Bogura Zilla School Scout Group

Bogura Zilla School Scout Group ১ নং বগুড়া জিলা স্কুল স্কাউট দল
Official Page Managing by Running Patrol
©copyrightclaim2024

গত ১০-১৫ এপ্রিল অনুষ্ঠিত হয় একাদশ বগুড়া জেলা স্কাউট সমাবেশ। উক্ত সমাবেশে বগুড়া জিলা স্কুল স্কাউট দল অংশগ্রহণ করে এবং ২...
20/04/2026

গত ১০-১৫ এপ্রিল অনুষ্ঠিত হয় একাদশ বগুড়া জেলা স্কাউট সমাবেশ। উক্ত সমাবেশে বগুড়া জিলা স্কুল স্কাউট দল অংশগ্রহণ করে এবং ২ দিন গৌরবের সাথে পরিদর্শনে ১ম স্থান অধিকার করে ও গৌরব পতাকা অর্জন করে। পরিদর্শন ছাড়াও অন্যান্য প্রতিযোগিতায় বগুড়া জিলা স্কুল স্কাউট দল অংশগ্রহণ করে এবং পুরস্কার ছিনিয়ে নিয়ে আসে।
একাদশ বগুড়া জেলা স্কাউট সমাবেশ ছিলো আমাদের জন্য নতুন এক অভিজ্ঞতা। দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত জেলা স্কাউট সমাবেশে বগুড়া জিলা স্কুল স্কাউট দল তাদের যোগ্যতার প্রমাণ দিয়েই বাড়ি ফিরে আসে।
সকল সদস্যদের একসাথে কাজ করা, রান্না করা, মজা করা, সবার চোখের সামনে দিয়ে ১ম স্থান অধিকারের গৌরব ছিনিয়ে আনার মাধ্যমেই কেটে যায় ৫ দিন।
শেষের দিন উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী আ.ন.ম. এহসানুল হক মিলন সহ আরও অনেক সম্মানিত ব্যক্তিবর্গ। তাদের উপস্থিতে শুরু হয় শেষ দিনের GRAND CAMP FIRE এবং একাদশ বগুড়া জেলা স্কাউট সমাবেশের ইতি।

Neil Armstrong ছোটবেলা থেকেই কৌতূহলী, পরিশ্রমী এবং সাহসী একজন ছেলে ছিলেন। খুব অল্প বয়সেই তিনি স্কাউটিংয়ের সাথে যুক্ত হ...
04/04/2026

Neil Armstrong ছোটবেলা থেকেই কৌতূহলী, পরিশ্রমী এবং সাহসী একজন ছেলে ছিলেন। খুব অল্প বয়সেই তিনি স্কাউটিংয়ের সাথে যুক্ত হন এবং স্কাউটিং তার জীবনের চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
Neil Armstrong যুক্তরাষ্ট্রের Boy Scouts of America সংগঠনের একজন সদস্য ছিলেন। তিনি ছোটবেলায় স্কাউট হিসেবে বিভিন্ন কার্যক্রমে অংশ নিতেন—যেমন ক্যাম্পিং, মানচিত্র পড়া, দিক নির্ণয়, দলগত কাজ এবং নেতৃত্ব শেখা।
স্কাউটিংয়ের এই প্রশিক্ষণ তাকে ধৈর্য, সাহস, নেতৃত্ব এবং সমস্যা সমাধানের দক্ষতা শিখিয়েছিল।
এমনকি,
স্কাউটিংয়ের সর্বোচ্চ সম্মানগুলোর একটি হলো Eagle Scout। কঠোর পরিশ্রম ও বিভিন্ন দক্ষতা অর্জনের মাধ্যমে Neil Armstrong এই সম্মান অর্জন করেন। পরে তিনি নিজেই বলেছেন যে -স্কাউটিং তাকে জীবনে বড় লক্ষ্য অর্জনের সাহস দিয়েছে।
বড় হয়ে Armstrong একজন পাইলট হন এবং পরে NASA-এর মহাকাশচারী হিসেবে নির্বাচিত হন।
আমেরিকার এই মহাকাশচারী ১৯৬৯ সালে যখন তিনি Apollo 11 মিশনে চাঁদে যান, তখন তিনি তার সাথে স্কাউটিং-সম্পর্কিত একটি স্মারক ব্যাজও নিয়ে গিয়েছিলেন।
এই মিশনের মাধ্যমে স্কাউটিংয়ের প্রতীক প্রথমবারের মতো পৃথিবীর বাইরে মহাকাশে পৌঁছে যায়।

গত ২৮ রমজান (১৮ মার্চ) BOGURA ZILLA SCHOOL SCOUTS ALUMNI ASSOCIATION এর পক্ষ থেকে ইফতার মাহফিল এর আয়োজন করা হয়। উক্ত ইফ...
29/03/2026

গত ২৮ রমজান (১৮ মার্চ) BOGURA ZILLA SCHOOL SCOUTS ALUMNI ASSOCIATION এর পক্ষ থেকে ইফতার মাহফিল এর আয়োজন করা হয়। উক্ত ইফতার মাহফিলে স্কাউট এর বর্তমান সদস্যসহ প্রাক্তন সদস্যরাও অংশগ্রহণ করেন। BOGURA ZILLA SCHOOL SCOUTS ALUMNI ASSOCIATION এর ইফতার মানেই ঐতিহ্য, ছোটদের সাথে বড়দের মিলন মেলা। ছোট বড় সবাই একসাথে বসে ইফতার করার আনন্দ সকলের মধ্যে বিরাজ করে। এছাড়াও উক্ত দিনে স্কাউট ডেন এ কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের উপহার প্রদান করা হয়, যা বড় ভাইদের সহযোগিতায় অনেক ভালোভাবে সম্পন্ন হয়।
মহান সৃষ্টিকর্তা আমাদের আগামী বছরগুলোতেও এভাবেই ইফতার মাহফিল সুষ্ঠু এবং সুন্দর ভাবে আয়োজন করার তৌফিক দান করুন।

*SORRY FOR POSTING LATE*

২৬ মার্চ,২০২৬ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ-এ বগুড়া জিলা স্কুল কাব-স্কাউট দল প্রাথমিক পর্যায়ে ১ম  এবং...
29/03/2026

২৬ মার্চ,২০২৬ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ-এ বগুড়া জিলা স্কুল কাব-স্কাউট দল প্রাথমিক পর্যায়ে ১ম এবং স্কাউট দল মাধ্যমিক পর্যায়ে ২য় স্থান অর্জন করে।
আজ ২৯ মার্চ ২০২৬ বগুড়া জিলা স্কুল স্কাউটস এর অর্জিত দুইটি পুরস্কার শ্রদ্ধেয় প্রধান শিক্ষক জনাব. আনোয়ার হোসেন স্যার এবং ইউনিট লিডার জনাব. আব্দুর রাজ্জাক স্যার এর হাতে প্রভাতী শিফট এর অ্যাসেম্বলীতে প্রদর্শন করা হয়।

২৬ মার্চ ২০২৬, স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত কুচওয়াজ-এ প্রাথমিক পর্যায়ে বগুড়া জিলা স্কুল কাব-স্কাউট দল ১ম এবং মাধ্যম...
28/03/2026

২৬ মার্চ ২০২৬, স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত কুচওয়াজ-এ প্রাথমিক পর্যায়ে বগুড়া জিলা স্কুল কাব-স্কাউট দল ১ম এবং মাধ্যমিক পর্যায়ে স্কাউট দল ২য় স্থান অর্জন করে বগুড়া জিলা স্কুল স্কাউটস এর ঐতিহ্য বজায় রেখেছে।
খুব কম সময়ের মধ্যে সকল মেম্বারদের কঠোর পরিশ্রম এবং প্রাক্তন ভাইদের যথাযথ উপদেশের মাধ্যমে আমরা এই সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছি। এজন্য সকল সদস্য ও প্রাক্তন ভাইদের বগুড়া জিলা স্কুল স্কাউটস এর পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ।
আগামীতেও আমরা যেন সকল পর্যায়ে বগুড়া জিলা স্কুল স্কাউটস এবং বগুড়া জিলা স্কুল কে সবার সামনে, দেশ ও জাতির সামনে তুলে ধরতে পারি মহান সৃষ্টিকর্তা আমাদের এমন তৌফিক দান করুন।

18/03/2026

বগুড়া জিলা স্কুল স্কাউট দলের ২০২৬-২০২৭ সালের উপদল

সিনিয়র উপদল নেতা : মো: আব্দুল্লাহ

সহকারী সিনিয়র উপদল নেতা : সামিউল ইসলাম (Samiul Islam)

উপদল নেতা ১: মোঃ রাব্বী হাসান রোজ

উপদল নেতা ২: মো: আব্দুল্লাহ আল ফাহাদ

উপদল নেতা ৩: নিয়ামুল হাসান

উপদল নেতা ৪: নিবরাস আহম্মেদ নিলয়

সহকারী উপদল নেতা ১: এ এন এম তাহসিন আসলাম

সহকারী উপদল নেতা ২: আবির আলম

সহকারী উপদল নেতা ৩: মুহতাসিম মুত্তাকি

সহকারী উপদল নেতা ৪: জুবায়ের ইসলাম

১০/০৩/২০২৬ খ্রিঃজাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস  ২০২৬ এর বগুড়া জেলা পর্যায়ের কর্মসূচি তে বগুড়া জিলা স্কুল স্কাউট দলের ৫জন ন...
12/03/2026

১০/০৩/২০২৬ খ্রিঃ
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ এর বগুড়া জেলা পর্যায়ের কর্মসূচি তে বগুড়া জিলা স্কুল স্কাউট দলের ৫জন নিয়মিত সদস্য অংশগ্রহণ করে। উক্ত অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল বগুড়া জেলা প্রসাশকের কার্যালয়ে ।

সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড -২০২৫অর্জনকারী  Irfan Shahrear কে বগুড়া জিলা স্কুল স্কাউট দলের পক্ষ থেকে অভিনন্দন।
05/03/2026

সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড -২০২৫

অর্জনকারী Irfan Shahrear কে বগুড়া জিলা স্কুল স্কাউট দলের পক্ষ থেকে অভিনন্দন।

22/02/2026
21/02/2026

ভাষার জন্য রক্ত— ইতিহাসে যার দীপ্তি অমলিন,
২১ শেখায়— মাথা নত নয়, বাংলাই আমার চিরদিন।

১৭ ফেব্রুয়ারি ২০২৬বগুড়া জিলা স্কুল স্কাউট দলের পক্ষ হতে সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)জনাব রতন কুমার মোহন্ত স্যারের...
17/02/2026

১৭ ফেব্রুয়ারি ২০২৬
বগুড়া জিলা স্কুল স্কাউট দলের পক্ষ হতে সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)জনাব রতন কুমার মোহন্ত স্যারের বিদায় উপলক্ষে তাঁর নিষ্ঠা, সততা ও দীর্ঘ কর্মজীবনের গৌরবময় অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বগুড়া জিলা স্কুল স্কাউট দলের তাঁর সুস্বাস্থ্য, কল্যাণ ও শান্তিময় অবসর জীবন কামনা করা হলো।

২৫ জানুয়ারি ২০২৬ইংস্থান:আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র নওদাপাড়া,বগুড়াবাংলাদেশ স্কাউটস ,বগুড়া জেলা কর্তৃক আয়োজিত প্রতিভা অ...
12/02/2026

২৫ জানুয়ারি ২০২৬ইং
স্থান:আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র নওদাপাড়া,বগুড়া
বাংলাদেশ স্কাউটস ,বগুড়া জেলা কর্তৃক আয়োজিত প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ে বগুড়া জিলা স্কুল স্কাউট দলের নিয়মিত সদস্য রাইয়ান বিন সেলিম অংশগ্রহণ করে এবং কৃতিত্বের সঙ্গে কেরাত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে। বগুড়া জিলা স্কুল স্কাউট দল এর পক্ষ থেকে অভিনন্দন।

Address

বগুড়া জিলা স্কুল
Bogura
5800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bogura Zilla School Scout Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share