Pundranagar Open Rover Scout Group Bogura

Pundranagar Open Rover Scout Group Bogura সেবার উদ্দেশ্যে রোভারিং�

Under the leadings of Bangladesh Scouts National Headquarters and Under the management of Bangladesh Scouts Rajshahi Reg...
07/04/2026

Under the leadings of Bangladesh Scouts National Headquarters and Under the management of Bangladesh Scouts Rajshahi Region, 435th Scout Unit Leader Advanced Course was held at Noudapara Scout Training Center Bogura from 1-6 April 2026.
Congratulations to SRM Shohrab Rayhan of Pundranagar Open Rover Scout Group Bogura successfully passing the course.

26/03/2026

স্বাধীনতার লাল-সবুজে লেখা আমাদের অস্তিত্ব
শহীদদের ত্যাগে গড়া এই প্রিয় বাংলাদেশ—চিরঋণী আমরা।
বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবসে সকল বীর শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধার।

মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা❤️💚🇧🇩Bangladesh Scouts Bangladesh Scouts Rover Region Bangladesh Scouts, Bogura District R...
26/03/2026

মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা❤️💚🇧🇩
Bangladesh Scouts
Bangladesh Scouts Rover Region
Bangladesh Scouts, Bogura District Rover
Pundranagar Open Rover Scout Group Bogura

বাংলাদেশ স্কাউটস বগুড়া জেলা রোভার এর আয়োজনে বিপি দিবস ২০২৬ পালিত।অদ্য ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে, বিশ্ব স্কাউট আন্দোলনের ...
22/02/2026

বাংলাদেশ স্কাউটস বগুড়া জেলা রোভার এর আয়োজনে বিপি দিবস ২০২৬ পালিত।

অদ্য ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে, বিশ্ব স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা স্যার রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিল ওয়েল এর ১৬৯ তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও স্কাউটস ওন এর আয়োজন করে বাংলাদেশ স্কাউটস বগুড়া জেলা রোভার। জেলার বিভিন্ন রোভার ইউনিট হতে আগত প্রায় ১১০ জন রোভার ও গার্ল ইন রোভার সদস্যরা উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনাব মোঃ ফজলে রাব্বী এল.টি; সহ সভাপতি, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল। জনাব মোঃ সাইদুজ্জামান; কমিশনার, বগুড়া জেলা রোভার। জনাব মোঃ আতিকুল আলম; সম্পাদক, বগুড়া জেলা রোভার। জনাব মোঃ হারুনুর রশীদ; ডিআরএসএল, বগুড়া জেলা রোভার। জনাব মোঃ জহরুল ইসলাম জহির; কোষাধ্যক্ষ, বগুড়া জেলা রোভার। জনাব মোঃ আরিফুর রেজা; এ.এল.টি।
আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিটের গ্রুপ সভাপতি, গ্রুপ সম্পাদক ও আরএসএল বৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন জনাব মোঃ সৈয়দ মোস্তফা কামাল; এল.টি।

বিকাল সাড়ে ৩ ঘটিকায়, প্রার্থনা সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রথমার্ধের আলোচনা সভায়, বিপির জীবনী নিয়ে কথা বলে রোভার-গার্ল ইন রোভার সদস্যরা। বিপির জীবনীর উপর আলোকপাত, এ দিন পালনের উদ্দেশ্য এবং স্কাউটিং এর সঙ্গে এগিয়ে সফলতার দারপ্রান্তে পৌঁছানোর দিক নির্দেশনা মূলক আলোচনা করেন উপস্থিত অতিথি বৃন্দ।

অনুষ্ঠানের দ্বিতীয়াংশে অনুষ্ঠিত হয় স্কাউটদের নিজস্ব অনুষ্ঠান "স্কাউট ওন"। স্কাউট ওন শেষে, সকলে একসঙ্গে ইফতারিতে অংশগ্রহণ করে এবং এরই মাধ্যমে বিপি দিবসের আনুষ্ঠানিকতা শেষ হয়।

প্রতিবেদক-
রোভার সোহরাব রায়হান।
অগ্রদূত জেলা সংবাদদাতা প্রতিনিধি, বগুড়া।

Bangladesh Scouts
Bangladesh Scouts, Bogura District Rover
Bangladesh Scouts Rover Region
Pundranagar Open Rover Scout Group Bogura

বিপির ১৬৯ তম জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা⚜️💐
22/02/2026

বিপির ১৬৯ তম জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা⚜️💐

আজ ২২ ফেব্রুয়ারি, বিশ্ব স্কাউট আন্দোলনের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল-এর শুভ জন্মবার্ষিকী বা 'বি.পি দিবস'।

তাঁর দেখানো শৃঙ্খলা, আত্মনির্ভরশীলতা এবং নিঃস্বার্থ সেবার মহান আদর্শ আজও বিশ্বব্যাপী লাখো তরুণকে আলোর পথ দেখিয়ে চলেছে। সুনাগরিক হিসেবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার যে দীক্ষা তিনি দিয়ে গেছেন, তা আমাদের জন্য এক চিরন্তন প্রেরণা। এই বিশেষ দিনে তাঁর স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা এবং স্কাউটিংয়ের মূলমন্ত্র 'সদা প্রস্তুত' থাকার দৃঢ় অঙ্গীকার।

08/01/2026

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের মুখপত্র 'ত্রৈমাসিক রোভার পত্রিকা'য় আপনার লেখা কবিতা, গল্প, সাইবার বুলিং নিয়ে গল্প, দলের ভালো কাজের গল্প, আঞ্চলিক ভাষায় গল্প প্রকাশ করতে চান? তাহলে স্ক্যান করুন কিউআর কোড টি। পরবর্তী সংখ্যায় প্রকাশ পেতে পারে আপনার লেখা।
https://forms.gle/h4BYzhkfW2chKehq8

08/01/2026

স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন-পাওয়েল এর মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করছে এই মহান ব্যক্তিকে।

তাঁর আদর্শ, দর্শন ও শিক্ষা আজও আমাদের অনুপ্রেরণা যোগায়।

08/01/2026

৮ জানুয়ারি বিশ্ব স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েলের
৮৫ তম মৃত্যুবার্ষিকীতে জানাই গভীর শ্রদ্ধা।
Be Prepared, Always

পুন্ড্রনগর ওপেন রোভার স্কাউট গ্রুপের বর্তমান সিনিয়র রোভার মেট সোহরাব রায়হান বাংলাদেশ স্কাউটস কতৃক ❝ন্যাশনাল সার্ভিস অ্যা...
07/01/2026

পুন্ড্রনগর ওপেন রোভার স্কাউট গ্রুপের বর্তমান সিনিয়র রোভার মেট সোহরাব রায়হান বাংলাদেশ স্কাউটস কতৃক ❝ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড❞ অর্জন করায় শুভেচ্ছা ও অভিনন্দন 💐💜
আপনার সামনের পথচলা সাফল্যমন্ডিত হোক।

📌স্কাউট আন্দোলনের মাধ্যমে মানব কল্যাণে আত্মনিবেদন করে বন্যা, জলোচ্ছ্বাস, ঝড়বাদল, আপদকালীন উদ্ধার, ত্রাণ সামগ্রী সংগ্রহ ও বিতরণ, ইত্যাদি কাজে আত্মনিবেদন করায় তার সাহসী ও গৌরবময় সেবার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটসের "ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড" প্রদান করা হয়❤️‍🩹

প্রতিবছরের ন্যায় এবারেও বগুড়া জেলা রোভার শীতার্ত দের পাশে।২ জানুয়ারি ২০২৬ তারিখে, বাংলাদেশ স্কাউটস বগুড়া জেলা রোভার এর উ...
02/01/2026

প্রতিবছরের ন্যায় এবারেও বগুড়া জেলা রোভার শীতার্ত দের পাশে।
২ জানুয়ারি ২০২৬ তারিখে, বাংলাদেশ স্কাউটস বগুড়া জেলা রোভার এর উদ্যোগে বিভিন্ন ইউনিটের প্রায় ৪০ জন রোভার ও গার্ল ইন রোভার সদস্যরা বগুড়া শহরের সেউজগাড়ী ও কামারগাড়ি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে শীত বস্ত্র সংগ্রহ করে এবং সংগ্রহকৃত কাপর বগুড়া রেল স্টেশনে অসহায়, সুবিধাবঞ্চিত, শীতার্ত প্রায় ১০০ মানুষের মাঝে বিতরণ করে। উক্ত শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন এবং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় দিকনির্দেশনা দেন বগুড়া জেলা রোভার এর সন্মানিত যুগ্ম সম্পাদক জনাব মোঃ হাসান আলী স্যার। উপস্থিত ছিলেন ডিএসআরএম রাশেদ হোসেন, এসআরএম সোহরাব রায়হান, সামিউল তরফদার, কাব্যতীর্থ রায়, রাকিবুল ইসলাম, প্রকাশ চন্দ্র সহ বিভিন্ন ইউনিটের এসআরএম, রোভার-গার্ল ইন রোভার সদস্যবৃন্দ।
এ শীতে যেন অসহায় মানুষদের কষ্টে না কাটে এবং তাদের মুখে একটু হাসি ফুটাতে বগুড়া জেলা রোভারের এ আয়োজন।
ধন্যবাদ


Bangladesh Scouts
Bangladesh Scouts Rover Region
Bangladesh Scouts, Bogura District Rover
Pundranagar Open Rover Scout Group Bogura

Address

Bogura
Bogura

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pundranagar Open Rover Scout Group Bogura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share