ESHO GORI Foundation

ESHO GORI Foundation We are here to help all people.

19/07/2026
কবিতা, সে তো কৈশোরের স্মৃতি।সে তো ভেসে ওঠা আমার মায়ের ম্লান মুখ;নিম ডালে বসে থাকা হলুদ পাখিটিপাতার আগুন ঘিরে রাতজাগা ভাই...
11/07/2026

কবিতা, সে তো কৈশোরের স্মৃতি।
সে তো ভেসে ওঠা আমার মায়ের ম্লান মুখ;
নিম ডালে বসে থাকা হলুদ পাখিটি
পাতার আগুন ঘিরে রাতজাগা ভাই-বোন।
আব্বার ফিরে আসা, সাইকেলের ঘন্টাধ্বনি–
আমার মায়ের নামে খুলে যাওয়া দক্ষিণের ভেজানো কপাট!

কবিতা, সে তো ফিরে যাওয়া পার হয়ে হাঁটুজল নদী,
কুয়াশায়-ঢাকা-পথ,
ভোরের আজান কিম্বা নাড়ির দহন
পিঠার পেটের ভাগে ফুলে ওঠা তিলের সৌরভ,
মাছের আঁশটে গন্ধ, উঠানে ছড়ানো জাল আর
বাঁশঝাড়ে ঘাসে ঢাকা দাদার কবর।

কবিতা, সে তো ছেচল্লিশে বেড়ে ওঠা অসুখী কিশোর!
স্কুল পালানো সভা, স্বাধীনতা, মিছিল, নিশান
চতুর্দিকে হতবাক দাঙ্গার আগুনে
নিঃস্ব হয়ে ফিরে আসা অগ্রজের কাতর বর্ণনা।

কবিতা, সে তো চরের পাখি, কুড়ানো হাঁসের ডিম, গন্ধভরা ঘাস।
ম্লান মুখ বউটির দড়ি ছেঁড়া হারানো বাছুর!
গোপন চিঠির প্যাডে নীল খামে সাজানো অক্ষর।
কবিতা তো মক্তবের মেয়ে চুলখোলা আয়েশা আক্তার।

- আল মাহমুদ

*
শুভ জন্মদিন কবি আল মাহমুদ।

Address

KAROTOA ABASHIK, MATIDALY, BOGURA SADAR BOGURA
Bogura
5800

Telephone

+8801303047000

Website

Alerts

Be the first to know and let us send you an email when ESHO GORI Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share