যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘ

যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘ আধুনিক সমাজ গঠন ও আত্মমানবতার সেবায় প্রতিজ্ঞাবদ্ধ।
(একটি অলাভজনক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন)

 #ভোলায়_কেন_স্থায়ী_ডুবুরি_টিম_প্রয়োজন..??ভোলা একটি দ্বীপ জেলা। জেলার তিন দিকে নদী এবং দক্ষিণে বঙ্গোপসাগর। প্রতিদিন হা...
22/06/2026

#ভোলায়_কেন_স্থায়ী_ডুবুরি_টিম_প্রয়োজন..??

ভোলা একটি দ্বীপ জেলা। জেলার তিন দিকে নদী এবং দক্ষিণে বঙ্গোপসাগর। প্রতিদিন হাজারো মানুষ নদীপথে যাতায়াত করে, মাছ ধরার কাজে নিয়োজিত থাকে এবং নৌযান চলাচল করে। এমন ভৌগোলিক বাস্তবতায় একটি দক্ষ ও স্থায়ী ডুবুরি টিম সময়ের দাবি।
কেন ডুবুরি টিম দরকার:
নদী ও সাগরে নৌকাডুবি বা লঞ্চ দুর্ঘটনায় দ্রুত উদ্ধার অভিযান পরিচালনার জন্য।
পানিতে নিখোঁজ ব্যক্তি বা ডুবে যাওয়া মানুষকে দ্রুত খুঁজে বের করার জন্য।
দুর্ঘটনার সময় বাইরে থেকে ডুবুরি আসার অপেক্ষায় মূল্যবান সময় নষ্ট না হওয়ার জন্য।
প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সময় জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য।
জেলে, মাঝি ও নদীপথ ব্যবহারকারী সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য।
জীবন রক্ষায় দ্রুত সাড়া দিয়ে মৃত্যুহার কমানোর জন্য।

আমাদের দাবিঃ
ভোলার মানুষের জীবন ও নিরাপত্তার স্বার্থে দ্রুত ভোলায় একটি আধুনিক, প্রশিক্ষিত ও স্থায়ী ডুবুরি টিম গঠন করা হোক।

#যুবশক্তি_ছাত্র_কল্যাণ_সংঘ

তরুণদের ঐক্য, মানবতার শক্তি—যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘ।সেবাই আমাদের পরিচয়, উন্নয়নই আমাদের লক্ষ্য।
22/06/2026

তরুণদের ঐক্য, মানবতার শক্তি—যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘ।
সেবাই আমাদের পরিচয়, উন্নয়নই আমাদের লক্ষ্য।

পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাজসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদানের স্বীকৃত...
20/06/2026

পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাজসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদানের স্বীকৃতিস্বরূপ যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

চর পাংগাশিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।একটি পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্য...
18/06/2026

চর পাংগাশিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।
একটি পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যকর শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে চর পাংগাশিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মাদককে না বলি, সুস্থ সমাজ গড়ি।মাদক ছাড়ো, নতুবা ভোলা ছাড়ো।
14/06/2026

মাদককে না বলি, সুস্থ সমাজ গড়ি।
মাদক ছাড়ো, নতুবা ভোলা ছাড়ো।

১৪ই জুন বিশ্ব রক্তদাতা দিবস -রক্তের অভাবে যেন কোনো প্রাণ ঝরে না যায়-এই মানবিক অঙ্গীকারকে সামনে রেখে পালিত হচ্ছে বিশ্ব রক...
14/06/2026

১৪ই জুন বিশ্ব রক্তদাতা দিবস -
রক্তের অভাবে যেন কোনো প্রাণ ঝরে না যায়-
এই মানবিক অঙ্গীকারকে সামনে রেখে পালিত হচ্ছে বিশ্ব রক্তদাতা দিবস।
এই দিনে সকল স্বেচ্ছায় রক্তদাতাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আপনার এক ব্যাগ রক্ত হতে পারে কারো জীবনের নতুন আশা, নতুন প্রেরণা।
"রক্ত দিন, জীবন বাঁচান; মানবতার সেবায় এগিয়ে আসুন।"
যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘ
মানবতার কল্যাণে, স্বেচ্ছাসেবায় নিরলস।
#যুবশক্তি_ছাত্র_কল্যাণ_সংঘ #রক্তদাতা_দিবস

05/06/2026

পরিস্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষ রোপণ কর্মসূচি নিয়ে আগামীকাল আমরা আসছি তেমাথা টাইলস ফ্যাক্টরি সংলগ্ন

বিশ্ব পরিবেশ দিবসে যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিতআজ ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপ...
05/06/2026

বিশ্ব পরিবেশ দিবসে যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

আজ ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘের উদ্যোগে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় এবং পরিবেশ রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা চালানো হয়।
সংগঠনের স্বেচ্ছাসেবীরা পরিবেশ দূষণ রোধে জনসাধারণকে সচেতন করার পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান। তারা বলেন, একটি সুস্থ, সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে প্রত্যেক নাগরিকের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ আজ ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘ এর উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ ও পর...
05/06/2026

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬
আজ ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘ এর উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়েছে।
পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং পরিচ্ছন্ন সমাজ গঠনের লক্ষ্যে এই কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সড়ক ও জনসমাগমস্থলে বৃক্ষরোপণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে।
আসুন, আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসি। একটি গাছ লাগাই, পরিচ্ছন্নতা বজায় রাখি এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলি।

গাছ লাগাই, পরিবেশ বাঁচাই; পরিচ্ছন্ন সমাজ গড়ে তুলি।

আয়োজনে:
যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘ

Address

Bhola

Telephone

+8801927442099

Website

Alerts

Be the first to know and let us send you an email when যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘ:

Share