24/09/2025
“দুস্থ ও অসহায়, পাশে আছি সবসময়”
এই শ্লোগান নিয়ে প্রায় ১০ বছর যাবত ভূমিহীন ও দুস্থদের সেবায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে রাহুল গ্রুপের একটি সহযোগী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান "বঙ্কিম পালিত ফাউন্ডেশন"। প্রতিমাসে প্রতিষ্ঠানটির তালিকাভুক্ত প্রায় শতাধিক দুস্থ ও অসহায় ব্যক্তিদেরকে নগদ ২০০ টাকা, ২০০মিলি সরিষার তেল, ৫ কেজি চাল ও ২ কেজি আটার একটি ক্ষুদ্র প্রয়াসে খাদ্য সহায়তা প্রদান করে থাকে । প্রতিবারের ন্যায় এবারো গত ১৩ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে শতাধিক পরিবারের মধ্যে হাসি ফুটিয়েছে প্রতিষ্ঠানটি । এছাড়াও পর্যায়ক্রমে এমন কার্যক্রম বৃহৎ পরিসরে করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। ভালোবাসার এই উদ্যোগে আমাদের সাথেই থাকুন।❤️