15/03/2026
আগামী ১ লা এপ্রিল-২৬ থেকে শিশুদের fIPV ভ্যাকসিনের সিডিউল পরিবর্তন হয়েছে- fIPV / IPV টিকা প্রদানের সংশোধিত সময়সূচি (EPI)
বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআই কর্মসূচির আওতায় শিশুদের পোলিও রোগ প্রতিরোধে Fractional Inactivated Polio Vaccine (fIPV) প্রদান করা হয়। জাতীয় কারিগরি পরামর্শক কমিটি (NITAG) ও আইসিসি (ICC)-এর সিদ্ধান্ত অনুযায়ী fIPV টিকা প্রদানের সময়সূচিতে পরিবর্তন হয়েছে।
সংশোধিত টিকা সময়সূচি
টিকার নাম: fIPV / IPV (পোলিও)
১ম ডোজ:
শিশুর বয়স: ১৪ সপ্তাহ
ডোজ: ০.১ মিলি (Fractional dose)
প্রদানের রুট: Intradermal (চামড়ার মধ্যে)
২য় ডোজ:
শিশুর বয়স: ৯ মাস পূর্ণ হলে
ডোজ: ০.১ মিলি (Fractional dose)
প্রদানের রুট: Intradermal (চামড়ার মধ্যে)
পূর্বের সময়সূচি
১ম ডোজ: ৬ সপ্তাহ
২য় ডোজ: ১৪ সপ্তাহ
নতুন সময়সূচি
১ম ডোজ: ১৪ সপ্তাহ
২য় ডোজ: ৯ মাস
কার্যকর হওয়ার তারিখ
এই সংশোধিত সময়সূচি ০১ এপ্রিল ২০২৬ তারিখ থেকে কার্যকর হবে।
বিশেষ নির্দেশনা
১. যে সকল শিশু ইতোমধ্যে ৬ সপ্তাহ বয়সে ১ম ডোজ fIPV গ্রহণ করেছে, তাদের ১৪ সপ্তাহ বয়সে ২য় ডোজ দিতে হবে।
২. ০১ এপ্রিল ২০২৬ এর পর জন্মগ্রহণকারী বা যেসকল শিশু মার্চ মাসের মধ্যে IPV-1 ডোজ টিকা পায় নি সেই সকল শিশুদের ক্ষেত্রে ১৪ সপ্তাহে ১ম ডোজ এবং ৯ মাসে ২য় ডোজ দিতে হবে।
৩. টিকা অবশ্যই চামড়ার মধ্যে (Intradermal) দিতে হবে।
৪. টিকাদান কেন্দ্রে নতুন টিকা চার্ট অনুযায়ী টিকাদান কার্যক্রম পরিচালনা করতে হবে।
মোঃ ময়নুল হক ফটিক
স্বাস্থ্য সহকারী
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
নন্দীগ্রাম ,বগুড়া।