Bogura Street Riderz

Bogura Street Riderz ©The Original & Official Fans Page.
║▌│█│║▌║││█║▌║▌║
All rights reserved. Copyright ©Bogura Street Riderz [BsRz]™
(1)

"আস-সালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু"

উত্তরবঙ্গের রাজধানী বগুড়ার সর্বপ্রথম ও সর্ববৃহৎ বাইকিং কম্যুনিটি এবং উত্তরবঙ্গের সর্বপ্রথম বাইক স্টান্ট গ্রুপ BOGURA STREET RIDERZ (BsRz) এর পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা।

আপনি যদি Bogura Street Riders (BsRz) এর ইতিহাস সম্পর্কে জানতে চান তবে আপনাকে এক যুগেরও অধিক সময় অতীতে ফিরে তাকাতে হবে। ২০০৬-২০০৭ সালে, স্বল্পবয়েসী কয়েকজন স্কুলবন্ধু তাদের মোটর

বাইকের প্রতি ভালোবাসা এবং সেই ভালোবাসার উন্মাদনা থেকে তারা Da Generation X [DX] নামে একটি বাইকিং গ্রুপ গঠন করে। সময়ের সাথে সাথে, তাদের আরও বন্ধুরা দলে যোগ দেয়। ছুটির দিনগুলোতে শর্ট-ট্যুর, লং-ট্যুর, বাইক ও বাইকিং নিয়ে আড্ডার কেন্দ্রবিন্দু ছিলো এই গ্রুপটি। পরবর্তীতে, ২০১০ সালে, তৎকালীন সময়ের সবচেয়ে জুনিয়র সদস্য Da Generation X [DX] -এ যোগদান করেন, যিনি বাইক মোডিফিকেশন এবং বাইক স্টান্ট সম্পর্কে প্রচুর আগ্রহী ছিলেন। উত্তরবঙ্গের সর্বপ্রথম বাইক স্টান্ট গ্রুপ হিসেবে আত্নপ্রকাশ করে Da Generation X [DX].

পরবর্তীতে, ২০১২ সালে, Da Generation X [DX] গ্রুপটির নাম পরিবর্তন করে Bogura Street Riders (BsRz) করা এবং আরও অনেক সদস্যদের অংশগ্রহণে ছোট পরিষরের গ্রুপটি হয়ে ওঠে বৃহৎ একটি বাইকিং কম্যুনিটি। এভাবেই Da Generation X [DX] এর দ্বিতীয় সংস্করণ হিসেবে ২১শে আগষ্ট ২০১২ সালে প্রথমবারের মতো আত্নপ্রকাশ করে Bogura Street Riders (BsRz). সময়ের স্রোতে প্রতিষ্ঠাতা সদস্যদের সাথে আরও প্রিয় বড়ভাই, ছোটভাই ও বন্ধু-বান্ধব এই গ্রুপে যোগদান এবং সমর্থন করেছেন এবং এখন তারা Bogura Street Riders (BsRz) -এর বোর্ড অফ মেম্বার-এ পরিণত হয়েছেন যাদের অনবদ্য অবদানের ফলাফল এই ভাতৃত্ত্বের পরিবার।

সময়ের সাথে সাথে আজ হাজারো মেম্বারদের বিশাল এক মিলনমেলায় পরিণত হয়েছে Bogura Street Riders (BsRz). ২০১২ থেকে ২০২৪ এই দীর্ঘ একযুগে আমরা অগুনিত ট্যুরে গিয়েছি, পর্যাপ্ত স্টান্ট শো করেছি এবং শুধু বাইকিং নিয়েই নয়, সময়ে সামাজিক কল্যাণকর অনেক কার্যক্রমেও অংশ নিয়েছি। আমাদের বন্ধন এতটাই দৃঢ় হয়ে উঠেছে যে, সুদীর্ঘ এক যুগ অতিক্রম করে আজও স্বীয়-গতিতে চলমান এই দেশের প্রাচীনতম বাইকিং কম্যুনিটিগুলোর মধ্যে অন্যতম, আমাদের সবার কম্যুনিটি Bogura Street Riders (BsRz). Bogura Street Riders (BsRz) এর “ফাউন্ডিং মেম্বার”সঃ
নেওয়াজ শরীফ অনিক, আসাদুল হক জন, নাহিদুল সরকার নাহিদ, নুরশাদ-ই-নাজমুল ইসলাম প্রিন্স, সিহাব রাব্বী, মনোয়ার হোসেন রকি।

Bogura Street Riders (BsRz) এর সম্মানিত “উপদেষ্টামন্ডলী” গণঃ
শেখর রায়, রাকিবুল সরকার মিশু।

Bogura Street Riders (BsRz) এর “বোর্ড অফ মেম্বার”সঃ
অর্নব হাসান শুভ, আতিকুল হক শান্ত, আতিকুল ইসলাম, মোঃ ফরহাদ শেখ, মুহাইমেনুল ইসলাম, নাফিউল নাহিদ, মোস্তফা কামাল শাওন, রাকিবুল হাসান রকি, রনি মাহমুদ।

Bogura Street Riders (BsRz) এর “হল অফ ফেম মেম্বার”সঃ
প্রয়াত রাফিউল ইসলাম রাফি, প্রয়াত ওয়াহেদুল ইসলাম শিশির।

BOGURA STREET RIDERZ (BsRz) এর সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।


Address

Bogura
5800

Telephone

+8801728777978

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bogura Street Riderz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share