Al-Ihsan Foundation

  • Home
  • Al-Ihsan Foundation

Al-Ihsan Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al-Ihsan Foundation, Nonprofit Organization, Masterpara, .

আলহামদুলিল্লাহ 🤍সফলভাবে সম্পন্ন হলো আমাদের সকল কর্মসূচি।যারা আমাদের পাশে থেকে সহযোগিতা করেছেন—সবার প্রতি রইলো আন্তরিক কৃ...
20/03/2026

আলহামদুলিল্লাহ 🤍
সফলভাবে সম্পন্ন হলো আমাদের সকল কর্মসূচি।

যারা আমাদের পাশে থেকে সহযোগিতা করেছেন—সবার প্রতি রইলো আন্তরিক কৃতজ্ঞতা 💚

আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই আরও বড় স্বপ্নের পথে, ইনশাআল্লাহ।

🌙 সবার ঈদ আনন্দে ভরে উঠুক
ঈদ মোবারক!

আলহামদুলিল্লাহ 💚দ্বিতীয় ধাপে ঈদ উপহার বিতরন কর্মসূচি চলমান 💚
18/03/2026

আলহামদুলিল্লাহ 💚
দ্বিতীয় ধাপে ঈদ উপহার বিতরন কর্মসূচি চলমান 💚

11/03/2026

আসসালামু আলাইকুম
যারা বাইরে থেকে টাকা পাঠিয়েছেন বড় ভাই, ছোট ভাই সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই কাজে সহযোগিতা করার জন্য।
আশাকরি সামনের দিনেও আপনাদের এই দানের হাত অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
আমরা পরিকল্পনা করেছি ইদের আগে যদি কেও বিশেষ দান করতে চান তাহলে আমরা,আমাদের এলাকা এবং বাইরের এলাকার কিছু গরিব,দুস্থদের মাঝে ইদের সামগ্রী দিতে চাচ্ছি।
এবং পাশাপাশি যদি কেও যাকাতের টাকাও দান করতে চান, তাহলে তা সেইভাবে ব্যয় করার পরিকল্পনা রয়েছে।
আমরা চাচ্ছি আমাদের ফাউন্ডেশন কে বিস্তরভাবে ছড়িয়ে দিতে,এক্ষেত্রে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন।
আমাদের এলাকার সকল ছোট ভাইদের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা যারা সবসময় সব কাজে সহযোগিতা করে।
সবাইকে ধন্যবাদ।

09/03/2026

প্রতিবারের মতো এবারও পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে আল-ইহসান ফাউন্ডেশন গরিব ও অসহায় মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে উপহার বিতরণ কর্মসূচি পরিচালনা করছে।
আলহামদুলিল্লাহ, আমাদের ১ম ধাপের কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে ২য় ধাপের কার্যক্রম চলমান রয়েছে।
সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি। 🤲✨

পবিত্র রমজান মাসে অসহায় ও গরিব মানুষের মাঝেইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি💚রমজানের আনন্দ ও বরকত সবার মাঝে ছড়িয়ে দিতেআমাদের ...
06/03/2026

পবিত্র রমজান মাসে অসহায় ও গরিব মানুষের মাঝে
ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি💚
রমজানের আনন্দ ও বরকত সবার মাঝে ছড়িয়ে দিতে
আমাদের এই ছোট্ট প্রচেষ্টা।
আয়োজনে: Al-Ihsan Foundation

কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন  কর্মসূচি 💚
04/09/2025

কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি 💚

🌿 আল ইহসান ফাউন্ডেশন 🌿বৃক্ষ রোপণ কর্মসূচি ২০২৫"একটি গাছ, একটি প্রাণ;গাছ লাগান, পরিবেশ বাঁচান!"✅ পরিবেশ বাঁচাতে আমাদের পা...
29/07/2025

🌿 আল ইহসান ফাউন্ডেশন 🌿
বৃক্ষ রোপণ কর্মসূচি ২০২৫
"একটি গাছ, একটি প্রাণ;
গাছ লাগান, পরিবেশ বাঁচান!"

✅ পরিবেশ বাঁচাতে আমাদের পাশে দাঁড়ান
✅ চারা রোপণ করুন—ভবিষ্যতের জন্য গড়ে তুলুন সবুজ পৃথিবী

📅 তারিখ: 28/07/2025

25/06/2025

প্রিয় এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীরা,

তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হতে যাচ্ছে। অনেক পরিশ্রম, অধ্যবসায় এবং স্বপ্ন নিয়ে তোমরা এই পর্যায়ে এসেছো। এখন সময় এসেছে সেই প্রস্তুতির প্রতিফলন ঘটানোর।

পরীক্ষা শুধু তোমাদের মেধা যাচাইয়ের মাধ্যম নয়, বরং এটি তোমাদের আত্মবিশ্বাস, ধৈর্য ও সাহসেরও পরীক্ষা। মনে রেখো, প্রতিটি প্রশ্নের পেছনে তোমার পরিশ্রম লুকিয়ে আছে। তাই আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষার হলে বসো, সঠিক সময় ব্যবস্থাপনা করো এবং প্রতিটি প্রশ্ন মনোযোগ দিয়ে পড়ো।

ভয় নয়, আত্মবিশ্বাসই হবে তোমার সেরা অস্ত্র।

তোমার সাফল্যই আমাদের গর্ব। তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য রইলো অসংখ্য শুভকামনা।

শুভ কামনায়
Al-Ihsan Foundation

02/06/2025

কুরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য-- লৌকিকতা নয়।

কুরবানির শিষ্টাচার মেনে চলি....

আল্লাহ আমাদের কুরবানি কবুল করুন।

ঈমান হোক পর্বতসম, নিয়ত হোক স্বচ্ছ (একটি সত‍্য ঘটনা) একজন লিবিয়ান যুবক, নাম তার আমের, সৌদি আরব যাচ্ছিল হজ করার জন্য। যেই...
26/05/2025

ঈমান হোক পর্বতসম, নিয়ত হোক স্বচ্ছ
(একটি সত‍্য ঘটনা)
একজন লিবিয়ান যুবক, নাম তার আমের, সৌদি আরব যাচ্ছিল হজ করার জন্য। যেইমাত্র সে এয়ারপোর্টে পৌঁছালো, তার নাম নিয়ে নিরাপত্তা-সংক্রান্ত একটি সমস্যা দেখা দিল। নিরাপত্তা বাহিনীর লোকেরা তাকে বলল:
“একটু অপেক্ষা করো, আমরা চেষ্টা করছি সমস্যাটা সমাধান করতে।”

এই সময়ে অন্য সব হাজিরা তাদের প্রক্রিয়া শেষ করে প্লেনে উঠে পড়ল, আর প্লেনের দরজা বন্ধ হয়ে গেল।
কিছুক্ষণ পর সমস্যা ঠিক হয়… কিন্তু পাইলট দরজা খুলতে রাজি হল না। প্লেন চলতে শুরু করল এবং আমেরকে ফেলে রেখে উড়ে গেল! অফিসার তাকে সান্ত্বনা দিয়ে বলল:
“মন খারাপ কোরো না, হয়তো এটা তোমার কপালে ছিল না।”

কিন্তু আমেরের ছিল অটল বিশ্বাস। সে উত্তর দিল:
“আমার নিয়ত হজের, ইনশাআল্লাহ আমি যাবোই।”
হঠাৎ… খবর এলো, প্লেনটিতে যান্ত্রিক সমস্যা হয়েছে এবং তা ফিরে আসছে!

প্লেন ফিরে এলো, মেরামত করা হলো… কিন্তু তাও পাইলট আমেরের জন্য দরজা খুলতে রাজি হল না।
অফিসার আবার বলল:
“হয়তো তোমার ভাগ্যে নেই।”
কিন্তু আমের ছিল দৃঢ়প্রতিজ্ঞ, স্থির ও দৃঢ়চেতা। সে বলল:
“আমার নিয়ত হজের, ইনশাআল্লাহ আমি যাবোই।”
প্লেন আবার উড়ে গেল… কিছুক্ষণ পর আরেকটি খবর এলো:
প্লেনে আবারও সমস্যা হয়েছে!
এবার নিজেই পাইলট বললেন:
“আমি আর উড়ব না, যতক্ষণ না আমের প্লেনে ওঠে।”
শেষ পর্যন্ত… আমের প্লেনে উঠল, সৌদি এয়ারপোর্ট থেকে সে একটি ভিডিও করল —
তার আনন্দ ছিল বর্ণনার বাইরে!

“আল-কাহّহার” — এটি আল্লাহর সুন্দর নামসমূহের একটি। এর অর্থ:
তিনি কারণগুলোকেও পরাস্ত করেন।
আপনার জন্য সব নিয়ম ভেঙে দিতে পারেন, কেবল আপনাকে সন্তুষ্ট করার জন্য।

তাই “কীভাবে”, “কখন” — এসব নিয়ে বেশি চিন্তা কোরো না…
যতক্ষণ তোমার বিশ্বাস থাকে যে আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান,
বিশ্বাস করো…
তিনি পরিস্থিতি উল্টে দেবেন, তোমার পথ সহজ করে দেবেন,
এমনকি অসম্ভবকেও বাস্তবে রূপ দেবেন।
শর্ত একটাই:
নিয়ত হোক পবিত্র, আর ঈমান হোক অটল।

© Sheikh Abubakar Muhammad Zakaria

Address

Masterpara

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Ihsan Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your organization to be the top-listed Non Profit Organization?

Share