09/08/2026
📅 ০৮-০৮-২০২৬ | 📍 শহীদ টিটু মিলনায়তন, বগুড়া
সাফল্যের মহা-পর্ব: সম্পন্ন হলো কালচারাল ফেস্ট ২০২৬-এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
উদ্বোধনী পর্বের অভাবনীয় সাফল্যের পর অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে সফলভাবে উদযাপিত হলো আমাদের বহুল কাঙ্ক্ষিত কালচারাল ফেস্ট ২০২৬-এর সমাপনী ও চূড়ান্ত পর্ব।
আজকের এই বিশেষ দিনে শহীদ টিটু মিলনায়তনে যুক্ত ছিলেন ৫৫০ এরও বেশি প্রতিযোগী ও অসংখ্য সংস্কৃতিপ্রেমী শিক্ষার্থী। চূড়ান্ত পর্বে আয়োজিত হয়েছিল 'বারোয়ারী বিতর্ক' এবং 'গল্প বলা' প্রতিযোগিতা। পাশাপাশি অনুষ্ঠান প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠেছিল হামদ-নাত এবং মন ছুঁয়ে যাওয়া রবীন্দ্রসংগীত পরিবেশনায়।
দিনব্যাপী প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী প্রতিযোগীদের মাঝে মোট ৬২টি পুরস্কার তুলে দেওয়া হয়। পুরো অনুষ্ঠানটির সুষ্ঠু ও নিরপেক্ষ মূল্যায়নে মূল ভূমিকা পালন করেছেন আমাদের প্রাণের প্রতিষ্ঠান বগুড়া জিলা স্কুল-সহ অন্যান্য প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক ও গুণী বিচারকমণ্ডলী।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন:
• জনাব মোঃ রমজান আলী আকন্দ (জেলা শিক্ষা অফিসার, বগুড়া)
বিশেষ কারণবশত উপস্থিত হতে পারেননি:
• প্রধান অতিথি: জনাব এম আর ইসলাম স্বাধীন (সিটি প্রশাসক, বগুড়া সিটি কর্পোরেশন)
• বিশেষ অতিথি: জনাব এ. কে. এম. আহসানুল তৈয়ব জাকির (জেলা পরিষদ প্রশাসক, বগুড়া জেলা পরিষদ)
• বিশেষ অতিথি: জনাব সালমা আক্তার (অতিরিক্ত জেলা প্রশাসক - শিক্ষা ও আইসিটি)
• বিশেষ অতিথি: জনাব মোঃ আনওয়ার হোসেন (প্রধান শিক্ষক, বগুড়া জিলা স্কুল)
আমাদের এই আয়োজনে সার্বিক অভিভাবকত্ব ও দিকনির্দেশনা প্রদান করেছেন আমাদের ক্লাবের শ্রদ্ধেয় উপদেষ্টা আলমগীর স্যার, আরজু ম্যাডাম, সালাম স্যার এবং শাহনাজ বেনু ম্যাডাম।
অনুষ্ঠানটিতে সার্বিক নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে স্বেচ্ছাসেবা প্রদান করেছে BNCC, বগুড়া জিলা স্কুল এবং RCY, বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। তাঁদের এই নিষ্ঠাপূর্ণ অবদানের জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ।
শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠানটিকে এত সুন্দরভাবে গুছিয়ে তোলার পেছনে আমাদের সম্মানিত প্রাক্তন সদস্যদের দিকনির্দেশনা, কমিটি মেম্বারদের নিরলস শ্রম এবং ক্যাম্পাস অ্যাম্বাসেডরদের সক্রিয় ভূমিকা ছিল প্রশংসনীয়। পাশাপাশি সকল সম্মানিত স্পন্সরদের প্রতি প্রকাশ করছি আমাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
কালচারাল ফেস্ট ২০২৬-কে সাফল্যমণ্ডিত করার জন্য সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ।