29/08/2026
পুণ্ড্র ইউনিভার্সিটিতে সামার-২০২৬ সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে সামার-২০২৬ সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২৯ আগস্ট ২০২৬, শনিবার, বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলী। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন পুণ্ড্র ইউনিভার্সিটি ট্রাস্টের চেয়ারম্যান ও টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা বেগম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিওটি’র ভাইস চেয়ারম্যান রোটা. ডা. মোঃ মতিউর রহমান, বিওটি’র সেক্রেটারি এএইচএম গোলাম রসুল খান এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ (ডেজিগনেট) প্রফেসর মুহাম্মদ মুনজুর মুরশিদুল আবেদীন। এছাড়াও অনলাইন জুমে বক্তব্য রাখেন বিওটি সদস্য আয়শা বেগম।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের নেতৃবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা ও বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল ও উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেওয়া হয়। বক্তারা শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা ও নৈতিকতার সমন্বয়ে দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে ওঠার পাশাপাশি নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান।