অনির্বাণ ছাত্র ও যুব কল্যাণ সংসদ

অনির্বাণ ছাত্র ও যুব কল্যাণ সংসদ A reputed organization in Aganagar Union established in 1995 to reduce people's adversiry and develop the community to a unity.

Main objective is to participate, organise any social activities & to help each other in any nature disaster.

**অনির্বাণ ছাত্র ও যুব কল্যাণ সংসদ**📌 পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি (২০২৬–২০২৮) ঘোষণা করা হলোআলহামদুলিল্লাহ!আমাদের সংগঠন...
29/03/2026

**অনির্বাণ ছাত্র ও যুব কল্যাণ সংসদ**
📌 পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি (২০২৬–২০২৮) ঘোষণা করা হলো

আলহামদুলিল্লাহ!
আমাদের সংগঠনের নতুন পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি (২০২৬–২০২৮) গঠন করা হয়েছে।

এই কমিটির মাধ্যমে আমরা সমাজসেবা, শিক্ষা, সাংস্কৃতিক কার্যক্রম এবং যুব উন্নয়নে আরও শক্তভাবে এগিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। 💪

--আমরা প্রতিজ্ঞাবদ্ধ—
মাদক, ঝগড়া-বিবাদ ও সকল ধরনের অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থাকার জন্য এবং অন্যদেরও সচেতন করার জন্য কাজ করবো।

--আমাদের লক্ষ্য—
একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সচেতন সমাজ গড়ে তোলা, যেখানে যুবসমাজ ভালো কাজের মাধ্যমে পরিবর্তনের নেতৃত্ব দেবে।

🤝 সকল নবনির্বাচিত সদস্যদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠন আরও সমৃদ্ধ ও শক্তিশালী হবে—এই প্রত্যাশা রাখি।

📅 তারিখ: ২৭/০৩/২০২৬

সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি ।
ধন্যবাদ ❤️

গণতন্ত্রের আপোষহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীর শোক ও সমবেদনা ...
30/12/2025

গণতন্ত্রের আপোষহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।
মহান আল্লাহ তা’আলা তাকে বেহেশতের সর্বোচ্চ স্তরে স্থান দিন, আমীন।

প্রেস বিজ্ঞপ্তি
16/07/2025

প্রেস বিজ্ঞপ্তি

অভিনন্দন ছোট দলকে (লাল জার্সি)আজ ২৭.০৬.২৫ তারিখ রোজ শুক্রবার বিকালে অনির্বাণ ছাত্র ও যুব কল্যাণ সংসদ এর সদস্যদের ( প্রাক...
27/06/2025

অভিনন্দন ছোট দলকে (লাল জার্সি)
আজ ২৭.০৬.২৫ তারিখ রোজ শুক্রবার বিকালে অনির্বাণ ছাত্র ও যুব কল্যাণ সংসদ এর সদস্যদের ( প্রাক্তন এবং বর্তমান) মধ্যে ছোট দল (লাল জার্সি) বনাম বড় দল (সাদা জার্সি) এর মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।
এতে ছোটদল ১ গোল ব্যবধানে জয়ী হয়েছে।
খেলার ফলাফল
ছোট দল ৪-৩ বড়দল
খুবই চমৎকার খেলা হয়েছে ২ দলের মধ্যে। খেলার সময় উপস্থিত ছিলেন অনির্বাণ ছাত্র ও যুব কল্যাণ সংসদ এর উপদেষ্টা মো: ইকবাল হোসেন(বাংলাদেশ পুলিশ), সংগঠন এর সহসভাপতি জব্বার মিয়া(সহকারী শিক্ষক) সহ আরো অনেকেই। সবাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা ফুটবল ম্যাচ উপহার দেওয়ার জন্য এবং সেই সাথে প্রতিবছরই এরকম ফুটবল এবং ক্রিকেট ম্যাচ আয়োজন করার আহবান জানানো হল।

ধন্যবাদান্তে:-

ডা: শাহীন মিয়া
সভাপতি
অনির্বাণ ছাত্র ও যুব কল্যাণ সংসদ,নবিপুর

নাঈম আহমেদ
সাধারণ সম্পাদক
অনির্বাণ ছাত্র ও যুব কল্যাণ সংসদ,নবিপুর

18/06/2025

সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প কে সফল করায়।

🎉 ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২৫ — সফলভাবে সম্পন্ন! 🎉আলহামদুলিল্লাহ, গত ৮ জুন ২০২৫, নবীপুর  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে Medica...
11/06/2025

🎉 ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২৫ — সফলভাবে সম্পন্ন! 🎉

আলহামদুলিল্লাহ, গত ৮ জুন ২০২৫, নবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে Medical Students’ Association of Bhairab (MSAB) এর আয়োজনে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়েছে।

এই আয়োজনে যারা সামনে ও পেছনে থেকে শ্রম, সময় ও ভালোবাসা দিয়ে পাশে থেকেছেন —
তাদের সকলের প্রতিই জানাই অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা।

MSAB-এর সভাপতি Hajir Isalm এবং সাধারণ সম্পাদক Anamul Haque Asif কে অসংখ্য ধন্যবাদ নি:সার্থভাবে শ্রম দিয়ে মেডিকেল ক্যাম্প কে সফল করার জন্য।

💐 আর সবচেয়ে আন্তরিক ধন্যবাদ ও শ্রদ্ধা জানাই ডা:আব্দুর রহমান (বাবু) ভাই এবং ডা: শাহীন আলম ভাইকে। আপনারা যে সহানুভূতি, সময়, অভিজ্ঞতা ও ভালোবাসা দিয়ে পাশে ছিলেন,
তা শুধু রোগীদের জন্য নয়, আমাদের জন্যও ছিল এক বিরল প্রেরণা।
আপনাদের উপস্থিতি আমাদের শিখিয়েছে কীভাবে “সেবা” শুধু কাজ নয় — একধরনের দায়বদ্ধতা ও ভালোবাসা।

এছাড়াও, কৃতজ্ঞতা জানাই —
-অংশগ্রহণকারী সকল মেডিকেল শিক্ষার্থী,
-উৎসর্গপ্রবণ স্বেচ্ছাসেবক দল,
-অনির্বাণ ছাত্র ও যুব কল্যাণ সংসদ এর সকল সদস্যদের।
- বিদ্যালয় কর্তৃপক্ষ,
এবং নবীপুর ও আশপাশের এলাকার সাধারন মানুষদের।

ধন্যবাদান্তে-

ডা: শাহীন আলম
সভাপতি
অনির্বাণ ছাত্র ও যুব কল্যাণ সংসদ

নাঈম আহমেদ
সাধারণ সম্পাদক
অনির্বাণ ছাত্র ও যুব কল্যাণ সংসদ।


সুখবর!         সুখবর!!           সুখবর!!! মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশন অব ভৈরব এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২৫📍 স্থা...
03/06/2025

সুখবর! সুখবর!! সুখবর!!!

মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশন অব ভৈরব এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২৫

📍 স্থান: নবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আগানগর ইউনিয়ন, ভৈরব, কিশোরগঞ্জ
📅 তারিখ: ৮ জুন ২০২৫ (রবিবার)
🕘 সময়: সকাল ৯টা থেকে দুপুর ১টা


একটি নির্বিঘ্ন, নিরলস, নিঃস্বার্থ ফ্রি মেডিকেল ক্যাম্প।
আর আমরা চাই, এই আয়োজনে আমাদের সংগঠন এর সকল সদস্য (প্রাক্তন ও বর্তমান) উপস্থিত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পকে সার্থক করে তুলুন।



💠 এই ক্যাম্পে থাকছে:

✔️ ফ্রি চিকিৎসা সেবা
✔️ ব্লাড প্রেসার, সুগার, ওজন পরীক্ষা
✔️ স্বাস্থ্যপরামর্শ ও সচেতনতা বার্তা
✔️ অভিজ্ঞ চিকিৎসকদের সাথে সরাসরি পরামর্শ
✔️ হাসিমুখে সেবা ও মানবিক ভালোবাসা



তাই এই বার্তা আপনাকে উদ্দেশ করেই—

যেখানেই আপনি রয়েছেন, সেখান থেকেই এসে
এই ৮ জুনের সকালে আপনার মুল্যবান সময় দিয়ে অনির্বাণ ছাত্র ও যুব কল্যাণ সংসদ এর পাশে থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প কে সার্থক করতে আমন্ত্রণ জানানো হলো।


বিশেষভাবে এবং অত্যন্ত আন্তরিকতার ❤️সাথে আমরা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ❤️

🔹 ডা: শাহীন আলম
সভাপতি
অনির্বান ছাত্র ও যুব কল্যাণ সংসদ, নবিপুর
🔹 নাঈম আহমেদ
সাধারণ সম্পাদক
অনির্বান ছাত্র ও যুব কল্যাণ সংসদ, নবিপুর

চলুন, আমরা একসাথে হই —
#সেবায়_মানবতা

আসসালামু আলাইকুম,ঈদ মোবারক 🌙🌙تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُم 🌙"তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"ঈদুল ফিতর উপলক্ষে ...
31/03/2025

আসসালামু আলাইকুম,
ঈদ মোবারক 🌙

🌙تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُم 🌙
"তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"

ঈদুল ফিতর উপলক্ষে আপনাকে এবং আপনার পরিবারকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। দীর্ঘ এক মাসের আত্মশুদ্ধির পর ঈদ আমাদের সামনে নিয়ে আসে খুশি, ভ্রাতৃত্ব এবং মানবতার এক অপার সৌন্দর্য। এই আনন্দঘন মুহূর্তে পরম করুণাময় মহান আল্লাহ পাকের নিকট, আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নিরবচ্ছিন্ন সুখ-সমৃদ্ধি কামনা করছি।

শুভেচ্ছান্তে
ডা: শাহীন মিয়া
সভাপতি
অনির্বাণ ছাত্র ও যুব কল্যাণ সংসদ

নাঈম খান
সাধারণ সম্পাদক
অনির্বাণ ছাত্র ও যুব কল্যাণ সংসদ

Address

Nabipur(Hazi Bari)
Bhairab Bazar
2350

Website

Alerts

Be the first to know and let us send you an email when অনির্বাণ ছাত্র ও যুব কল্যাণ সংসদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share