19/11/2020
অভাব
খুব ছোট্ট একটি শব্দ। কিন্তু এই ছোট শব্দের পেছনে লুকিয়ে রয়েছে হাজারো পরিবারের আর্তনাদ। যা হয়তো অনেকের চোখে পড়বে না, শুধু চোখে পড়বে তাদের চালচলন। আরে ভাই এতই যদি খারাপ লাগে তাদের চালচলন, তবে দিন না তাদের অভাব মিটিয়ে। তা তো পারবেন না শুধু মন্তব্য করে যাবেন, কারন হলো আপনি তো আর মানুষ না। মানুষ রুপি হিংস্র দানব।
অনেকে বলে যে, অভাবে স্বভাব নষ্ট।
আচ্ছা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, স্বভাব যাদের নষ্ট তারা কি অভাবের কারনেই এই স্বভাব বেছে নিয়েছে?
একটু ভাবুন।
কিছুদিন আগে খবরে এলো যে, চেয়ারম্যান চাল চুরির জন্য বহিস্কৃত।
তার কিসের অভাব?
রাস্তার পাশে যে ভিক্ষাবৃত্তি করছে সে তো আর পরের হক্ মারছে না, সে হয়তো আপনার থেকে চেয়ে কয়টা টাকা নিচ্ছে। চুরি বা ছিনতাই করছে না।
হ্যা মানছি ভিক্ষাবৃত্তি ভালো জিনিস না, তবে আপনি আর আমি মন্তব্য করার কে? মন চাইলে কিছু দিয়ে উপকার করব আর না চাইলে এরিয়ে যাবো।