Apon Social Foundation - ASF

Apon Social Foundation - ASF "অসহায়দের পাশে, স্বপ্নের সাথে"
(একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থা)

🌿 সবুজ হোক আগামী, সচেতন হোক প্রজন্ম। সবুজায়ন বৃদ্ধিতে নতুন প্রজন্মকে পরিবেশ নিয়ে সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে এবং জলবা...
01/08/2026

🌿 সবুজ হোক আগামী, সচেতন হোক প্রজন্ম।

সবুজায়ন বৃদ্ধিতে নতুন প্রজন্মকে পরিবেশ নিয়ে সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আপন সোশ্যাল ফাউন্ডেশন (ASF)-এর উদ্যোগে ২৮ জুলাই দ্বিতীয় ধাপে বগুড়া মহানগরের সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ ড. মোঃ আলমগীর হোসেন, চেয়ারম্যান, আপন সোশ্যাল ফাউন্ডেশন ও সাবেক গবেষক, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, মোহাম্মদ এমদাদুল হক, সহযোগী অধ্যাপক ও বাংলা বিভাগীয় প্রধান, সরকারি শাহ সুলতান কলেজ, বগুড়া।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ খোরশেদ আলম, প্রধান উপদেষ্টা, আপন সোশ্যাল ফাউন্ডেশন (ASF) ও সাবেক কাউন্সিলর, ১৩ নং ওয়ার্ড, বগুড়া পৌরসভা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ ফজলুল করিম।

আলোচনা সভায় পরিবেশ সংরক্ষণে নতুন প্রজন্মের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আজকের একটি গাছই আগামী দিনের নির্মল বাতাস, শীতল ছায়া ও জীববৈচিত্র্য রক্ষার অন্যতম অবলম্বন। তাই সবাইকে বৃক্ষরোপণকে সামাজিক দায়িত্ব হিসেবে গ্রহণ করার আহ্বান জানানো হয়।

কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয় এবং বিদ্যালয় প্রাঙ্গণে প্রতীকী বৃক্ষরোপণ করা হয়।

আজকের একটি চারা, আগামী দিনের সবুজ ও বাসযোগ্য বাংলাদেশের অঙ্গীকার।

Apon Social Foundation (ASF)
একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থা

বৃক্ষরোপণ কর্মসূচির পত্রিকার কাটিং 🍀🌱📰আসুন, আমরা সবাই বেশি বেশি গাছ লাগাই, গাছের যত্ন নিই এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় স...
30/07/2026

বৃক্ষরোপণ কর্মসূচির পত্রিকার কাটিং 🍀🌱📰

আসুন, আমরা সবাই বেশি বেশি গাছ লাগাই, গাছের যত্ন নিই এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনার পাশাপাশি দেশের সবুজায়ন বৃদ্ধিতে সবাই একসাথে কাজ করি।

আজকের একটি চারা আগামী দিনের নির্মল বাতাস, শীতল ছায়া ও একটি সুন্দর, নিরাপদ ভবিষ্যতের প্রতিশ্রুতি।

বৃক্ষ রোপনের সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ 🇧🇩🌳

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ" 🌿এই প্রতিপাদ্যকে সামনে রেখে, আজ ২৮শে জুলাই, আপন সোশ্যাল ফাউন্ডেশন (ASF) এর উদ্...
28/07/2026

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ" 🌿

এই প্রতিপাদ্যকে সামনে রেখে, আজ ২৮শে জুলাই, আপন সোশ্যাল ফাউন্ডেশন (ASF) এর উদ্যোগে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং দেশের সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে, শাজাহানপুর উপজেলার আশেকপুর চকজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি শতাধিক গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ তাইফুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, শাজাহানপুর, বগুড়া।

সভাপতিত্ব করেন কৃষিবিদ ড. মোঃ আলমগীর হোসেন, চেয়ারম্যান, আপন সোশ্যাল ফাউন্ডেশন ও সাবেক গবেষক, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : জনাবা আমিনা খাতুন উপজেলা কৃষি অফিসার, শাজাহানপুর বগুড়া ও জনাব আব্দুল জনাব আব্দুল লতিফ উপজেলা শিক্ষা অফিসার শাজাহানপুর বগুড়া,

এছাড়াও বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আপন সোশ্যাল ফাউন্ডেশনের সদস্যবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বক্তারা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার গুরুত্ব তুলে ধরেন। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয় এবং সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

🌱 আসুন, একটি গাছ লাগাই, একটি সবুজ ভবিষ্যৎ গড়ি।

আপন সোশ্যাল ফাউন্ডেশন (ASF)
একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থা।

সবুজের পথে এগিয়ে চলার দ্বিতীয় ধাপে প্রস্তুতি 🌿আগামীকাল আপন সোশ্যাল ফাউন্ডেশন (ASF)-এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃক্ষ...
27/07/2026

সবুজের পথে এগিয়ে চলার দ্বিতীয় ধাপে প্রস্তুতি 🌿

আগামীকাল আপন সোশ্যাল ফাউন্ডেশন (ASF)-এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃক্ষ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি।

আজকের প্রস্তুতি শুধু গাছ কেনা কিংবা একটি কর্মসূচি আয়োজনের প্রস্তুতি নয়, এটি একটি সবুজ ভবিষ্যৎ গড়ার প্রস্তুতি। প্রতিটি চারা যেন আগামী দিনের নির্মল বাতাস, শীতল ছায়া এবং একটি নিরাপদ পৃথিবীর প্রতিশ্রুতি।

🌳 বৃক্ষরোপণে সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে আপন সোশ্যাল ফাউন্ডেশন -ASF

আসুন, আমরা শুধু গাছ লাগিয়েই থেমে না যাই; গাছের যত্ন নিই, পরিবেশকে ভালোবাসি এবং অন্যদেরও পরিবেশ রক্ষায় সচেতন করি।

আগামীকাল একটি চারা রোপিত হবে,
আর তার সঙ্গে রোপিত হবে একটি সবুজ ভবিষ্যতের স্বপ্ন। 🌍

আপন সোশ্যাল ফাউন্ডেশন (ASF)
একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থা

🌱 Save Climate, Save Life 🌱

শুভ জন্মদিন, সম্মানিত ড. আলমগীর হোসেন স্যার(চেয়ারম্যান, আপন সোশ্যাল ফাউন্ডেশন -ASF ও সাবেক গবেষক, বাংলাদেশ ধান গবেষণা ই...
30/06/2026

শুভ জন্মদিন, সম্মানিত ড. আলমগীর হোসেন স্যার
(চেয়ারম্যান, আপন সোশ্যাল ফাউন্ডেশন -ASF ও সাবেক গবেষক, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট)

জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণময় জীবনের দোয়া রইলো।

দেশের কৃষি গবেষণায় আপনার অনন্য অবদান খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষির টেকসই উন্নয়ন এবং মানুষের জীবনমান উন্নয়নে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI)-এর একজন নিবেদিতপ্রাণ গবেষক হিসেবে আপনার নিরলস পরিশ্রম, বৈজ্ঞানিক চিন্তাধারা ও গবেষণালব্ধ অবদান ধানের উন্নত জাত উদ্ভাবন এবং কৃষি প্রযুক্তির বিকাশে অসামান্য ভূমিকা রেখেছে। আপনার কর্মপ্রচেষ্টা দেশের অসংখ্য কৃষকের মুখে হাসি ফুটিয়েছে এবং জাতীয় খাদ্যনিরাপত্তা শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

তবে আপনার পরিচয় শুধু একজন সফল গবেষকের মধ্যেই সীমাবদ্ধ নয়। একজন মানবিক, দূরদর্শী ও সমাজসেবায় নিবেদিত মানুষ হিসেবে আপনি সবসময় মানুষের পাশে থেকেছেন। আপনার স্নেহ, প্রজ্ঞা, দিকনির্দেশনা ও অনুপ্রেরণায় আপন সোশ্যাল ফাউন্ডেশন আজ অসংখ্য অসহায়, সুবিধাবঞ্চিত ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর শক্তি ও সাহস অর্জন করেছে। আপনার হাত ধরে মানবসেবার যে আলোকবর্তিকা প্রজ্বলিত হয়েছে, তা প্রতিনিয়ত সমাজে মানবতা, সহমর্মিতা, আশা ও ভালোবাসার আলো ছড়িয়ে দিচ্ছে।

আপনার নেতৃত্ব আমাদের শিখিয়েছে প্রকৃত সাফল্য কেবল ব্যক্তিগত অর্জনে নয়, বরং মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করার মধ্যেই নিহিত। আপনার কর্ম, আদর্শ, সততা, বিনয় ও মানবিক মূল্যবোধ আমাদের সকলের জন্য অনুকরণীয় এবং আগামী প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার উৎস।

মহান আল্লাহ তাআলা আপনাকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, মানসিক প্রশান্তি এবং কর্মময় জীবন দান করুন। আপনার জ্ঞান, প্রজ্ঞা ও মানবিক নেতৃত্বে সমাজ ও দেশ আরও সমৃদ্ধ হোক এই আমাদের মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া।

শুভেচ্ছান্তে : আপন সোশ্যাল ফাউন্ডেশন (ASF) পরিবার।

09/06/2026

🌿 পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আসুন, আমরা সবাই বেশি বেশি বৃক্ষরোপণ করি এবং বায়ু দূষণ, প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহারসহ পরিবেশের জন্য ক্ষতিকর কার্যক্রম সম্পর্কে সচেতন হই।

একটি গাছ শুধু আমাদের অক্সিজেনই দেয় না, এটি পরিবেশের ভারসাম্য রক্ষা করে, জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে সহায়তা করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আজকের একটি চারা আগামী দিনের সবুজ ছায়া। তাই আসুন, আমরা সবাই গাছ লাগাই, গাছের যত্ন নিই এবং সম্মিলিত প্রচেষ্টায় একটি সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলি। 🇧🇩💚🌳

🌱 Save Climate, Save Life 🌍

জনসচেতনতায়: Apon Social Foundation - ASF
(একটি অলাভজনক, স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থা)

"Save Climate,  Save Life" স্লোগানে ধারণ করে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে  Apon Social Foundation - ASF এর উদ্যোগে পরি...
08/06/2026

"Save Climate, Save Life" স্লোগানে ধারণ করে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে Apon Social Foundation - ASF এর উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এই কর্মসূচির আওতায় আজ শাজাহানপুর উপজেলার সাজাপুর স: প্রা: বিদ্যালয়ে সকল শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় এবং পরিবেশ সচেতনতা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের নিজ নিজ বাড়িতে গাছগুলো রোপণ ও নিয়মিত পরিচর্যা করার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে । কারণ আজকের একটি ছোট্ট চারা আগামী দিনের সবুজ, সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ার অন্যতম ভিত্তি।

প্রতিটি শিক্ষার্থীদের হাতে একটি করে গাছের চারা তুলে দিয়ে আমরা বিশ্বাস করি, তাদের হৃদয়ে প্রকৃতির প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ ও পরিবেশ সচেতনতার একটি বীজও রোপণ করতে পেরেছি।

আসুন, আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, সবুজ বাংলাদেশ গড়ি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী রেখে যাই।

#বিশ্ব_পরিবেশ_দিবস

৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস 🌿এবারের প্রতিপাদ্য: "প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য"বিশ্ব পরিবেশ দি...
05/06/2026

৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস 🌿
এবারের প্রতিপাদ্য: "প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য"

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অ্যাপন সোশ্যাল ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা।

পরিবেশ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। বিশুদ্ধ বাতাস, নিরাপদ পানি, খাদ্য, জীববৈচিত্র্য এবং একটি বাসযোগ্য পৃথিবীর জন্য সুস্থ পরিবেশের কোনো বিকল্প নেই। কিন্তু জলবায়ু পরিবর্তন, বায়ু দূষণ, প্লাস্টিক দূষণ, বন উজাড় এবং প্রাকৃতিক সম্পদের অপব্যবহারের কারণে আমাদের পরিবেশ আজ হুমকির মুখে।

বর্তমানে জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, ঋতুচক্রের পরিবর্তন ঘটছে, অতিরিক্ত গরম, অনিয়মিত বৃষ্টিপাত, খরা, বন্যা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাব মানুষ, প্রাণী ও প্রকৃতির ওপর সমানভাবে পড়ছে।

🌿 জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমাদের করণীয়: ✔️ বেশি বেশি গাছ লাগানো ও সংরক্ষণ করা। ✔️ বন উজাড় বন্ধে সচেতন হওয়া। ✔️ প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব বিকল্প ব্যবহার করা। ✔️ অপ্রয়োজনীয় বিদ্যুৎ ও জ্বালানি অপচয় রোধ করা। ✔️ নবায়নযোগ্য শক্তির ব্যবহার উৎসাহিত করা। ✔️ পরিবেশ দূষণকারী বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা করা। ✔️ গণসচেতনতা বৃদ্ধি করা এবং অন্যদের উদ্বুদ্ধ করা।

🌱 পরিবেশ রক্ষায় আমাদের করণীয়: ✔️ বেশি বেশি গাছ লাগানো ও পরিচর্যা করা। ✔️ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানো। ✔️ যেখানে-সেখানে ময়লা না ফেলা। ✔️ পানি ও বিদ্যুতের অপচয় রোধ করা। ✔️ পরিবেশবান্ধব পণ্য ব্যবহারে উৎসাহিত হওয়া। ✔️ পাখি ও প্রাণীর আবাসস্থল সংরক্ষণ করা। ✔️ নিজের বাসা, স্কুল, প্রতিষ্ঠান ও আশপাশ পরিষ্কার রাখা। ✔️ অন্যদের পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করা।

মনে রাখতে হবে, একটি গাছ শুধু একটি গাছ নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশুদ্ধ বাতাস, শীতল ছায়া, জীববৈচিত্র্যের আশ্রয় এবং একটি সুন্দর পৃথিবীর প্রতিশ্রুতি।

আসুন, বিশ্ব পরিবেশ দিবসে আমরা সবাই অঙ্গীকার করি—প্রকৃতিকে ভালোবাসব, পরিবেশ রক্ষা করব এবং একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে একসঙ্গে কাজ করব।

🌱 Save Climate, Save Life 🌍 একটি গাছ, একটি প্রাণ — সবুজ হোক বাংলাদেশ।

05/06/2026

বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা..
আসুন, আমরা সবাই পরিবেশ রক্ষায় সচেতন হই, অন্তত একটি করে গাছ লাগাই এবং প্লাস্টিক দূষণ কমাতে এগিয়ে আসি। আমাদের ছোট ছোট উদ্যোগই গড়ে তুলতে পারে একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য পৃথিবী।

🌱 Save Climate, Save Life.

🌱 Save Climate, Save Life 🌍(পরিবেশ ও জলবায়ু রক্ষা মানেই নিরাপদ জীবন)আজ আপন সোশ্যাল ফাউন্ডেশন (ASF)-এর উদ্যোগে ফুলদিঘীর এ...
27/05/2026

🌱 Save Climate, Save Life 🌍
(পরিবেশ ও জলবায়ু রক্ষা মানেই নিরাপদ জীবন)

আজ আপন সোশ্যাল ফাউন্ডেশন (ASF)-এর উদ্যোগে ফুলদিঘীর একটি আবদ্ধ জায়গায় বৃক্ষরোপণের মাধ্যমে নতুন জীবনের স্বপ্ন বুনেছি আমরা ASF পরিবার। 🌿

আজকের বৃক্ষরোপণের স্থানটি দীর্ঘদিন ধরে ফাকা অবস্থায় পড়ে ছিল। আমাদের আশেপাশে এমন অসংখ্য জায়গা রয়েছে, যেখানে ছোট ছোট উদ্যোগের মাধ্যমে সবুজের ছোঁয়া ফিরিয়ে আনা সম্ভব। এই ছোট ছোট সবুজ উদ্যোগই একদিন পরিবেশকে ফিরিয়ে দেবে তার প্রাণ, সৌন্দর্য ও শীতলতা।

আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে, আপন সোশ্যাল ফাউন্ডেশন -ASF “Save Climate, Save Life” স্লোগানকে ধারণ করে পরিবেশ ও জলবায়ু রক্ষায় ধারাবাহিকভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।

কর্মসূচির উদ্বোধন করেন সংস্থার চেয়ারম্যান জনাব ড. আলমগীর হোসেন স্যার।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নির্বাহী পরিচালক আসলাম হোসাইন, স্বাস্থ্য বিষয়ক পরিচালক ডা. নাঈম মোরশেদ, কার্যনির্বাহী সদস্য রাহেল ইসলাম, আব্দুর রউফ এবং লিমন হোসাইন।

প্রকৃতিকে বাঁচানো মানেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তোলা।
আসুন, সবাই মিলে একটি করে গাছ লাগাই, সবুজকে ভালোবাসি এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সচেতন হই। 🌱🌍

Address

Latifpur, 13 No Ward
Bogura
5800

Telephone

+8801850715212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Apon Social Foundation - ASF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Apon Social Foundation - ASF:

Shortcuts

Share