সুবিধাবঞ্চিত শিশুদের চোখভরা স্বপ্নকে রাঙিয়ে দিতে অক্ষরজ্ঞানের
স্পর্শে একেকজন সুবিধাবঞ্চিত শিশুকে শিক্ষার আলোর
পথে টেনে এনে জীবনযুদ্ধে জয়ী হওয়ার মন্ত্রণা
দিতেই জন্ম নিয়েছে আদর্শ পাঠশালা।আমাদের একঝাঁক উদ্যামী তরুণ শিক্ষার্থীরা তারা তাদের নিজেদের পকেটের টাকা থেকে কিছু টাকা বাঁচিয়ে তাদের জন্য বই খাতা কলম ও টিফিনে জন্য ব্যয় করছে।স্কুলটির শিক্ষক রয়েছে ২৫ জন।শিক্ষকরা পর্যায়ক্রমে সপ্তাহে ছয় দিনই ক্লাস নেন
। প্রতিদিন সকাল ৮ টা থেকে ৯:৩০ পযর্ন্ত তাদের ক্লাস।বিভিন্ন এলাকা থেকে সুবিধাবঞ্চিত শিশুদের বিভিন্নভাবে বুঝিয়ে সুঝিয়ে স্কুলে নিয়ে আসা হয়। বঞ্চনার শিকার কোনো শিশু একবার স্কুলে এলে আর ফিরতে চায় না। শিক্ষকদের মমতা আর মায়াময় পরিবেশে পড়াশুনার সুযোগ পেয়ে মমতার টানেই প্রতিদিনই ছুটে আসে ওইসব শিশু। স্কুলে আসা সবশিশুদের বিনামূল্যে বই, খাতা, কলম, রাবার, স্কেল, পেন্সিলসহ যাবতীয় শিক্ষা উপকরণ ও টিফিন দেয়া হয়। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, আদর্শ পাঠশালার শিক্ষার্থীদের মানসিক পরিশুদ্ধতার জন্য সুস্থ সাংস্কৃতিক চর্চা এবং বিভিন্ন সুযোগ ও করে দেয়া হয়।প্রতি সপ্তাহের শুক্রবার চিত্রাংকন,মানসিক স্বাস্থ্য ও ভালো ব্যবহার তথা শিশুর বেড়ে ওঠার জন্য যা যা প্রয়োজন সব বিষয়ের প্রতিই আলোকপাত করা হয় আমাদের সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল আদর্শ পাঠশালায়।আমাদের ব্রাক্ষণবাড়িয়ায় এমন অনেক ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত ছেলে-মেয়ে রয়েছে যারা শিক্ষার আলো থেকে বঞ্চিত। সামাজিক এই দায়বদ্ধতা থেকে আমরা আদর্শ পাঠশালা প্রতিষ্ঠার উদ্যোগ নেই।
আপনাদের একটু সহযোগিতায় পারে আমাদের সবার প্রিয় ব্রাক্ষণবাড়িয়ার এই সুবিধাবঞ্চিত শিশুদের মুখে একটু হাসি ফুটাতে।প্রতিদিন হয়ত আপনি আপনার অনেক মূল্যবান সময় অপচয় করছেন।সময় করে একদিন আসতে পারেন আমাদের এই সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল আদর্শ পাঠশালায়।আমাদের ঠিকানা "পুরাতন জেলখানা মুন্সেফ পাড়া ব্রাক্ষণবাড়িয়া"।
আমাদের লক্ষ্য আমাদের প্রিয় ব্রাক্ষণবাড়িয়াকে নিরক্ষ মুক্ত করা এবং এই দেশকে একটা শিক্ষিত ও বিবেকবান জাতি উপহার দেয়া।আমরা দেখছি রঙ্গিন স্বপ্ন।
আর আমাদের এই রঙ্গিন স্বপ্নকে বাস্তবে রুপান্তর করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের একঝাঁক তরুণ ও সমাজের বিভিন্ন শ্রেনির মানুষ। আর সকলের প্রচেষ্টায় একদিন ঠিকই আমাদের এই স্বপ্ন পূরণ হবে।
পরিশেষে,
আমাদের প্রিয় ব্রাক্ষণবাড়িয়াকে নিরক্ষরময় করতে আপনাদের সহযোগিতা একান্ত ভাবে কাম্য করছি।
যোগাযোগ:- পুরাতন জেলখানা, মুন্সেফ পাড়া, ব্রাক্ষণবাড়িয়া।
মোবাইল:-
01855-556101(তুহিন আহমেদ)