National Children's Task Force,Bogra

  • Home
  • National Children's Task Force,Bogra

National Children's Task Force,Bogra National Children’s Task Force (NCTF) is a children’s organization supported by Save the Children and Bangladesh Shishu Academy all over the country. NCTF

NCTF works for child rights and child protection. It has reached all the districts of Bangladesh and has a district committee in all the districts. All this committees are directed by the children. Its aim is to establish child rights in Bangladesh.

শিশুদের হাসি, আনন্দ আর ভালোবাসায় ভরে উঠুক প্রতিটি দিন।দুর্গা পুজোর  উষ্ণ শুভেচ্ছা রইল সবার জন্য।ন্যাশনাল চিলড্রেনস টাস্...
02/10/2025

শিশুদের হাসি, আনন্দ আর ভালোবাসায় ভরে উঠুক প্রতিটি দিন।
দুর্গা পুজোর উষ্ণ শুভেচ্ছা রইল সবার জন্য।
ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স বাংলাদেশ এর তরফ হইতে সকলকে শারদীয় শুভেচ্ছা

এনসিটিএফ বগুড়ার কার্যনির্বাহী কমিটির জুলাই মাসের মাসিক সভার কিছু মূহুর্ত...!! বাংলাদেশ শিশু একাডেমী বগুড়া কার্যালয়ে অনুষ...
03/08/2025

এনসিটিএফ বগুড়ার কার্যনির্বাহী কমিটির জুলাই মাসের মাসিক সভার কিছু মূহুর্ত...!! বাংলাদেশ শিশু একাডেমী বগুড়া কার্যালয়ে অনুষ্ঠিত সভায় শিশুরা আসন্ন শিশু সংসদে অংশগ্রহণের বিষয়ে আলোচনাসহ স্ব-উদ্যোগী নানা কার্যক্রম নিয়ে আলোচনা করেন....

এনসিটিএফ বগুড়ার কার্যনির্বাহী কমিটির জুন মাসের মাসিক সভার কিছু মূহুর্ত...!! জায়মা আলম মারিয়াম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই ...
19/06/2025

এনসিটিএফ বগুড়ার কার্যনির্বাহী কমিটির জুন মাসের মাসিক সভার কিছু মূহুর্ত...!! জায়মা আলম মারিয়াম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নেন শিশু নেতৃবৃন্দরা...!! সভায় উপস্থিত থেকে শিশুদের রেজুলেশন লেখনীর অভ্যাস করান কমিটির সাধারণ সম্পাদক মালিহা ইসলাম...!! সাবেক ও বর্তমান সকল সদস্যদের প্রাণবন্ত মেলবন্ধনে এগিয়ে যাক আমাদের পরিবার...!! ধন্যবাদ ইয়েস বাংলাদেশ সার্বিক ব্যবস্থাপনার জন্যে...!!

Training day 02
18/06/2025

Training day 02

Traning Day :01
18/06/2025

Traning Day :01

শিশু নির্যাতন একটি অপরাধ 🙏🏻
18/06/2025

শিশু নির্যাতন একটি অপরাধ 🙏🏻

মা মানে ছায়া, মা মানে আশ্রয়। শিশুদের ছোট্ট পৃথিবীর বিশাল আকাশ 🌼💖National Children's Task Force বগুড়া জেলার পক্ষ্য থেকে...
11/05/2025

মা মানে ছায়া, মা মানে আশ্রয়। শিশুদের ছোট্ট পৃথিবীর বিশাল আকাশ 🌼💖

National Children's Task Force বগুড়া জেলার পক্ষ্য থেকে সকল মায়েদের মা দিবসের শুভেচ্ছে ✨

গণতান্ত্রিক পন্থায় গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হয়ে গেলো জাতীয় পর্যায়ের শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন'স টাস্কফোর্স (...
11/05/2025

গণতান্ত্রিক পন্থায় গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হয়ে গেলো জাতীয় পর্যায়ের শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন'স টাস্কফোর্স (এনসিটিএফ) বগুড়া জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন ২০২৫। ইয়েস বাংলাদেশের সহযোগিতায় ০৭মে, ২০২৫ বুধবার দুপুরে শহরের জেলা পরিষদে অনুষ্ঠিত এই নির্বাচনে সভাপতি পদে জায়মা আলম মারিয়াম ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এস এম হাসিব আবরার। সংগঠনের জেলা ভলেন্টিয়ার সঞ্জু রায়ের ব্যবস্থাপনায় শিশুদের প্রতিনিধি হিসেবে বগুড়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত সংগঠনের সাধারণ সদস্য ৩৫ জন শিশুর প্রত্যক্ষ ভোটে সংগঠনের আগামী দুই বছরের জন্য নির্বাচিত কমিটিতে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন সহ-সভাপতি শাহরিয়ার মাশফিক, যুগ্ম সাধারণ সম্পাদক অপ্সরা বিনতে মোত্তালেব অনন্যা, সাংগঠনিক সম্পাদক পদে পূজা সাহা, শিশু গবেষক পদে যথাক্রমে মইনুদ্দিন চিশতী ও মেহেরুন্নেসা লামইয়া, শিশু সাংবাদিক পদে যথাক্রমে জারিন আনজুম বৃতি ও ফাহিম শাহরিয়ার এবং চাইল্ড পার্লামেন্ট পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে শাহরিয়ার আলিফ ও আয়েশা তাসনিয়া রেজা। নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ শিশু একাডেমী ও শিল্পকলা একাডেমির চিত্রাংকন প্রশিক্ষক মৌসুমী জামান। এনসিটিএফ এর সদ্য বিদায়ী কমিটির সভাপতি নাফিজ মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মালিহা ইসলামের পরিচালনায় নির্বাচনের পূর্বে শিশুদের উদ্দেশ্যে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যপ্রণালী সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন বিদায়ী কমিটির চাইল্ড পার্লামেন্ট মেম্বার মিরাব্বি হাসান সিয়াম, শিশু গবেষক রোকনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মৌমিতা আক্তার এবং জেলা ভলেন্টিয়ার হাবিবা নাসরিন। নির্বাচন পরবর্তী বিদায়ী কমিটির নেতৃবৃন্দরা আনুষ্ঠানিকভাবে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। উল্লেখ্য, বাংলাদেশ শিশু একাডেমির হাত ধরে জাতীয় পর্যায়ে কাজ শুরু করা ন্যাশনাল চিলড্রেন'স টাস্কফোর্স (এনসিটিএফ) সংগঠনটি সারাদেশে জাতিসংঘ শিশু অধিকার সনদ বাস্তবায়নসহ শিশুদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং ইয়েস বাংলাদেশের সহযোগিতায় সংগঠনটি বগুড়াসহ সারাদেশের শিশুদের জন্য প্রতিবছর চাইল্ড পার্লামেন্টের আয়োজন, জেলা পর্যায়ে গার্লস টেক ওভার কর্মসূচি, হাসপাতালের শিশু ওয়ার্ড মনিটরিং, শিশুদের নেতৃত্ব বিকাশে সৃজনশীল প্রতিযোগিতা, প্রশিক্ষণ ও ইতিবাচক নানা কর্মসূচি গ্রহণ, যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা সংক্রান্ত কার্যক্রম পরিচালনা, শিশুদের অধিকার রক্ষায় প্রশাসনের সাথে লিঁয়াজু স্থাপনের মতো গুরুত্বপূর্ণ একাধিক কাজ করে আসছে যা তৃণমূলে প্রশংসা কুড়িয়েছে সর্বমহলে।

প্রিয় বন্ধুরা, তোমাদের অবগতির জন্য জানাচ্ছি যে, শিশুদের দ্বারা গঠিত এবং পরিচালিত বাংলাদেশের সবচেয়ে বড় শিশু সংগঠন  ন্যাশন...
26/04/2025

প্রিয় বন্ধুরা,

তোমাদের অবগতির জন্য জানাচ্ছি যে, শিশুদের দ্বারা গঠিত এবং পরিচালিত বাংলাদেশের সবচেয়ে বড় শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন'স টাস্ক ফোর্স (এনসিটিএফ) বগুড়া জেলায় ২০২৫ সালের নির্বাচননের তফসিল ঘোষণা করা হয়েছে।

তফসিল অনুযায়ী অত্র মাসেই অনুষ্ঠিত হবে এনসিটিএফ বগুড়া জেলা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন। নির্বাচনের পূর্বে অবশ্যই আগ্রহী শিশুদের সাধারন সদস্যপদ, কমিটির সদস্য হতে অবিভাবক সম্মতি এবং প্রয়োজনানুসারে বয়সের প্রমানপত্র নিশ্চিত করতে হবে। আগ্রহী শিশুরা কমেন্টের মাধ্যমে অথবা ইনবক্সে যোগাযোগ করার আহ্বান জানাচ্ছি।

📌 নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীর যোগ্যতা :
ক) বয়স ১৪ থেকে ১৬ বছরের মধ্যে হতে হবে;
খ)অবশ্যই বগুড়া বসবাসকারী হতে হবে;
গ)সংগঠন পরিচালনার যোগ্যতা থাকতে হবে;
ঘ)এনসিটিএফ এবং জাতিসংঘ শিশু অধিকার সনদ সম্পর্কে ধারণা গ্রহনের মানসিকতা থাকতে হবে ;
ঙ)এনসিটিএফ এর কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়নের জন্য অভিভাবক সম্মতি থাকতে হবে;
চ) বিশেষ কিছু পদের জন্য এনসিটিএফ এর প্রশিক্ষণ এবং সমাবেশে নিজ জেলার বাইরে যাবার জন্য অভিভাবকের লিখিত সম্মতি থাকতে হবে।
ছ)শিশুদের সাথে ভালো ব্যবহার এবং মেশার মানসিকতা থাকতে হবে;
জ)সকল শিশুদের সমান চোখে দেখা এবং তাদের সঙ্গে অংশগ্রহণে বিশ্বাসী হতে হবে;
ঝ)নেতৃত্ব দেবার ক্ষমতা এবং উপস্থাপনার দক্ষতা থাকতে হবে;
ঞ)যোগাযোগের দক্ষতা থাকতে হবে;
ট) কমপক্ষে জেএসসি/সমমান পাশ হতে হবে। (সুবিধা বঞ্চিত শিশুদের জন্য শিথিলযোগ্য)
ঠ) এনসিটিএফ শিশু আচারণ বিধি মেনে চলার মানসিকতা থাকতে হবে।

প্রয়োজনে যোগাযোগ করো আমাদের সাথে। অতি দ্রুতই সংগ্রহ করো, এনসিটিএফ এর সাধারন সদস্যপদ এবং নির্বাচনের নমিনেশন ফর্ম।

📌অবশ্যই মনোনয়ন ফ্রম এর সাথে জন্ম নিবন্ধন ও ২ কপি ছবি দিতে হবে) অন্যথায় মনোনয়ন অযোগ্য বলে বিবেচিত হবে
📌নির্বাচন-খুব শীঘ্রই জানানো হবে।

বিঃদ্র--নির্বাচন সংক্রান্ত আচারনবিধি লঙ্গন হলে অথবা নির্বাচন কমিশন কর্তৃক গৃহীত সিদ্ধান্ত /নিয়ম উপেক্ষা করলে সে প্রার্থীদের ব্যাপারে যে কোন সিদ্ধান্ত নেওয়ার ইখতিয়ার নির্বাচন কমিশনের রয়েছে। কোন সমস্যার কারনে যে কোন তারিখ পরিবর্তন হতে পারে।

ধন্যবাদান্তে,
মো :শাহারিয়ার নাফিজ মন্ডল ( Shahriar Nafiz)
সভাপতি , বগুড়া জেলা এনসিটিএফ
সাংগঠনিক সম্পাদক, এনসিটিএফ বাংলাদেশ

Address

বগুড়া জেলা পরিষদ, শহীদ হিটলু সড়ক

5800

Alerts

Be the first to know and let us send you an email when National Children's Task Force,Bogra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to National Children's Task Force,Bogra:

  • Want your organization to be the top-listed Non Profit Organization?

Share