19/11/2025
কিডনি আলছারের অসহায় রুগির পাশে যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশন
বেনাপোলের পৌরসভার এক নং ওয়ার্ড সাদিপুরের মিজানুরের মেয়ে শারমিন সুলতানা অনেক দিন ধরে হার্ট ও আলছার জনিত কারণে অসুস্থ হয়ে খুলনা আবু নাসের হসপিটাল এবং বাড়িতে চিকিৎসা নিচ্ছে এসময়ে তার চিকিৎসার খরচ করা খুবই কষ্টকর হয়ে যাচ্ছিলো তার পরিবারের, এলাকাবাসীর সূত্রে রুগির বাবা জানতে পারে বেনাপোলের সামাজিক সংগঠন যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশনের কথা তখনই তাদের কাছে যায় রুগির বাবা এবং বিস্তারিত খুলে বললে আজ যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশনের সেচ্ছাসেবীরা অসহায় রুগিকে আর্থিক সহযোগিতা প্রদান করেন এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন।
উপস্থিত ছিলেন যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মিলন হোসেন সাংবাদিক, উপদেষ্টা অপূর্ব মজুমদার রাজ, পরিচালক আব্দুর রহমান সুমন, সভাপতি ওমর সিয়াম, সাধারণ সম্পাদক অপু মুন্না, সহ সভাপতি সালাউদ্দিন সহ সাংগঠনিক সম্পাদক অনিক মাহমুদ , সহ সাংগঠনিক সম্পাদক, শিহাব জহির, কার্যকরী সদস্য সাগর সহ অনন্য সদস্য রা।