Bogura Debating Society

Bogura Debating Society The Official page of Bogura Debating Society - BDS.

গত ২১ জুলাই, ২০২৬ তারিখে গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় এবং বগুড়া ডিবেটিং সোসাইটির যৌথ উদ্যোগে বিদ্যালয়টিতে একটি বেসিক বি...
05/08/2026

গত ২১ জুলাই, ২০২৬ তারিখে গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় এবং বগুড়া ডিবেটিং সোসাইটির যৌথ উদ্যোগে বিদ্যালয়টিতে একটি বেসিক বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিদ্যালয়ের ৮০ জনের অধিক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়, যেখানে শিক্ষার্থীদের মাঝে যুক্তি, চিন্তা ও আত্মপ্রকাশের চর্চাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়।

কর্মশালায় শিক্ষার্থীদের বিতর্কের মৌলিক ধারণা, বিতর্কের বিভিন্ন ধরন, যুক্তি উপস্থাপনের কৌশল এবং একজন দক্ষ বিতার্কিক হিসেবে নিজেকে গড়ে তোলার প্রাথমিক দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি অংশগ্রহণমূলক আলোচনা ও ফিডব্যাক সেশনের মাধ্যমে শিক্ষার্থীদের আগ্রহ, উৎসাহ এবং শেখার অগ্রগতি মূল্যায়ন করা হয়, যা ছিল অত্যন্ত আশাব্যঞ্জক।

এই কর্মশালার ধারাবাহিকতায় গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়ে একটি বিতর্ক ক্লাব প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হবে। একইসঙ্গে ভবিষ্যতে বিদ্যালয়টিতে বিভিন্ন বিতর্কভিত্তিক কর্মশালা, প্রশিক্ষণ এবং প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তিবাদী, আত্মবিশ্বাসী ও নেতৃত্বগুণসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বগুড়া ডিবেটিং সোসাইটি কাজ করে যাবে। বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ ও সার্বিক সাফল্য কামনা করছি।

বিপ্লব একদিনে হয় না,এক মাসে হয় না,এক বছরে হয় না।বিপ্লব কখনো সময় দিয়ে হয় না,বিপ্লব একটি চেতনা।চেতনা হলো যা আমাদের বেঁচে র...
04/08/2026

বিপ্লব একদিনে হয় না,এক মাসে হয় না,এক বছরে হয় না।বিপ্লব কখনো সময় দিয়ে হয় না,বিপ্লব একটি চেতনা।চেতনা হলো যা আমাদের বেঁচে রাখে,বাঁচতে শেখায়।বিপ্লব কি কারো একান্ত কিছু নাকি সবার? বিপ্লবকে কি চলে যেতে দেওয়া যায়? মানুষের জীবনের মূল‍্য কত? আমাদের সাথে সেই মানুষটার সখ‍্যতা আমাদের কাছে সেই মানুষের জীবনের মূল‍্যের সমানুপাতিক।জুলাই অভ‍্যুত্থানে আমাদের অনেকেই হয়তো কাছের কাউকে হারাই নি ,তাই কি আমাদের কাছে এই অভ‍্যুত্থানের কোনো মূল্য নেই। আমরা যারা এই অভ‍্যুত্থানে সরাসরি অংশ নিয়েছিলাম তারা এর বিভীষিকা সম্পর্কে অবগত।এই মুক্তি হয়তো শুধু আমাদের দেড় মাসের বিপ্লবে আসেনি।গত ১৭ বছরে অনেক মানুষের ত‍্যাগের বিনিময়ে আমরা এই মুক্তি পেয়েছি। এই মুক্তি অমর,এই বিপ্লব অমর,এই জাতিই অমর। আমরা বাঙালি,বীরের জাতি।বসন্তের পর বসন্ত পেরিয়ে যায়,আমাদের চেতনা থেকে যায়। জুলাই গণঅভ্যুত্থান আমাদের সকলের জীবনের অংশ হয়ে থেকে যাবে আবহমানকালের স্রোতের অতলে।
বাংলাদেশ অমর হোক।

বগুড়া ডিবেটিং সোসাইটির পক্ষ থেকে,
মোহাম্মাদ হাসিন শাহরিয়ার
ভারপ্রাপ্ত সভাপতি
বিডিএস

আপনার সৃজনশীলতাই হতে পারে আমাদের পরবর্তী মাসিক পত্রিকার সবচেয়ে আকর্ষণীয় অংশ!বগুড়া ডিবেটিং সোসাইটি প্রকাশ করতে যাচ্ছে ...
03/08/2026

আপনার সৃজনশীলতাই হতে পারে আমাদের পরবর্তী মাসিক পত্রিকার সবচেয়ে আকর্ষণীয় অংশ!

বগুড়া ডিবেটিং সোসাইটি প্রকাশ করতে যাচ্ছে মাসিক পত্রিকা। আপনার ভাবনা, অনুভূতি ও সৃজনশীলতাকে পৌঁছে দিন আরও অনেকের কাছে। আপনি পাঠাতে পারেন,
•গল্প
•প্রবন্ধ
•কবিতা
•চিত্রাঙ্কন
•ছবি(মোবাইল/ক্যামেরা দিয়ে উঠানো)

আপনার সৃষ্টিকর্ম জমা দিতে নিচের লিংকে প্রবেশ করুন,
🔗 সাবমিশন লিংক: https://forms.gle/bJ8gu4KKpLyEWHeW7
📅জমাদানের শেষ তারিখ: ২০ আগষ্ট,২০২৬

আপনার একটি লেখাই হতে পারে কারও অনুপ্রেরণার গল্প। তাই আর দেরি নয় আজই পাঠিয়ে দিন আপনার সেরা সৃষ্টি!

জরুরি বিজ্ঞপ্তি । Press Release বগুড়া ডিবেটিং সোসাইটির কার্যনির্বাহী কমিটি ২০২৬-২৭ এর সাবেক সহ সাধারণ সম্পাদক যোবায়ের ব...
31/07/2026

জরুরি বিজ্ঞপ্তি । Press Release

বগুড়া ডিবেটিং সোসাইটির কার্যনির্বাহী কমিটি ২০২৬-২৭ এর সাবেক সহ সাধারণ সম্পাদক যোবায়ের বাকি কে বগুড়া ডিবেটিং সোসাইটির সাধারণ সদস্যপদ সহ সকল পদ থেকে বহিষ্কার করা হলো ।কার্যনির্বাহী কমিটির একাধিক সদস্য ও সাধারণ সদস্যদের অভিযোগের প্রেক্ষিতে উপরিউক্ত সিদ্ধান্তটি নেওয়া হয়েছে ।

২১ জুলাই ২০২৬ তারিখে মোস্তাফিজুর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, গাবতলী, বগুড়া এবং বগুড়া ডিবেটিং সোসাইটির যৌথ উদ্যোগে...
30/07/2026

২১ জুলাই ২০২৬ তারিখে মোস্তাফিজুর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, গাবতলী, বগুড়া এবং বগুড়া ডিবেটিং সোসাইটির যৌথ উদ্যোগে বিদ্যালয়টিতে একটি বেসিক বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিদ্যালয়ের শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়, যেখানে শিক্ষার্থীদের মাঝে যুক্তিবোধ, আত্মবিশ্বাস এবং কার্যকর যোগাযোগ দক্ষতা বিকাশের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করা হয়।

কর্মশালায় শিক্ষার্থীদের বিতর্কের মৌলিক ধারণা, বিতর্কের বিভিন্ন ধরন, যুক্তি উপস্থাপনের কৌশল এবং একজন দক্ষ বিতার্কিক হিসেবে নিজেকে গড়ে তোলার প্রাথমিক দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি অংশগ্রহণমূলক আলোচনা ও ফিডব্যাক সেশনের মাধ্যমে শিক্ষার্থীদের আগ্রহ, উৎসাহ এবং শেখার অগ্রগতি মূল্যায়ন করা হয়, যা ছিল অত্যন্ত আশাব্যঞ্জক।

এই কর্মশালার ধারাবাহিকতায় মোস্তাফিজুর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়-এ একটি বিতর্ক ক্লাব প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হবে। একইসঙ্গে ভবিষ্যতে বিদ্যালয়টিতে বিভিন্ন বিতর্কভিত্তিক কর্মশালা, প্রশিক্ষণ ও প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তিনির্ভর, আত্মবিশ্বাসী ও নেতৃত্বগুণসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বগুড়া ডিবেটিং সোসাইটি কাজ করে যাবে। বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ, সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।

দুর্নীতি দমন কমিশন কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা ২০২৬-এর প্রস্তুতির অংশ হিসেবে গত মাসে ভান্ডারী উচ্চ বালিকা বিদ্যালয...
21/07/2026

দুর্নীতি দমন কমিশন কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা ২০২৬-এর প্রস্তুতির অংশ হিসেবে গত মাসে ভান্ডারী উচ্চ বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষের আমন্ত্রণে বগুড়া ডিবেটিং সোসাইটির একটি প্রতিনিধি দল বিদ্যালয়টি পরিদর্শন করে।

এই আয়োজনের অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য একটি বেসিক ওরিয়েন্টেশন সেশন পরিচালনা করা হয়, যেখানে বিতর্কের মৌলিক ধারণা, বিতর্কের কাঠামো, যুক্তি উপস্থাপনের কৌশল, বক্তব্য প্রদানের দক্ষতা এবং প্রতিযোগিতার প্রাথমিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আমাদের লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মাঝে বিতর্ক সম্পর্কে আগ্রহ সৃষ্টি করা, সমালোচনামূলক চিন্তাভাবনার বিকাশ ঘটানো এবং সঠিক দিকনির্দেশনার মাধ্যমে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করা।

বগুড়া ডিবেটিং সোসাইটি বিশ্বাস করে, যুক্তি, সচেতনতা ও নেতৃত্বের চর্চার মাধ্যমে তরুণ প্রজন্ম একটি সুন্দর, নৈতিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভবিষ্যতেও দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের জ্ঞানবিনিময়মূলক ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে এই প্রত্যাশাই আমাদের এগিয়ে চলার প্রেরণা।

JOIN THE TEAM: BDS Sub Executive Member Recruitment 2026!বগুড়া ডিবেটিং সোসাইটি শুধু বিতর্কচর্চার সংগঠন নয়, এটি নেতৃত্ব...
20/07/2026

JOIN THE TEAM: BDS Sub Executive Member Recruitment 2026!

বগুড়া ডিবেটিং সোসাইটি শুধু বিতর্কচর্চার সংগঠন নয়, এটি নেতৃত্ব ও পরিবর্তনের একটি প্ল্যাটফর্ম। নতুন উপ-কার্যনির্বাহী কমিটির হাত ধরে ২০২৬ সালকে আরও গতিশীল করতে খুঁজছি দায়িত্বশীল, সৃজনশীল ও উদ্যমী কিছু সদস্য।

দলগতভাবে কাজ করতে ভালোবাসেন? নতুন কিছু শিখতে চান? বগুড়ার বিতর্ক অঙ্গনে ইতিবাচক পরিবর্তনের অংশ হতে চান? তাহলে এই সুযোগ আপনারই জন্য।

কেন যুক্ত হবেন?
• বাস্তব সাংগঠনিক অভিজ্ঞতা
• নেতৃত্ব ও টিম ম্যানেজমেন্ট দক্ষতা বিকাশ
• জাতীয়-আঞ্চলিক কার্যক্রমে যুক্ত হওয়ার সুযোগ
• ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে ভূমিকা রাখার সুযোগ

📌 আবেদন তথ্য:
🔗 লিংক: https://forms.gle/m1r4oj6DqS8PAZ3QA
📅 শেষ সময়: ৩১জুলাই,২০২৬

দর্শক নয়, হয়ে উঠুন পরিবর্তনের কারিগর।
Bogura Debating Society এর Executive Member.

গত ১৪ জুলাই, ২০২৬ খ্রি. বগুড়া সরকারি কলেজে আসন্ন আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা উপলক্ষে কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে একটি বি...
16/07/2026

গত ১৪ জুলাই, ২০২৬ খ্রি. বগুড়া সরকারি কলেজে আসন্ন আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা উপলক্ষে কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে একটি বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় Bogura Debating Society (BDS) আমন্ত্রিত ছিলো।

কর্মশালায় মেন্টর হিসেবে উপস্থিত ছিলেন Bogura Debating Society (BDS)-এর ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হাসিন শাহারিয়ার এবং সহ-সভাপতি মার্জিয়া আক্তার। তাঁরা শিক্ষার্থীদের বিতর্কের মৌলিক ধারণা, যুক্তি নির্মাণ, বক্তব্য উপস্থাপনের কৌশল এবং প্রতিযোগিতামূলক বিতর্কের বিভিন্ন দিক সম্পর্কে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ মোহাম্মদ মতিউর রহমান স্যার। এছাড়াও উপস্থিত ছিলেন হামিদুল আলম স্যার এবং মো. লাবলু সরকার স্যার। তাঁদের উপস্থিতি ও উৎসাহব্যঞ্জক বক্তব্য কর্মশালার তাৎপর্য আরও বৃদ্ধি করে।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আগ্রহ এবং প্রাণবন্ত সম্পৃক্ততায় কর্মশালাটি অত্যন্ত সফল ও ফলপ্রসূভাবে সম্পন্ন হয়। Bogura Debating Society (BDS) বিশ্বাস করে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের যুক্তিবাদী চিন্তা, বিশ্লেষণী দক্ষতা, নেতৃত্বের গুণাবলি এবং আত্মবিশ্বাস বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভারপ্রাপ্ত সভাপতি | Acting President বগুড়া ডিবেটিং সোসাইটির কার্যনির্বাহী কমিটি ২০২৬-২৭ এর ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায...
12/07/2026

ভারপ্রাপ্ত সভাপতি | Acting President

বগুড়া ডিবেটিং সোসাইটির কার্যনির্বাহী কমিটি ২০২৬-২৭ এর ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন Mohammad Hasin Shahriyar, সহ-সভাপতি (প্রশাসন ও অর্থ)।

নতুন সভাপতি নির্বাচন ও পূর্ণাঙ্গ কমিটি পুনর্গঠন না হওয়া পর্যন্ত তিনি সভাপতির যাবতীয় দায়িত্ব পালন করবেন। সংগঠনের এই গুরুত্বপূর্ণ সময়ে তাঁর নেতৃত্বে বগুড়া ডিবেটিং সোসাইটি এগিয়ে যাবে এই প্রত্যাশা রাখছি।

তাঁর নতুন যাত্রায় সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।

জরুরী বিজ্ঞপ্তি | Press Release সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বগুড়া ডিবেটিং সোসাইটির কার্যনির্বাহী কমিট...
12/07/2026

জরুরী বিজ্ঞপ্তি | Press Release

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বগুড়া ডিবেটিং সোসাইটির কার্যনির্বাহী কমিটি ২০২৬-২৭ এর সম্মানিত সভাপতি ব্যক্তিগত কারণে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন।

সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে সহ-সভাপতি (প্রশাসন ও অর্থ) কে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। নতুন সভাপতি নির্বাচন ও পূর্ণাঙ্গ কমিটি পুনর্গঠন না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।

খুব শীঘ্রই নতুন সভাপতি ও নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। সকলকে সংগঠনের পাশে থাকার অনুরোধ রইলো।

Address

R9WG+8GW, Romena Afaz Road
Bogura
5800

Alerts

Be the first to know and let us send you an email when Bogura Debating Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share