02/06/2026
আলহামদুলিল্লাহ, বরুড়া দাওয়াহ মুভমেন্ট এর আয়োজনে সিরাত পাঠ ও কুইজ প্রতিযোগিতা ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।
প্রতিযোগিতায় বরুড়ার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা থেকে প্রায় শতাধিক প্রতিযোগী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মহানবী ﷺ-এর জীবনাদর্শ সম্পর্কে জ্ঞানার্জন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।
অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান মেহমান মুফতি শামসুল ইসলাম জিলানী (দা.বা.) দিকনির্দেশনামূলক মূল্যবান বক্তব্য প্রদান করেন। তিনি নবীজি ﷺ-এর আদর্শকে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন এবং তরুণ প্রজন্মকে সিরাত অধ্যয়নের প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।
🏆 প্রতিযোগিতার ফলাফল:
🥇 প্রথম স্থান:
আরাফাত হোসাইন আরমান
(বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসা)
🥈 দ্বিতীয় স্থান:
ফাহিম হোসেন
(শশাইয়া দুদু মিয়া হাই স্কুল)
🥉 তৃতীয় স্থান:
মাহফুজুর রহমান মাহমুদ
(সাহস ইন্টেলেক্ট ডেভেলপমেন্ট)
সফল আয়োজন সম্পন্ন করতে সহযোগিতা ও দোয়া প্রদানকারী সকল শিক্ষক, অভিভাবক, শুভানুধ্যায়ী এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রতি বরুড়া দাওয়াহ মুভমেন্ট আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।
আল্লাহ তাআলা এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন এবং আমাদের আগামী প্রজন্মকে রাসূলুল্লাহ ﷺ-এর আদর্শে গড়ে ওঠার তাওফিক দান করুন।