Bhola open Scout group

Bhola open Scout group scouting page update

ভোলা ওপেন স্কাউট পরিবার গর্বিত
17/03/2026

ভোলা ওপেন স্কাউট পরিবার গর্বিত

বাংলাদেশ স্কাউটস, ভোলা জেলা রোভার-এর জন্য গর্বের একটি অর্জন 🌿ভোলা জেলা রোভার-এর সম্মানিত সম্পাদক ও ভোলা সরকারি কলেজ রোভা...
17/03/2026

বাংলাদেশ স্কাউটস, ভোলা জেলা রোভার-এর জন্য গর্বের একটি অর্জন 🌿

ভোলা জেলা রোভার-এর সম্মানিত সম্পাদক ও ভোলা সরকারি কলেজ রোভার স্কাউটস গ্রুপের আরএসএল জনাব এরশাদ এবং ভোলা জেলা রোভারের সহকারী কমিশনার ও ভোলা ওপেন স্কাউট গ্রুপের আরএসএল জনাব মুহাম্মদ সুমন রোভার শাখায় উডব্যাজ পার্চমেন্ট অর্জন করায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা 🎉

আপনাদের এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো ভোলা জেলা রোভার পরিবারের জন্য গর্বের বিষয়। আপনাদের নিষ্ঠা, পরিশ্রম ও নেতৃত্ব ভবিষ্যতে স্কাউটিং আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যাবে—এই প্রত্যাশা রইলো।
আপনাদের এ অর্জন ভোলা ওপেন স্কাউট পরিবার গর্বিত।

আপনাদের আগামী পথচলা হোক আরও সাফল্যমণ্ডিত ✨স্কাউটিং স্পিরিটে এগিয়ে যাক ভোলা জেলা রোভার 💚
(৩০ ও ৩১ নাম্বার)

বাংলাদেশ স্কাউটস এর স্পেশাল ইভেন্টস বিভাগের পরিচালনায় জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৬ ভোলা জেলা পর্যায়ে অনুষ্ঠিত ...
17/01/2026

বাংলাদেশ স্কাউটস এর স্পেশাল ইভেন্টস বিভাগের পরিচালনায় জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৬ ভোলা জেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে।

শুভ জন্মদিন রোভার হৃদয়
12/01/2026

শুভ জন্মদিন রোভার হৃদয়

🌸 শুভ জন্মদিন, দেশবরেণ্য স্কাউটার — প্রফেসর পারভীন আখতার ম্যাডামকে 🌸আজ সেই মহান ব্যক্তিত্বের জন্মদিন,যিনি নিজ কর্মে, মমত...
23/10/2025

🌸 শুভ জন্মদিন, দেশবরেণ্য স্কাউটার — প্রফেসর পারভীন আখতার ম্যাডামকে 🌸

আজ সেই মহান ব্যক্তিত্বের জন্মদিন,
যিনি নিজ কর্মে, মমতায় ও নেতৃত্বে অসংখ্য স্কাউটকে আলোকিত করেছেন।
ভোলা ওপেন স্কাউট গ্রুপের সম্মানিত প্রতিষ্ঠাতা,
ভোলা জেলা রোভারের তিন বারের সফল সাবেক কমিশনার,
এবং বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের এলটি —
আমাদের সবার প্রিয়, শ্রদ্ধেয় প্রফেসর পারভীন আখতার ম্যাডাম। 🌿

তিনি শুধু একজন স্কাউটার নন,
তিনি একজন অনুপ্রেরণা, একজন দিকনির্দেশক,
যিনি প্রতিটি তরুণ স্কাউটের হৃদয়ে জাগিয়েছেন দায়িত্ব, শৃঙ্খলা ও দেশপ্রেমের আলো।

আপনার ত্যাগ, পরিশ্রম ও মমতায় গড়ে উঠেছে ভোলার স্কাউটিং পরিবার।
আজকের এই বিশেষ দিনে,
আমরা সকলে মিলে আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অফুরন্ত সুখ কামনা করি।
আল্লাহ আপনাকে আরও বহু বছর আমাদের মাঝে রাখুন —
আপনার নেতৃত্বে স্কাউট আন্দোলন হোক আরও সমৃদ্ধ ও আলোকিত। 🌺

শুভ জন্মদিন, আমাদের গর্ব — প্রফেসর পারভীন আখতার ম্যাডাম। 🎉
ভোলা ওপেন স্কাউটস গ্রুপ পরিবার ❤️

ক্যাম্প ফায়ার,  ভোলা ওপেন স্কাউট গ্রুপ।উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, ভোলা জেলা রোভারের মাননীয় সম্পাদক স্কাউটার জনাব মো...
02/10/2025

ক্যাম্প ফায়ার, ভোলা ওপেন স্কাউট গ্রুপ।
উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, ভোলা জেলা রোভারের মাননীয় সম্পাদক স্কাউটার জনাব মোঃ এরশাদ, বাংলাদেশ স্কাউটস, ভোলা জেলা স্কাউটস এর সুযোগ্য কমিশনার স্কাউটার জনাব আবু তাহের, এছাড়াও উপস্থিত ছিলেন স্কাউটার জনাব মোঃ মনিরুল ইসলাম (এএলটি), মোঃ সুমন, ইউনিট লিডার, ভোলা ওপেন স্কাউটস গ্রুপ, সহকারী কমিশনার (জনসংযোগ ও মার্কেটিং), ভোলা জেলা রোভার।স্কাউটার জনাব মোঃ শরিফ আহমেদ, ইউনিট লিডার, ভোলা ওপেন স্কাউটস গ্রুপ।
সভাপতিত্ব করেছেন স্কাউটার জনাব প্রফেসর পারভিন আখতার (এলটি) প্রতিষ্ঠাতা, ভোলা ওপেন স্কাউটস গ্রুপ।
সঞ্চালনায় ছিলেন স্কাউটার মোঃ সুমন

ভোলা ওপেন স্কাউট গ্রুপের আয়োজেন তাবু জলসা উপলক্ষে বারবিকিউ এবং রাতের খাবারের প্রস্তুতি।
02/10/2025

ভোলা ওপেন স্কাউট গ্রুপের আয়োজেন তাবু জলসা উপলক্ষে বারবিকিউ এবং রাতের খাবারের প্রস্তুতি।

হাইকিং চলছে....
01/10/2025

হাইকিং চলছে....

ভোলা ওপেন স্কাউট গ্রুপের ২দিন ব্যাপী ক্যাম্পের ২য় দিনের কার্যক্রম।
01/10/2025

ভোলা ওপেন স্কাউট গ্রুপের ২দিন ব্যাপী ক্যাম্পের ২য় দিনের কার্যক্রম।

ভোলা ওপেন স্কাউট গ্রুপের ২দিন ব্যাপী ক্যাম্পের ১ম দিনের কার্যক্রম
01/10/2025

ভোলা ওপেন স্কাউট গ্রুপের ২দিন ব্যাপী ক্যাম্পের ১ম দিনের কার্যক্রম

ভোলা ওপেন স্কাউট গ্রুপের উদ্যোগে দুই দিনব্যাপী একটি ক্যাম্প আয়োজন করা হয়েছে। ক্যাম্পটি আগামী ৩০শে সেপ্টেম্বর ২০২৫ থেকে ১...
28/09/2025

ভোলা ওপেন স্কাউট গ্রুপের উদ্যোগে দুই দিনব্যাপী একটি ক্যাম্প আয়োজন করা হয়েছে। ক্যাম্পটি আগামী ৩০শে সেপ্টেম্বর ২০২৫ থেকে ১লা অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সকল সদস্যকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। ক্যাম্পে অংশগ্রহণের মাধ্যমে স্কাউটিং দক্ষতা বৃদ্ধি, দলগত কাজের অভিজ্ঞতা এবং বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ থাকবে।

স্থানঃ নীলাচল বি এ ভি এস রোড ভোলা
রিপোর্টিং সময় ৩.০০( বিকাল) (৩০.০৯.২০২৫)

ভোলা ওপেন স্কাউট গ্রুপ।

দুই দিনব্যাপী ক্যাম্প কার্যক্রম

ভেন্যু: বিএবিএস রোড, ভোলা।
সময়: ৩০ শে সেপ্টেম্বর – ১ লা অক্টোবর

📅 প্রথম দিন (৩০.০৯.২০২৫)

বিকাল ৩.০০ টা – রিপোর্টিং

বিকাল ৩.৩০ – ৫.০০ টা – ক্রু মিটিং (ফিল্ড বুক, কোড এন্ড সাইফার, কম্পাস, অনুমান পর্যবেক্ষণ)

বিকাল ৫.০০ টা থেকে – স্কাউটস ওন এবং পরবর্তী দিনের প্রস্তুতি

📅 দ্বিতীয় দিন (০১.১০.২০২৫)

সকাল ৯.৩০ – রিপোর্টিং
রিপোর্টিং স্থান তুলাতলি।

সকাল ১০.৩০ – সমাজসেবামূলক কার্যক্রম ও হাতে-কলমে শিক্ষা

দুপুর ২.০০ – হাইকিং

বিকাল ৪.০০ – স্কাউটিং দক্ষতা সেশন
(যেমন: গেজেট তৈরি, ল্যাশিং, প্রাথমিক চিকিৎসা)

বিকাল ৫.০০ দীক্ষা অনুষ্ঠান
সন্ধ্যা ৬.০০ – রাতের রেশন সংগ্রহ ও রান্নার আয়োজন
(সাথে বারবিকিউর আয়োজন)

রাত ৮.০০ – তাবু জলসা

রাত ১০.০০ – রাতের খাবার
১১.০০ ভিজিল

রাত ১২.০০ – নিদ্রা।

🧳 দুই দিনের ক্যাম্পের জন্য প্রয়োজনীয় কাপড়চোপড় ও সামগ্রী

👕 কাপড়চোপড়:

স্কাউট ইউনিফর্ম (পূর্ণ সেট)

সাধারণ পোশাক

হালকা জামা/টি-শার্ট

পায়জামা/ট্র্যাকপ্যান্ট

তোয়ালে / গামছা

হাফ প্যান্ট (প্রয়োজনে)

স্যান্ডো/গেঞ্জি

👟 পাদুকা:

ক্যাম্প/হাইকিং-এর জন্য শক্তপোক্ত জুতা

স্যান্ডেল/স্লিপার

🎒 অন্য প্রয়োজনীয় সামগ্রী:

বৃষ্টির জন্য রেইনকোট / ছাতা

বিছানার চাদর ও কম্বল (হালকা হলে ভালো)

ক্যাপ / মাথার কাপড়

ব্যক্তিগত স্বাস্থ্যসামগ্রী (টুথপেস্ট, ব্রাশ, সাবান, শ্যাম্পু, চিরুনি ইত্যাদি)

ছোট তোয়ালে/হ্যান্ড টাওয়েল

টর্চ লাইট ও অতিরিক্ত ব্যাটারি

পানির বোতল

নোটবুক ও কলম

ব্যক্তিগত ঔষধ (যদি প্রয়োজন হয়)

মনোনয়ন প্রাপ্ত সকল সহকারী কমিশনার মহোদয়গন কে ভোলা ওপেন স্কাউটস গ্রুপের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
27/06/2025

মনোনয়ন প্রাপ্ত সকল সহকারী কমিশনার মহোদয়গন কে ভোলা ওপেন স্কাউটস গ্রুপের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

Address

Bhola
8300

Telephone

+8801714839716

Website

https://www.facebook.com/share/1AdnjhXQ17/

Alerts

Be the first to know and let us send you an email when Bhola open Scout group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bhola open Scout group:

Share