Lalmohan Students' Union - LSU

Lalmohan Students' Union - LSU Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Lalmohan Students' Union - LSU, Nonprofit Organization, Bhola.
(1)

Since 2007, Lalmohan Students’ Union (LSU) has been working for student welfare, education, and cultural activities - promoting responsible leadership and collective progress.

এলএসইউ পরিবারের পক্ষ থেকে সকল এসএসসি পরীক্ষার্থীদের জন্য রইলো আন্তরিক শুভকামনা ও দোয়া। ✨📚এই গুরুত্বপূর্ণ সময়ে আত্মবিশ্বা...
19/04/2026

এলএসইউ পরিবারের পক্ষ থেকে সকল এসএসসি পরীক্ষার্থীদের জন্য রইলো আন্তরিক শুভকামনা ও দোয়া। ✨📚

এই গুরুত্বপূর্ণ সময়ে আত্মবিশ্বাস নিয়ে সর্বোচ্চটা দাও—ইনশাআল্লাহ সাফল্য তোমাদের সঙ্গী হবেই।

তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশায়,
লালমোহন স্টুডেন্টস’ ইউনিয়ন (এলএসইউ)।

শুভ নববর্ষ ১৪৩৩ 🌼নতুন বছর ভরে উঠুক আশার আলোয় ও অসীম সম্ভাবনায়। লালমোহন স্টুডেন্টস' ইউনিয়নের পক্ষ থেকে সবাইকে বাংলা নববর...
13/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩ 🌼

নতুন বছর ভরে উঠুক আশার আলোয় ও অসীম সম্ভাবনায়। লালমোহন স্টুডেন্টস' ইউনিয়নের পক্ষ থেকে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা 💚

🚨 লালমোহন স্টুডেন্টস’ ইউনিয়নের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ সিএনজি ভাড়া নিয়ে গড়ে ওঠা সিন্ডিকেটের বিরুদ্ধে ন্যায্য প...
27/03/2026

🚨 লালমোহন স্টুডেন্টস’ ইউনিয়নের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ

সিএনজি ভাড়া নিয়ে গড়ে ওঠা সিন্ডিকেটের বিরুদ্ধে ন্যায্য প্রতিবাদ জানানো সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় লালমোহন স্টুডেন্টস’ ইউনিয়ন (LSU) গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে।

শিক্ষার্থীরা যখন অন্যায় ভাড়া আদায়ের বিরুদ্ধে সচেতনতা ও প্রতিবাদ গড়ে তুলেছে, তখন তাদের উপর হামলা চালানো একটি সুপরিকল্পিত অন্যায় ও সন্ত্রাসী আচরণ।

লালমোহন স্টুডেন্টস’ ইউনিয়ন স্পষ্টভাবে জানাতে চায়
📌 শিক্ষার্থীদের ন্যায্য দাবির পক্ষে আমরা সবসময় সোচ্চার।
📌 কোনো ধরনের হামলা, ভয়ভীতি বা দমন-পীড়ন দিয়ে শিক্ষার্থীদের দমিয়ে রাখা যাবে না।

🔴 অবিলম্বে হামলাকারীদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

🔴 সিএনজি ভাড়ার নামে সিন্ডিকেট বন্ধ করে ন্যায্য ভাড়া নিশ্চিত করতে হবে।

✊ অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের এই ন্যায়সংগ্রামে LSU সবসময় পাশে ছিল, আছে এবং থাকবে।

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। স্বাধীনতার মহান এই দিনে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যাদের আত্মত্যাগে...
25/03/2026

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস।
স্বাধীনতার মহান এই দিনে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই লাল-সবুজের বাংলাদেশ।

লালমোহন স্টুডেন্টস' ইউনিয়ন (LSU)-এর পক্ষ থেকে সকলকে জানাই মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।আসুন, দেশপ্রেম ও দায়িত্ববোধে উজ্জীবিত হয়ে আমরা একসাথে গড়ে তুলি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ। 🇧🇩❤️

লালমোহন স্টুডেন্টস’ ইউনিয়ন কর্তৃক আয়োজিত  ঈদ উপলক্ষে  ShortPitch Tournament  -2026  সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়েছে।উক্ত...
25/03/2026

লালমোহন স্টুডেন্টস’ ইউনিয়ন কর্তৃক আয়োজিত ঈদ উপলক্ষে ShortPitch Tournament -2026 সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়েছে।

উক্ত আয়োজন বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য Hungry Spot এবং Arosh Sports-এর প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

২৫ মার্চ, ১৯৭১। বাংলাদেশের ইতিহাসে এক ভয়াল, অন্ধকার রাত।এই রাতে পাকিস্তানি সামরিক বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে পরিকল্...
24/03/2026

২৫ মার্চ, ১৯৭১। বাংলাদেশের ইতিহাসে এক ভয়াল, অন্ধকার রাত।

এই রাতে পাকিস্তানি সামরিক বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে পরিকল্পিতভাবে নিরস্ত্র বাঙালির ওপর গণহত্যা শুরু করে। ঘুমন্ত মানুষ, নিরপরাধ ছাত্র, শিক্ষক, সাধারণ পরিবার- কেউ রক্ষা পায়নি সেই বর্বরতার হাত থেকে। ঢাকার আকাশে আগুন জ্বলছিল, আর মাটিতে লুটিয়ে পড়ছিল অসংখ্য প্রাণ।

কিন্তু ইতিহাসের এই অন্ধকার আমাদের শেষ করে দিতে পারেনি। বরং এই কালো রাতই বাংলাদেশের মানুষকে জাগিয়ে তুলেছিল। আমরা ভয় পাইনি, মাথা নত করিনি। বরং সেই রাতের পরই এই দেশের মানুষ দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিয়েছিল অন্যায়ের বিরুদ্ধে লড়েই স্বাধীনতা ছিনিয়ে আনতে হবে।

২৫ মার্চ তাই শুধু শোকের দিন নয়, এটি আমাদের জাগরণের দিন। ২৫ শে মার্চের কালোরাত আমাদের শিখিয়েছে দমন-পীড়ন যতই নির্মম হোক, একটি জাতির স্বাধীনতার আকাঙ্ক্ষাকে কখনো দমিয়ে রাখা যায় না।

আজও ২৫ মার্চ আমাদের মনে করিয়ে দেয় অন্যায়ের শক্তি যত বড়ই হোক, মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষা তার থেকেও বড়। শহিদদের সেই আত্মত্যাগের চেতনা নিয়েই আমরা একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাব।

আজকের এইদিনে ২৫ শে মার্চ কালোরাতে শহীদ, নির্যাতিত পরিবার এবং মুক্তিযুদ্ধের সকল শহিদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই।

একা নয় যৌথ প্রয়াসে এগিয়ে যাব,বন্ধুর হলেও সে পথেই পা বাড়াব।এই স্লোগান কে সামনে রেখে  এগিয়ে যাচ্ছে লালমোহন স্টুডেন্টস্' ইউ...
23/03/2026

একা নয় যৌথ প্রয়াসে এগিয়ে যাব,
বন্ধুর হলেও সে পথেই পা বাড়াব।

এই স্লোগান কে সামনে রেখে এগিয়ে যাচ্ছে লালমোহন স্টুডেন্টস্' ইউনিয়ন।

ঈদ উপলক্ষে LSU কর্তৃক আয়োজিত ShortPitch Tournament -2026 এর সফল পরিসমাপ্তি।

চ্যাম্পিয়ন দল - ব্যাচ-২৪
রানার্সআপ দল - ব্যাচ-১৮

লালমোহন স্টুডেন্টস' ইউনিয়ন কর্তৃক আয়োজিত “ঈদ শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট” আগামীকাল সকাল ৯ টায় উদ্বোধন হবে। ধারাবাহিকভা...
21/03/2026

লালমোহন স্টুডেন্টস' ইউনিয়ন কর্তৃক আয়োজিত “ঈদ শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট” আগামীকাল সকাল ৯ টায় উদ্বোধন হবে।

ধারাবাহিকভাবে নকআউট পর্বের ম্যাচগুলো সম্পন্ন হবে। সকলকে সকাল ৯ ঘটিকার মধ্যে মাঠে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো ।

ভ্যানু: লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠ।

লালমোহন স্টুডেন্টস' ইউনিয়ন কর্তৃক আয়োজিত  শর্ট পিস টুর্নামেন্ট ট্রফি উন্মোচন এবং চাঁদ রাতের সাংস্কৃতিক আড্ডা।
20/03/2026

লালমোহন স্টুডেন্টস' ইউনিয়ন কর্তৃক আয়োজিত শর্ট পিস টুর্নামেন্ট ট্রফি উন্মোচন এবং চাঁদ রাতের সাংস্কৃতিক আড্ডা।

ঈদ মোবারক!তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!ঈদ আমাদের শিক্ষা দেয় ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা আর একতার। আসুন, ছাত্র সমাজে...
20/03/2026

ঈদ মোবারক!

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

ঈদ আমাদের শিক্ষা দেয় ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা আর একতার। আসুন, ছাত্র সমাজের নেতৃত্বে সেই শিক্ষা বাস্তবায়ন করি।

আজ ২০ মার্চ ২০২৬ (শুক্রবার) সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে“LSU Presents শর্ট পিস টুর্নামেন্ট ট্রফ...
20/03/2026

আজ ২০ মার্চ ২০২৬ (শুক্রবার) সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে
“LSU Presents শর্ট পিস টুর্নামেন্ট ট্রফি উন্মোচন এবং চাঁদ রাতের সাংস্কৃতিক আড্ডা”।

এই আয়োজনের মাধ্যমে আসন্ন টুর্নামেন্টের অফিসিয়াল ট্রফি উন্মোচন করা হবে এবং চাঁদ রাতকে ঘিরে থাকবে আনন্দঘন সাংস্কৃতিক পরিবেশ, আড্ডা ও উৎসবমুখর আয়োজন হবে।
সকলের উপস্থিতি চাঁদ রাতের এই উৎসব ঘন মূহুর্তকে প্রানবন্ত করবে।

ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করতে এবং বিভিন্ন SSC ব্যাচের মধ্যে আন্তঃসম্পর্ক দৃঢ় করতে লালমোহন স্টুডেন্টস’ ইউনিয়ন আয়োজন কর...
19/03/2026

ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করতে এবং বিভিন্ন SSC ব্যাচের মধ্যে আন্তঃসম্পর্ক দৃঢ় করতে লালমোহন স্টুডেন্টস’ ইউনিয়ন আয়োজন করছে এক রোমাঞ্চকর ক্রিকেট আসর।🏆

📅 ২২ মার্চ (ঈদের ২য় দিন)
⏰ সকাল ৯:০০ ঘটিকা
📍 লালমোহন গার্লস স্কুল মাঠ

📞 যোগাযোগ: 01790622833,
01748530041

মাঠ কাঁপানো পারফরম্যান্স, উত্তেজনাপূর্ণ ম্যাচ আর চ্যাম্পিয়ন হওয়ার লড়াই সব মিলিয়ে অপেক্ষা করছে এক দারুণ ক্রিকেট উৎসব।

Address

Bhola

Telephone

+8801736666223

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lalmohan Students' Union - LSU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share