens Optimistic Platform - BCOP

Bangladesh Citizens Optimistic Platform - BCOP বিসিওপি একটি সেবামূলক, মানবিক, অরাজনৈতিক ও তথ্যভিত্তিক সংগঠন
স্থাপিত : ২৯/ ০৮/২০২৫ ইং।

(যেকোনো বিশেষ প্রয়োজনে ইনবক্সে মেসেজের মাধ্যমে অবহিত করবেন)
(1)

রিযিক বন্ধ হয়ে যাওয়ার ২০টি গুনাহ!১. সুদ :যে ব্যবস্থার বিরুদ্ধে আল্লাহ নিজেই যুদ্ধ ঘোষণা করেছেন, সেখানে কখনো বারকাহ আসত...
04/06/2026

রিযিক বন্ধ হয়ে যাওয়ার ২০টি গুনাহ!

১. সুদ :
যে ব্যবস্থার বিরুদ্ধে আল্লাহ নিজেই যুদ্ধ ঘোষণা করেছেন, সেখানে কখনো বারকাহ আসতে পারে না।
📖 রেফারেন্স: সূরা আল-বাকারা ২৭৯ — “আল্লাহ ও তাঁর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা।”

২. অকৃতজ্ঞতা:
যে রিযিককে তুমি তুচ্ছ করো, সেটাই ধীরে ধীরে তোমার হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়।
📖 রেফারেন্স: সূরা ইবরাহীম ৭ — “কৃতজ্ঞ হলে বাড়িয়ে দেব, অকৃতজ্ঞ হলে শাস্তি কঠিন।”

৩. আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা:
রিযিকের সাথে আত্মীয়তার সম্পর্ক সরাসরি যুক্ত। সম্পর্ক কেটে দিলে রিযিকের দরজা বন্ধ হয়।
📖 হাদিস: “যে রিযিক বাড়াতে চায়, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে।”
— বুখারি ২৯৮৬

৪. অসততা:
ব্যবসায় মিথ্যা বললে সাময়িক লাভ হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে রিযিক নষ্ট হয়।

৫. প্রতারণা:
কারও হক মেরে খেলে প্রতিটি হা/রাম টাকা জীবনে অভাব ডেকে আনে।
📖 হাদিস: “যে প্রতারণা করে, সে আমার উম্মতের মধ্যে নয়।” — মুসলিম ১০২

৬. সালাত অবহেলা:
আজান–সালাত গুরুত্বহীন মনে করলে রিযিকের বারকাহ কমে যায়।
📖 হাদিস: “রিযিক সালাতে আছে।”
— সহিহ অর্থে বহু বর্ণনায় প্রমাণিত

৭. গীবত:
অন্যের পিঠ পেছনে খারাপ বলা তোমার নিজ জীবনের বারকাহ খেয়ে ফেলে।
📖 সূরা হুজুরাত ১২

৮. অহংকার:
রিযিক উপহার, প্রমাণ নয় যে তুমি শ্রেষ্ঠ।
অহংকার আসমানের দরজা বন্ধ করে দেয়।
📖 হাদিস: “যার অন্তরে অহংকারের অণু পরিমাণ থাকে, সে জান্নাতে যাবে না।”
— মুসলিম ৯১

৯. যাকাত আটকে রাখা:
যাকাত না দিলে সম্পদ অপবিত্র হয়ে যায় এবং ধ্বং/স হতে থাকে।
📖 সূরা তাওবা ৩৪-৩৫

১০. কর্মচারীদের ওপর জুলুম:
যাদের তোমার ওপর কিছুটা অধিকার আছে, তাদের হক না দিলে রিযিক শুকিয়ে যায়।
📖 হাদিস: “মজদুরের মজুরি ঘাম শুকানোর আগেই পরিশোধ করো।”
— ইবন মাজাহ ২৪৪৩

১১. বেচাকেনায় প্রতারণা বা জিনিসের দোষ লুকানো:
এতে সম্পদের বারকাহ সম্পূর্ণ তুলে নেওয়া হয়।

১২. লোভ:
যে শুধু আরও আরও চায় কিন্তু আলহামদুলিল্লাহ বলে না—সে শেষ পর্যন্ত কম পায়।
📖 হাদিস: “মানুষের মন যদি দুই পাহাড় ভরা সম্পদ পায়, তবুও সে তৃতীয়টি চাইবে।”
— বুখারি ৬৪৩৯

১৩. বাবা–মাকে অবহেলা:
তোমার রিযিক তাদের দোয়া বা অভিশাপের সাথে জড়িত।
📖 হাদিস: “রিযিক ও আয়ু বাড়ে বাবা-মাকে সন্তুষ্ট রাখলে।”
— মুসলিম (হাসান সনদে বহু রেওয়ায়েতে প্রমাণিত)

১৪. জুলুম করে সম্পদ অর্জন:
জুলুমের সম্পদে কোনো বারকাহ নেই, বরং ধ্বং/স ডেকে আনে।

১৫. সদকা অবহেলা:
সদকা কখনো সম্পদ কমায় না, বরং বাড়ায়।
📖 হাদিস: “সদকা সম্পদ কমায় না।”
— মুসলিম ২৫৮৮

১৬. হিংসা:
অন্যের রিযিক দেখে মন খারাপ করা নিজের রিযিকের দরজা বন্ধ করে দেয়।

১৭. নারীদের ও বাচ্চাদের প্রতি জুলুম:
যাদের যত্নের অধিকার সবচেয়ে বেশি, তাদের প্রতি অন্যায় করলে রিযিক উঠে যায়।

১৮. মিথ্যা কসম খাওয়া:
টাকা বা ব্যবসার জন্য মিথ্যা শপথ বারকাহ পুড়িয়ে ফেলে।
📖 বুখারি ২০৮৭

১৯. অলসতা:
রিযিক চেষ্টা করা মানুষের কাছে আসে।
যারা চেষ্টা করে না, ভাগ্যও দরজা খোলে না।

২০. তাকদির নিয়ে অসন্তুষ্টি:
আল্লাহর সিদ্ধান্ত নিয়ে অভিযোগ করা ভবিষ্যতের রিযিকের দরজা বন্ধ করে দেয়।

📖 হাদিস: “আল্লাহ্‌র সিদ্ধান্তে সন্তুষ্ট থাকলে সে হৃদয়কে পরিপূর্ণ করেন।”
— তিরমিজি ২৫১০

ক্ষুধার জ্বালায় মায়ের সমাধিতে প্রতিবন্ধী তিন ভাই, প্লেট হাতে ভাতের আকুতি!বাড়ির সামনে এক চিলতে উঠান। সেখানেই শায়িত আছে...
03/06/2026

ক্ষুধার জ্বালায় মায়ের সমাধিতে প্রতিবন্ধী তিন ভাই, প্লেট হাতে ভাতের আকুতি!

বাড়ির সামনে এক চিলতে উঠান। সেখানেই শায়িত আছেন মা। আর সেই স মাধির (মঠ) পাশে চুপচাপ বসে আছে তিন ভাই। একজনের হাতে শূন্য ভাতের প্লেট, দৃষ্টি মায়ের স মাধির দিকে। অপলক সেই চাউনিতে কোনো ভাষা নেই, কিন্তু আছে এক বুক আকুতি—যেন মা এখনই স মাধি থেকে উঠে এসে প্লেটে গরম ভাত বেড়ে দেবেন।

পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের চাদকাঠী গ্রামের দাসনগর এলাকার এই দৃশ্য এখন নিত্যদিনের। জন্ম থেকেই নানা প্রতিবন্ধকতা নিয়ে বেড়ে ওঠা তিন ভাই সাধন দাস, রিপন দাস ও নিদু দাস। সাধন দৃষ্টিপ্রতিবন্ধী, আর অন্য দুই ভাই বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী। নিজেদের কষ্টের কথা মুখে প্রকাশ করার ক্ষমতা তাদের নেই। তাই ক্ষুধার জ্বালা সইতে না পারলে তিন ভাই প্লেট হাতে ছুটে যান মায়ের স মাধির পাশে।

এক বছর আগেও এই সংসারে দারিদ্র্য ছিল, কিন্তু ছিল মা-বাবার স্নেহের ওম। দিনমজুর বাবা রতন চন্দ্র দাস ও মা সরস্বতী রানী নিজেরা না খেয়েও আগলে রাখতেন এই বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানদের। গত বছর বাবা মারা যাওয়ার পর অসুস্থ শরীর নিয়ে মা-ই ছিলেন তাদের একমাত্র ভরসা। কিন্তু গত মাসে লিভার ও কিডনি জটিলতায় ভুগে মা সরস্বতী রানীও চলে যান না-ফেরার দেশে।

বিচারপ্রার্থীর অধিকার সবার আগে।নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনাল-২, চট্টগ্রামের এই উদ্যোগ— আদালতে বিনামূল্যে স...
01/06/2026

বিচারপ্রার্থীর অধিকার সবার আগে।
নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনাল-২, চট্টগ্রামের এই উদ্যোগ— আদালতে বিনামূল্যে সেবা নিশ্চিত করা এবং দুর্নীতি-হয়রানির বিরুদ্ধে স্পষ্ট বার্তা।
স্বচ্ছ বিচারব্যবস্থা গড়তে সচেতনতা ও সহযোগিতা হোক সবার। ⚖️🇧🇩

এই জাতি এই মহিষের গজবে পুড়বে,হয়তো কোরবানি দিতো নয়তো যেই ফার্মে ছিলো সেখানে পাঠিয়ে দিতো,চিড়িয়াখানায় জলহস্তি বা গন্ডার ভাল...
01/06/2026

এই জাতি এই মহিষের গজবে পুড়বে,হয়তো কোরবানি দিতো নয়তো যেই ফার্মে ছিলো সেখানে পাঠিয়ে দিতো,চিড়িয়াখানায় জলহস্তি বা গন্ডার ভালো থাকতে পারে মহিষ ভালো থাকবেনা।চেহরা টা দেখলেও মায়া হয়,একটা পশু নিয়ে কত কাহিনী।

৬৯ এর গণঅভ্যুত্থানের মহানায়ক মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদ আর নেই।(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)...
01/06/2026

৬৯ এর গণঅভ্যুত্থানের মহানায়ক মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদ আর নেই।(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)আজ বিকেল সাড়ে তিনটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই বর্ষীয়ান রাজনীতিবিদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী তোফায়েল আহমেদই ১৯৬৯ সালের ২৩ শে ফেব্রুয়ারি ঐতিহাসিক রেসকোর্স ময়দানে জাতির জনক শেখ মুজিবুর রহমানকে লাখো ছাত্র-জনতার পক্ষ থেকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিলেন।১৯৭২ সালের ১৪ই জানুয়ারি জনাব তোফায়েল আহমেদকে প্রতিমন্ত্রীর মর্যাদায় বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ করা হয়।
মহান আল্লাহ মরহুমকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন।

পরিকল্পনা, আত্মবিশ্বাস ও দলীয় নৈপুণ্যে আবারও চ্যাম্পিয়ন বেঙ্গালুরু।ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ এক ফাইনাল।
31/05/2026

পরিকল্পনা, আত্মবিশ্বাস ও দলীয় নৈপুণ্যে আবারও চ্যাম্পিয়ন বেঙ্গালুরু।
ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ এক ফাইনাল।

30/05/2026

মহাসড়কে স্লিপার বাসে ভ'য়াবহ সড়ক দু'র্ঘটনা
নারী পুরুষ সহ ৩৪ জন স্পটে নি'হত

28/05/2026

পটিয়া ভেল্লাপাড়া সড়কে মাহিন্দ্রা এবং ঈগল বাসের মুখোমুখি সংঘর্ষে অনেকে আহত এবং নিহত হয়েছে খবর পেয়েছি।
কারো পরিচিত কেউ আছে কিনা খোঁজ নেওয়ার চেষ্টা করুন।

★পোস্টটি শেয়ার করুন,যাতে মানুষ তাদের পরিচিতদের দ্রুত সনাক্ত করতে পারে!!!

28/05/2026

ভবঘুরের সাংবাদিকতা

এতদিন ছিল গরুর হাট। আজকে হচ্ছে গরুর গোশতের হাট! ভিডিওটি কাজির দেউড়ি মোড় থেকে ধারণ করা।
হোটেল ব্যবসায়ীরা এসে কম দামে গোস্ত কিনে নিয়ে যাচ্ছেন।
এগুলোই আমরা সারা বছর বেশি দামে খাব হোটেল আর রেস্টুরেন্টে!
সবকিছুর ভালো মন্দ দিক আছে। এই সিস্টেম আবার অনেককে সুযোগ করে দেয় যাদের সামর্থ্য কম তাদেরকে কিনে খাওয়ার।

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি হৃদয়,মানবতার বন্ধনে গড়ে উঠুক সুন্দর বাংলাদেশ।Bangladesh Citizens Optimistic Platform...
27/05/2026

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি হৃদয়,
মানবতার বন্ধনে গড়ে উঠুক সুন্দর বাংলাদেশ।
Bangladesh Citizens Optimistic Platform - BCOP এর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।
ঈদ মোবারক।

Address

Chandgaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Citizens Optimistic Platform - BCOP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share