তরী বাংলাদেশ

  • Home
  • তরী বাংলাদেশ

তরী বাংলাদেশ তরী বাংলাদেশ

16/06/2026

বর্ষাকাল শুরু হলেও হবিগঞ্জের হাওরগুলোতে এখনও আশানুরূপ পানি আসেনি

নদী বিষয়ক শিক্ষা, প্রচার ও জনসচেতনতা বৃদ্ধিতে দীর্ঘদিনের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ নদীবন্ধু মো. মনির হোসেন 'জাতীয...
09/06/2026

নদী বিষয়ক শিক্ষা, প্রচার ও জনসচেতনতা বৃদ্ধিতে দীর্ঘদিনের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ নদীবন্ধু মো. মনির হোসেন 'জাতীয় পরিবেশ পদক–২০২৫' এর জন্য মনোনীত হওয়ায় নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন তরী বাংলাদেশ এর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।

আজ জামালপুর জেলার  বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন এর সিংগীডোবা নদীতে অবৈধ বালু উত্তোলনের জন্য ব্যবহৃত ০৫ টি ড্রেজার ম...
07/06/2026

আজ জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন এর সিংগীডোবা নদীতে অবৈধ বালু উত্তোলনের জন্য ব্যবহৃত ০৫ টি ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ পাইপ বিনষ্ট করা হয়েছে উপজেলা প্রশাসনের অভিযানে।

০৭ জুন ২০২৬খ্রি.
জামালপুর

জামালপুর জেলার  মাদারগঞ্জ উপজেলার জাংগালিয়া নামক স্থানে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা ক...
06/06/2026

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার জাংগালিয়া নামক স্থানে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে যাওয়ার কারনে কাউকে আটক বা জরিমানা করা সম্ভব হয়নি। তবে অবৈধভাবে মাটি কাটায় ব্যবহৃত ভেকু ও ট্রাক্টর হতে তিনটি ব্যাটারি জব্দ করা হয়েছে।

০৬ জুন ২০২৬ খ্রি.
জামালপুর

বিভিন্ন সময় দেশের নদ-নদীর ওপর করা গবেষণা প্রতিবেদনের ফলাফল অনুযায়ী দেশের সবচেয়ে দূষিত নদী গাজীপুরের লবণদহ, নরসিংদীর হাঁড়...
06/06/2026

বিভিন্ন সময় দেশের নদ-নদীর ওপর করা গবেষণা প্রতিবেদনের ফলাফল অনুযায়ী দেশের সবচেয়ে দূষিত নদী গাজীপুরের লবণদহ, নরসিংদীর হাঁড়িধোয়া ও হবিগঞ্জের সুতাং।

https://bonikbarta.com/magazine/environment/avz3mwZHMolIb9cn

পুনর্খননে কি পানি আসবে করাতোয়ায়?
06/06/2026

পুনর্খননে কি পানি আসবে করাতোয়ায়?

06/06/2026

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ৭ নং ওয়ার্ডের অন্তর্গত গোকর্ণ ঘাট বাজার সংলগ্ন তিতাস নদী থেকে শহরের ভিতরে প্রবেশ করা টাউন খালের শুরুর দিকের দৃশ্য এটি। গোকর্ণ /আমিনপুর ব্রিজের উপর থেকে গোকর্ণ ঘাট এলাকার বাজার ও দোকানপাটের সকল বর্জ্য ব্রিজের উপর থেকে ফেলা হচ্ছে নদীতে। এই অংশে নদী ও খালের জায়গা দখল করে বহু অবৈধ স্থাপনা তৈরি করে অবৈধ দখল আছে বহু আগে থেকেই। তারউপর ময়লা ও বর্জ্য ফেলে নষ্ট করা হচ্ছে নদীর নাব্যতা ও পরিবেশ। আর এদিকে প্রশাসন ও আমরা চেষ্টা করে আসছি নদী দখল-দূষণ ঠেকাতে!

তরী বাংলাদেশ আশা করে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কর্তৃপক্ষ তাদের ইারাকৃত গোকর্ণ ঘাট বাজার ও তৎসংলগ্ন এলাকার ব্যবসায়ীদের সতর্ক করে দিবে যেন এখানে নদীতে এভাবে বাজারের বর্জ্য না ফেলা হয়, এবং ইতিমধ্যেই ময়লা ফেলে যে ময়লার ভাগাড় তারা তৈরি করেছে সেগুলো নিজ দায়িত্বে দ্রুততম সময়ের মধ্যে অপসারণ করে নদী পূর্বাবস্থায় ফিরিয়ে আনবে।

তরী বাংলাদেশ
গোকর্ণ ঘাট / আমিনপুর
ব্রাহ্মণবাড়িয়া
০৬ জুন ২০২৬খ্রি.

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষ্যে তরী বাংলাদেশ   বিজয়নগর  উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ...
05/06/2026

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষ্যে তরী বাংলাদেশ বিজয়নগর উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

০৫ জুন ২০২৬ খ্রি.
তরী বাংলাদেশ

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষ্যে তরী বাংলাদেশ  বাঞ্ছারামপুর উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠি...
05/06/2026

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষ্যে তরী বাংলাদেশ বাঞ্ছারামপুর উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

০৫ জুন ২০২৬ খ্রি.
তরী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব পরিবেশ দিবসে তরী বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগবিশ্ব পরিবেশ দিবসে প্লাস্টিক দূষণ রোধ ও পরিবেশ সুরক্ষ...
05/06/2026

ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব পরিবেশ দিবসে তরী বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

বিশ্ব পরিবেশ দিবসে প্লাস্টিক দূষণ রোধ ও পরিবেশ সুরক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন তরী বাংলাদেশ। সংগঠনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ব্যবহৃত প্লাস্টিক সংগ্রহ বুথ স্থাপন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।

৫ জুন বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। এ বছরের প্রতিপাদ্য “Inspired by Nature. For Climate. For Our Future” (প্রকৃতি দ্বারা অনুপ্রাণিত। জলবায়ুর জন্য। আমাদের ভবিষ্যতের জন্য)। এ উপলক্ষে শুক্রবার দুপুরে রেলস্টেশনে কর্মসূচির আয়োজন করা হয়।

সংগঠনের আহ্বায়ক শামীম আহমেদের সঞ্চালনায় কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক শরিফুল ইসলাম। অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রঞ্জন চন্দ্র দে।

রেলস্টেশনসহ জনসমাগমস্থলে প্রতিদিন বিপুল প্লাস্টিক বর্জ্য ছড়িয়ে থাকে। এসব বর্জ্য পরিবেশ দূষণের পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থা ও জলাশয়ের জন্য হুমকি। এ পরিস্থিতিতে প্লাস্টিক পৃথক সংগ্রহ ও পুনর্ব্যবহারে উৎসাহ দিতে স্টেশনে বিশেষ বুথ স্থাপন করা হয়েছে। একইসঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন প্রজাতির চারা রোপণ ও সচেতনতামূলক র‍্যালি করা হয়।

আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক আন্দোলনও জরুরি। তরী বাংলাদেশ দীর্ঘদিন ধরে নদী, জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণে নদী পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও প্লাস্টিকবিরোধী প্রচারণা চালিয়ে আসছে।

পরিবেশবিদদের মতে, দেশে প্রতি বছর বিপুল একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয়। যথাযথ ব্যবস্থাপনার অভাবে এর বড় অংশ নদী-খাল ও জলাশয়ে জমে জলজ প্রাণী, জীববৈচিত্র্য ও মানবস্বাস্থ্যের জন্য হুমকি তৈরি করছে। তাই পরিবেশবান্ধব আচরণ গড়ে তোলা এবং প্লাস্টিক বর্জ্য পৃথক সংগ্রহ ও পুনর্ব্যবহারে গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

বিশ্ব পরিবেশ দিবসে ব্যক্তি ও সামাজিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরতেই এ কর্মসূচি। আয়োজকদের প্রত্যাশা, নির্দিষ্ট স্থানে প্লাস্টিক ফেলার অভ্যাস গড়ে উঠলে দূষণ কমার পাশাপাশি সচেতনতাও বাড়বে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্য খালেদা মুন্নী, সোহেল রানা ভূঁইয়া, সুশান্ত পাল, মোস্তফা দেলোয়ার, আব্দুল হেকিম, তিতাস আবৃত্তি সংগঠনের সহকারী পরিচালক সুজন সরকার, আইএইচআরডিএস সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, ঐক্যবদ্ধ ব্রাহ্মণবাড়িয়া সদরের সংগঠক আরিফ বিল্লাহ আজিজি, রোটারিয়ান আশিকুল আলম, সিএসডব্লিউবি সংগঠক তাছিন আরাফাত তন্ময়, সীমান্ত পাখী সুরক্ষার আহ্বায়ক তোফায়েল আহমেদসহ তরী বাংলাদেশের সদস্য বাচ্চু মিয়া, মো. ইদ্রিস মিয়া, মনির হোসেন, ইয়াসমিন বেগম ও সঞ্চারী মল্লিক।

০৫ জুন ২০২৬ খ্রি.
তরী বাংলাদেশ

Address

Brahmanbaria

3400

Alerts

Be the first to know and let us send you an email when তরী বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to তরী বাংলাদেশ:

  • Want your organization to be the top-listed Non Profit Organization?

Share