20/06/2026
পবিত্র ঈদুল আজহার বরকতময় ক্ষণে 'আওরঙ্গজেব ফাউন্ডেশন'-এর পক্ষ থেকে একটি গরু কুরবানি এবং গোশত বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
উক্ত কার্যক্রমে এলাকার সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষী ও পরামর্শকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালীন শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জনাব মো. Rubel Sikder.
এই আয়োজনকে সফল করতে যে সকল সদস্য আন্তরিক শ্রম ও অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, তাঁদের সকলকে ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামীতেও আমরা এভাবে মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।
#আওরঙ্গজেব_ফাউন্ডেশন
#ঈদুল_আযহা
#মানবসেবা