National Islamic Research Foundation

National Islamic Research Foundation ন্যাশনাল ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন অলাভজনক, অরাজনৈতিক ও মানবকল্যাণে নিবেদিত শিক্ষা, দাওয়াহ ও সেবামূলক প্রতিষ্ঠান।
(1)

পবিত্র রমজান মাস উপলক্ষে NIRF প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে একটি সুন্দর ও শিক্ষণীয় ইসলামী কুইজ প্রতিযোগিতার আয়োজন ক...
11/03/2026

পবিত্র রমজান মাস উপলক্ষে NIRF প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে একটি সুন্দর ও শিক্ষণীয় ইসলামী কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় আমাদের ছোট - বড় শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ ও আনন্দের সাথে অংশগ্রহণ করে। কোরআন, ইসলামিক ইতিহাস ও বিভিন্ন বিষয় নিয়ে তাদের জ্ঞান ও আগ্রহ সত্যিই আমাদের সবাইকে মুগ্ধ করেছে।
NIRF প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য হলো শিশুদের মাঝে সঠিক ও মূল্যবান কোরআন শিক্ষা পৌঁছে দেওয়া। এখানে ছোট-বড়, ছাত্র-ছাত্রী এমনকি কর্মজীবী মানুষদের জন্যও সম্পূর্ণ বিনামূল্যে কোরআন শিক্ষা প্রদান করা হয়। আমরা বিশ্বাস করি, কোরআনের আলো মানুষের জীবনকে সুন্দর ও সঠিক পথে পরিচালিত করে।
আপনিও চাইলে আপনার সন্তানকে অথবা আপনি নিজেও NIRF প্রতিষ্ঠানে এসে কোরআন শিক্ষায় অংশগ্রহণ করতে পারেন।
সবাইকে আন্তরিক ধন্যবাদ যারা সবসময় NIRF প্রতিষ্ঠানের পাশে আছেন। আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টা কবুল করুন এবং প্রতিষ্ঠানটিকে আরও সফলতা দান করুন। 🤲✨

আলহামদুলিল্লাহ! NIRF প্রতিষ্ঠানের ক্লাসে নিয়মিত উপস্থিত থাকায় এবং ভালো ফলাফল করার জন্য প্রথম ব্যাচের আফসানা ও দ্বিতীয় ...
02/02/2026

আলহামদুলিল্লাহ! NIRF প্রতিষ্ঠানের ক্লাসে নিয়মিত উপস্থিত থাকায় এবং ভালো ফলাফল করার জন্য প্রথম ব্যাচের আফসানা ও দ্বিতীয় ব্যাচের সাজিদ প্রথম স্থান অর্জন করেছে। তাদের এই সুন্দর সাফল্যের জন্য সম্মাননা ও পুরস্কৃত করা হয়েছে। আমরা তাদের আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদের জ্ঞানে বরকত দান করেন।
NIRF প্রতিষ্ঠানে শিশুদের ও কর্মজীবি জন্য সম্পূর্ণ বিনামূল্যে কুরআন শিক্ষা প্রদান করা হয়, যাতে তারা ইসলামী জ্ঞান ও নৈতিকতা অর্জন করতে পারে। অভিভাবকদের প্রতি অনুরোধ, আপনার সন্তানদের দ্বীনি শিক্ষার আলোয় আলোকিত করতে NIRF-এ ভর্তি করান।

উষ্ণতার ছোঁয়ায় মানবতার পাশে ❤️আলহামদুলিল্লাহ। মানবতার সেবায় এক ক্ষুদ্র প্রচেষ্টা হিসেবে NIRF (এন.আই.আর.এফ.)-এর উদ্যোগ...
27/12/2025

উষ্ণতার ছোঁয়ায় মানবতার পাশে ❤️

আলহামদুলিল্লাহ। মানবতার সেবায় এক ক্ষুদ্র প্রচেষ্টা হিসেবে NIRF (এন.আই.আর.এফ.)-এর উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম সম্পন্ন করতে পেরে আমরা আন্তরিকভাবে আনন্দিত ও কৃতজ্ঞ। শীতের তীব্রতার এই সময়ে যখন অনেক মানুষ ন্যূনতম উষ্ণতার অভাবে কষ্ট পাচ্ছেন, তখন তাঁদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব বলে আমরা বিশ্বাস করি।

এই উদ্যোগের মাধ্যমে আমরা শুধু কিছু কম্বলই বিতরণ করিনি, বরং ভালোবাসা, সহমর্মিতা ও মানবিকতার একটি বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। শীতের কঠিন দিনগুলোতে একটু উষ্ণতা হয়তো কারও রাতকে স্বস্তির করে তুলতে পারে—এই চিন্তা থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

এই মানবিক কার্যক্রম সফল করার পেছনে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদের পাশে থেকেছেন, সহযোগিতা করেছেন, দোয়া করেছেন—তাঁদের প্রত্যেকের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করছি। আপনাদের সহযোগিতা ও দোয়াই আমাদের ভবিষ্যতের প্রতিটি কল্যাণমূলক কাজে প্রেরণা যোগায়।

NIRF শুধুমাত্র সামাজিক সেবায় নয়, বরং দ্বীনি শিক্ষার প্রসারেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এন.আই.আর.এফ. প্রতিষ্ঠানে বর্তমানে সকলের জন্য সম্পূর্ণ বিনামূল্যে কুরআন শিক্ষার সুযোগ রয়েছে। আমরা শিশুদেরকে কুরআন ও মৌলিক ইসলামী শিক্ষা প্রদান করার মাধ্যমে একটি সুন্দর ও নৈতিক ভবিষ্যৎ গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

আপনি চাইলে আপনার সন্তানকে সম্পূর্ণ নিজের সিদ্ধান্তে এই বরকতময় শিক্ষার জন্য NIRF-এ নিবন্ধন করাতে পারেন। আসুন, আমরা সবাই মিলেই মানবতা ও দ্বীনের পথে কাজ করি, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি।

আল্লাহ তাআলা আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন। আমিন। 🤲










আজ NIRF প্রতিষ্ঠানের জন্য একটি অত্যন্ত আনন্দদায়ক দিন। আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজ আম্পারা পরীক্ষায় উত্তীর্ণ হয...
19/12/2025

আজ NIRF প্রতিষ্ঠানের জন্য একটি অত্যন্ত আনন্দদায়ক দিন। আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজ আম্পারা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কুরআন শরিফ অর্জন করেছেন, যা শুধুমাত্র একটি শিক্ষার সাফল্য নয়, বরং আত্মার প্রশান্তিরও প্রতীক।

এই বিশেষ উপলক্ষে, আমরা একটি ইসলামিক অনুষ্ঠানের আয়োজন করেছি, যেখানে শিক্ষার্থীদের কুরআন শিক্ষার গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরা হয়েছে। কুরআন শুধুমাত্র একটি পবিত্র গ্রন্থই নয়, এটি আমাদের জীবনের পথপ্রদর্শক, নৈতিক মূল্যবোধের আধার, এবং মানসিক শান্তির উৎস।

আমাদের NIRF প্রতিষ্ঠানে কুরআন শিক্ষার সুযোগ সকলের জন্য উন্মুক্ত, এবং আমরা স্থানীয় ও বাইরের এলাকা থেকেও শিশুদের জন্য এই সুযোগ সৃষ্টি করেছি। এই উদ্যোগ আমাদের কুরআন শিক্ষার প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধেরই প্রতিফলন।

এছাড়াও, এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের উপস্থিতি আমাদের জন্য এক বিশেষ অনুপ্রেরণা এবং তাদের সমর্থন আমাদের পথচলাকে আরও সুগম করে তোলে।

এইভাবেই, NIRF প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা শিশুদের একটি আলোকিত, নৈতিক ও কল্যাণমুখী ভবিষ্যৎ গড়ে তোলার প্রতিজ্ঞা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।

আলহামদুলিল্লাহ এন.আই.আর.এফ. প্রতিষ্ঠানের প্রিয় শিক্ষার্থীরা সফলভাবে কায়দা  ও আম্মাপারা  পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এই স...
14/12/2025

আলহামদুলিল্লাহ এন.আই.আর.এফ. প্রতিষ্ঠানের প্রিয় শিক্ষার্থীরা সফলভাবে কায়দা ও আম্মাপারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এই সাফল্য তাদের কঠোর পরিশ্রম ও আল্লাহর রহমতের ফলস্বরূপ। আমরা আশা করি, তারা এই ধারা বজায় রেখে আরও উচ্চতায় পৌঁছাবে এবং আল্লাহর নিকট তাদের জ্ঞান ও আধ্যাত্মিকতার আলো আরও বৃদ্ধি পাবে। আমাদের প্রার্থনা তাদের জন্য সবসময় সফলতার পথ খুলে দিক। এছাড়াও এন.আই.আর.এফ. প্রতিষ্ঠানে সকলের জন্য বিনামূল্যে কুরআন শিক্ষার সুযোগ আছে। আপনি চাইলে আপনার সন্তানকে এই শিক্ষা গ্রহণের জন্য নিজস্বাধীনভাবে নিবন্ধন করাতে পারেন। আমাদের প্রার্থনা, তাদের জ্ঞান ও আধ্যাত্মিকতা দিন দিন বৃদ্ধি পাক। যারা এই উদ্যোগে আমাদের পাশে ছিলেন, তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আসুন, সবাই মিলে মানবতার জন্য কাজ করি। আপনাদের দোয়া ও সহযোগিতা আমাদের প্রতিটি কাজে প্রেরণা যোগায়।

আজ NIRF প্রতিষ্ঠানের ছাত্ররা একটি প্রাণবন্ত ও উত্তেজনাপূর্ণ ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, এবং তাদের অসাধারণ খেলা ও স...
14/11/2025

আজ NIRF প্রতিষ্ঠানের ছাত্ররা একটি প্রাণবন্ত ও উত্তেজনাপূর্ণ ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, এবং তাদের অসাধারণ খেলা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এই প্রতিযোগিতা তাদের একতা, সততা এবং স্পোর্টসমানশিপের পরিচয় দেয়। NIRF প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা শুধু খেলায় নয়, বরং বিনামূল্যে কোরান শিক্ষা এবং আরবি শিক্ষাও লাভ করে, যা তাদের মানসিক ও আত্মিক উন্নতিতে অপরিহার্য ভূমিকা রাখে।

আপনার সন্তানকেও NIRF প্রতিষ্ঠানে ভর্তি করে এই মূল্যবান শিক্ষার সুযোগ নিশ্চিত করুন। আসুন, আমরা একসাথে আমাদের শিশুদের ভবিষ্যৎ আলোকিত করি, তাদের সুসন্তান ও আলোকিত মানবসম্পদ হিসেবে গড়ে তুলি।

NIRF প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের  জন্য এক গর্বের মুহূর্ত! সম্প্রতি আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ঘোষণা করা হয়।  NIRF-এর - শ...
02/08/2025

NIRF প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য এক গর্বের মুহূর্ত! সম্প্রতি আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ঘোষণা করা হয়। NIRF-এর - শিক্ষার্থীদের অসাধারণ সাফল্য। আমপারা এবং কায়দা বইয়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা নিজেদের মেধা ও পরিশ্রমের পরিচয় দিয়েছে। এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ, তাদের হাতে তুলে দেয়া হয় পবিত্র কুরআন এবং আমপারা। এই অনুষ্ঠান আমাদের প্রতিষ্ঠানের ধারাবাহিক প্রচেষ্টার একটি পরিচায়, যেখানে আমরা শিশুদের ধর্মীয় কুরআন শিক্ষা প্রদান করে থাকি। এই সাফল্য সম্ভব হয়েছে আল্লাহর ইচ্ছা এবং আপনাদের ভালোবাসা ও সহযোগিতার জন্য, এর জন্য আন্তরিক ধন্যবাদ! আমাদের প্রার্থনা, এই প্রতিষ্ঠান আরও সমৃদ্ধ হোক। এবং আপনার সন্তানকে আমাদের প্রতিষ্ঠানে ফ্রি কুরআন শিক্ষা দেওয়া হচ্ছে, সবার জন্যই উন্মুক্ত! আজই যোগাযোগ করুন এবং ভর্তি করান! আমাদের এখানে সম্পন্ন ফ্রিতে কুরআন শিক্ষা দেওয়া হয়।

"আলহামদুলিল্লাহ, NIRF প্রতিষ্ঠানের প্রিয় শিক্ষার্থীরা সফলভাবে কায়দা বই ও আমপারা বইয়ের পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এই সা...
01/08/2025

"আলহামদুলিল্লাহ, NIRF প্রতিষ্ঠানের প্রিয় শিক্ষার্থীরা সফলভাবে কায়দা বই ও আমপারা বইয়ের পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এই সাফল্য তাদের কঠোর পরিশ্রম ও আল্লাহর রহমতের ফলস্বরূপ। আমরা আশা করি, তারা এই ধারা বজায় রেখে আরও উচ্চতায় পৌঁছাবে এবং আল্লাহর নিকট তাদের জ্ঞান ও আধ্যাত্মিকতার আলো আরও বৃদ্ধি পাবে। আমাদের প্রার্থনা তাদের জন্য সবসময় সফলতার পথ খুলে দিক।" এছাড়া, NIRF প্রতিষ্ঠানে সকলের জন্য বিনামূল্যে কুরআন শিক্ষার সুযোগ আছে। আপনি চাইলে আপনার সন্তানকে এই শিক্ষা গ্রহণের জন্য নিজস্বাধীনভাবে নিবন্ধন করাতে পারেন। আমাদের প্রার্থনা, তাদের জ্ঞান ও আধ্যাত্মিকতা দিন দিন বৃদ্ধি পাক।" যারা এই উদ্যোগে আমাদের পাশে ছিলেন, তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আসুন, সবাই মিলে মানবতার জন্য কাজ করি। আপনাদের দোয়া ও সহযোগিতা আমাদের প্রতিটি কাজে প্রেরণা যোগায়।

"NIRF প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীদের জন্য আজ এক বিশেষ দিন। প্রতিষ্ঠানের ছোট্ট শিক্ষার্থীরা আজ  আমপারা থেকে কুরআন শেখার ...
03/03/2025

"NIRF প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীদের জন্য আজ এক বিশেষ দিন। প্রতিষ্ঠানের ছোট্ট শিক্ষার্থীরা আজ আমপারা থেকে কুরআন শেখার যাত্রা শুরু করলো, শুরু হয়েছে তাদের পবিত্র শিক্ষার যাত্রা। এই পথচলায় তাদের জন্য অফুরন্ত ভালোবাসা ও দোয়া রইলো। আমরা গর্বিত তাদের এমন অর্জনে এবং কামনা করি তারা আল্লাহর রহমতে সঠিক পথে এগিয়ে যাবে। সবাই তাদের জন্য শুভেচ্ছা ও দোয়া করবেন, যেন তারা কুরআনের জ্ঞানে আলোকিত হয়ে উঠতে পারে।"

"উষ্ণতার ছোঁয়ায় মানবতার পাশে ❤️আমাদের ক্ষুদ্র উদ্যোগ, NIRF এর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করতে পেরে আমর...
18/01/2025

"উষ্ণতার ছোঁয়ায় মানবতার পাশে ❤️
আমাদের ক্ষুদ্র উদ্যোগ, NIRF এর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করতে পেরে আমরা আনন্দিত।
শীতের এই কষ্টগুলো ভাগ করে নেওয়ার চেষ্টায় আমরা সবাই একসঙ্গে।

যারা এই উদ্যোগে আমাদের পাশে ছিলেন, তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আসুন, সবাই মিলে মানবতার জন্য কাজ করি।

আপনাদের দোয়া ও সহযোগিতা আমাদের প্রতিটি কাজে প্রেরণা যোগায়।

আলহামদুলিল্লাহ  NIRF প্রতিষ্ঠানে ছোটদের পাশাপাশি আমরা বড়দের কুরআন শিক্ষার নতুন ব্যাচ শুরু করলাম যারা কাজের জন্য সারা দি...
04/01/2025

আলহামদুলিল্লাহ NIRF প্রতিষ্ঠানে ছোটদের পাশাপাশি আমরা বড়দের কুরআন শিক্ষার নতুন ব্যাচ শুরু করলাম যারা কাজের জন্য সারা দিন ব্যস্ত থাকেন কুরআন শিক্ষার সময় পান না তারা আমাদের এখানে রাতের ব্যাচ শুরু করা হয়েছে। ক্লাস এর সময় রাত ৮:৩০ মিনিটে এবং ছোট বাচ্চাদের ক্লাসের সময় বিকেল ৪:৩০ মিনিটে। আমাদের প্রতিষ্ঠানে বড়দের এবং ছোটদের বিনামূল্যে কোরআন শিক্ষা দেয়া হয় আপনারা যারা কুরআন শিখতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করুন মোবাইল নম্বর ‌‌:০১৬০১-০১২১৮৮, ০১৭২৩-২৩১৫৭১

Address

Boalia
6203

Website

Alerts

Be the first to know and let us send you an email when National Islamic Research Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share