24/08/2026
বিনামূল্যে গাছ বিতরণ কর্মসূচি সম্পন্ন
“সবুজ হোক আমাদের অঙ্গীকার, ভবিষ্যৎ হোক সুন্দর ও টেকসই”—এই প্রত্যয়কে সামনে রেখে আজ ২৪ আগস্ট ২০২৬ তারিখে তীর (TEER), সরকারি শাহ্ সুলতান কলেজ শাখার উদ্যোগে কলেজ ক্যাম্পাসে বিনামূল্যে গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এই কর্মসূচির অন্যতম মূল উদ্যোগ ও অনুপ্রেরণার উৎস ছিলেন তীরের সম্মানিত উপদেষ্টা,সরকারি শাহ্ সুলতান কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোঃ মাকসুদুল আলম স্যার। শিক্ষার্থীদের মাঝে সবুজের প্রতি ভালোবাসা ও পরিবেশের প্রতি দায়বদ্ধতা তৈরির লক্ষ্যে তাঁর এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সাহিদুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ শাহীন সাখাওয়াত চৌধুরী এবং শিক্ষক পরিষদের সম্পাদক ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ আব্দুল করিম স্যার।
এছাড়াও উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও তীরের উপদেষ্টা জনাব মোঃ মোখলেছুর রহমান, কলেজের শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক ও ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান এবং তীরের উপদেষ্টা জনাব মোঃ শফিকুল ইসলাম, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ও তীরের উপদেষ্টা জনাব অরুপ কুমার কুন্ডু, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও তীরের উপদেষ্টা জনাব মোঃ মাকসুদুল আলমসহ বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ।
কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। শুধু গাছ বিতরণ নয়, প্রতিটি চারা রোপণ, পরিচর্যা এবং বাঁচিয়ে রাখার মাধ্যমে পরিবেশের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।
একটি চারা আজকের ছোট্ট উদ্যোগ,
আর একটি গাছ আগামী দিনের বড় আশ্রয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী এবং তীরের সদস্যদের আন্তরিক ধন্যবাদ। আপনাদের সম্মিলিত অংশগ্রহণই আমাদের এই উদ্যোগকে অর্থবহ করে তুলেছে।
আসুন, শুধু গাছ লাগাই না—গাছের যত্ন নিই, সবুজকে ভালোবাসি এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলি।
তীর (TEER)
শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন
সরকারি শাহ্ সুলতান কলেজ শাখা, বগুড়া See less