Banglar Bagh Foundation

Website

Banglar Bagh Foundation “সততায়, সাহসিকতায়, স্বদেশের সেবায়”

Banglar Bagh Foundation is a completely non-political, non-profit social development organization working for the marginalized people in Bangladesh. The organization was founded on the belief that a community can change for the better when the marginalized are uplifted and integrated into the mainstream economy, and their human rights are protected through social development and the elimination of socio-economic challenges. We have launched
various social enterprise model of work, aspire to introduce innovative models of early childhood learning, underscore the importance of mental health, and affirm our unwavering support
towards both women’s equity and equality, and be relentless in our pursuit of solutions for climate calamities.

দেশীয় ফল উৎসবের মাধ্যমে পূরণ হলো বৃদ্ধ মায়েদের ছোট্ট একটি ইচ্ছা.....গত ৬ আগস্ট ২০২৬ তারিখে বাংলার বাঘ ফাউন্ডেশন (BBF)-...
07/08/2026

দেশীয় ফল উৎসবের মাধ্যমে পূরণ হলো বৃদ্ধ মায়েদের ছোট্ট একটি ইচ্ছা.....

গত ৬ আগস্ট ২০২৬ তারিখে বাংলার বাঘ ফাউন্ডেশন (BBF)-এর উদ্যোগে বরিশালের কাউনিয়া বৃদ্ধাশ্রমে বসবাসরত অসহায় বৃদ্ধ মায়েদের নিয়ে দেশীয় ফল উৎসব আয়োজন করা হয়।

এই আয়োজনটি ছিল আমাদের "মনের বাক্স" প্রকল্পের একটি অংশ। মনের বাক্সে মায়েরা তাদের ছোট ছোট ইচ্ছা ও প্রয়োজনের কথা লিখে জানান। এবার তাঁদের অন্যতম ইচ্ছা ছিল দেশীয় ফল খাওয়া। সেই ইচ্ছাকে সম্মান জানিয়েই প্রায় ৭০ জন বৃদ্ধ মায়ের জন্য বিভিন্ন ধরনের দেশীয় ফল পরিবেশন করা হয়। ফল গ্রহণ করে তাঁদের হাসিমাখা মুখ ও আন্তরিক দোয়া আমাদের এই উদ্যোগকে আরও অর্থবহ করে তুলেছে।

অনুষ্ঠানে বাংলার বাঘ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। তাঁরা মায়েদের সঙ্গে সময় কাটান, তাঁদের খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলার বাঘ ফাউন্ডেশন বিশ্বাস করে—একটি ছোট্ট ইচ্ছা পূরণও একজন মানুষের জীবনে অনেক বড় আনন্দ নিয়ে আসতে পারে। তাই ভবিষ্যতেও "মনের বাক্স" প্রকল্পের মাধ্যমে বৃদ্ধ মা-বাবাদের ইচ্ছা পূরণে এবং বিভিন্ন মানবিক উদ্যোগ বাস্তবায়নে আমরা কাজ করে যাব, ইনশাআল্লাহ।

আপনারাও চাইলে আমাদের এই মানবিক যাত্রার অংশ হতে পারেন। বৃদ্ধ মা-বাবাদের মুখে হাসি ফোটাতে এবং "মনের বাক্স" প্রকল্পে সহযোগিতা করতে আমাদের পাশে থাকুন। একসাথে আমরা আরও অনেক সুন্দর গল্পের জন্ম দিতে পারি। 💙

#মনের_বাক্স

🎉 দুই দিনব্যাপী Research Proposal Writing Workshop 2026 সফলভাবে সম্পন্ন📍 বরিশাল | ৩–৪ জুলাই ২০২৬শেরে-ই-বাংলা রিসার্চ সেন...
04/07/2026

🎉 দুই দিনব্যাপী Research Proposal Writing Workshop 2026 সফলভাবে সম্পন্ন
📍 বরিশাল | ৩–৪ জুলাই ২০২৬
শেরে-ই-বাংলা রিসার্চ সেন্টার, বাংলার বাঘ ফাউন্ডেশন-এর একটি গবেষণা উদ্যোগের আয়োজনে ৩–৪ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিত দুই দিনব্যাপী "Research Proposal Writing Workshop 2026" সফলভাবে সম্পন্ন হয়েছে।
গবেষণামূলক জ্ঞান, গবেষণা পদ্ধতি এবং গবেষণা দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এই কর্মশালায় শিক্ষার্থী, গবেষক এবং গবেষণায় আগ্রহী তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।
কর্মশালার প্রথম দিনে (৩ জুলাই) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মু. ইব্রাহিম খলিল, চেয়ারম্যান, সমাজবিজ্ঞান বিভাগ, সরকারি বিএম কলেজ, বরিশাল। তিনি গবেষণার গুরুত্ব, গবেষণাভিত্তিক শিক্ষা এবং বর্তমান সময়ে গবেষণার প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
দুই দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন নুসরাত জাহান, সহকারী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, সরকারি বিএম কলেজ, বরিশাল এবং ফারজানা ফেরদৌস, পরিচালক, শেরে-ই-বাংলা রিসার্চ সেন্টার। তাঁরা গবেষণার মৌলিক ধারণা, গবেষণা সমস্যা নির্ধারণ, সাহিত্য পর্যালোচনা, গবেষণা পদ্ধতি, রেফারেন্সিং, গবেষণা প্রপোজাল প্রস্তুতকরণ এবং ব্যবহারিক অনুশীলনের বিভিন্ন বিষয় নিয়ে অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।
কর্মশালার দ্বিতীয় দিনে (৪ জুলাই) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহসিনা হোসাইন, পরিচালক, জীবনানন্দ দাশ গবেষণা কেন্দ্র, বরিশাল বিশ্ববিদ্যালয়। তিনি গবেষণার সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং উচ্চশিক্ষা ও সমাজ উন্নয়নে গবেষণার ভূমিকা নিয়ে মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এছাড়াও অনুষ্ঠানে বাংলার বাঘ ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা গবেষণার মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক ও উদ্ভাবনী সমাজ গঠনে তরুণদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
দুই দিনব্যাপী কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে Certificate of Participation এবং আয়োজক দলের সদস্যদের মাঝে Certificate of Appreciation প্রদান করা হয়। সমাপনী পর্বে অংশগ্রহণকারীরা কর্মশালার অভিজ্ঞতা ভাগ করে নেন এবং ভবিষ্যতেও এ ধরনের গবেষণামূলক উদ্যোগ নিয়মিত আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রশিক্ষকবৃন্দ, অংশগ্রহণকারী, আয়োজক দল এবং সকল সহযোগীদের প্রতি, যাদের আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় Research Proposal Writing Workshop 2026 সফলভাবে সম্পন্ন হয়েছে।

Sher-e-Bangla Research Center
A Research Initiative of Banglar Bagh Foundation

📢 বাংলার বাঘ ফাউন্ডেশন-এ নকশি শিল্পী নিয়োগ! 🧵✨আপনি কি হাতে সেলাই করে সুন্দর নকশার কাজ করতে পারেন? আপনার দক্ষতাকে মূল্যায়...
19/06/2026

📢 বাংলার বাঘ ফাউন্ডেশন-এ নকশি শিল্পী নিয়োগ! 🧵✨
আপনি কি হাতে সেলাই করে সুন্দর নকশার কাজ করতে পারেন? আপনার দক্ষতাকে মূল্যায়ন করার জন্য বাংলার বাঘ ফাউন্ডেশন নিয়ে এসেছে কাজের সুযোগ।
📌 পদ
নকশি শিল্পী (হাতে সেলাই ও নকশার কাজ)
✅ যোগ্যতা
• হাতে সেলাই করে নকশার কাজের দক্ষতা থাকতে হবে।
• শাড়ি, থ্রি-পিস, বেডশিট, কুশন কভার বা অন্যান্য কাপড়ে নকশার কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
• দায়িত্বশীল, পরিশ্রমী এবং কাজের প্রতি আন্তরিক হতে হবে।
🕒 কর্মঘণ্টা
📅 সপ্তাহে ৫ দিন
⏰ বিকেল ৩:০০টা – ৬:০০টা
💰 বেতন ও পারিশ্রমিক
• কাজভিত্তিক (Piece Rate) পারিশ্রমিক।
• সম্পন্নকৃত কাজের সংখ্যার ভিত্তিতে বেতন প্রদান করা হবে।
• উদাহরণস্বরূপ, একটি শাড়ির নকশার কাজ সম্পন্ন করলে ৭০০ টাকা প্রদান করা হবে।
• মাস শেষে সম্পন্নকৃত মোট কাজের ভিত্তিতে পারিশ্রমিক পরিশোধ করা হবে।
📞 আবেদন করুন
আগ্রহী প্রার্থীদের দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
📱 মোবাইল: +8801339355186
📍 ঠিকানা: 1st Floor, Mati Manjil, Anirban Cadet Coaching Road, Baidyapara, Barishal.

🚀 থিসিস বা রিসার্চ প্রপোজাল লেখা নিয়ে চিন্তিত?রিসার্চে ক্যারিয়ার গড়তে চান বা থিসিস পেপার জমা দিতে হবে, কিন্তু কোথা থেকে ...
15/06/2026

🚀 থিসিস বা রিসার্চ প্রপোজাল লেখা নিয়ে চিন্তিত?

রিসার্চে ক্যারিয়ার গড়তে চান বা থিসিস পেপার জমা দিতে হবে, কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না? কীভাবে টপিক সিলেক্ট করবেন, লিটারেচার রিভিউ কীভাবে লিখবেন বা মেথডোলজি কী হবে—এই সবকিছুর প্রফেশনাল গাইডলাইন দিতে 'শেরে বাংলা রিসার্চ সেন্টার' (বাংলার বাঘ ফাউন্ডেশনের একটি উদ্যোগ) আয়োজন করছে—
🎓 "Research Proposal Writing Workshop 2026"
কী কী শিখবেন এই ওয়ার্কশপে?
✅ রিসার্চের ফান্ডামেন্টালস ও সঠিক টপিক নির্বাচন
✅ প্রবলেম স্টেটমেন্ট ও রিসার্চ অবজেক্টিভস তৈরি
✅ লিটারেচার রিভিউ ও মেথডোলজি রাইটিং
✅ সঠিক রেফারেন্সিং ও সাইটেশন টেকনিক
✅ হাতে-কলমে প্রপোজাল ড্রাফটিং!
🎁 অংশগ্রহণকারীদের জন্য বিশেষ চমক:
ওয়ার্কশপ শেষে থাকছে সার্টিফিকেট, স্যাম্পল রিসার্চ প্রপোজাল, প্রয়োজনীয় স্টাডি ম্যাটেরিয়ালস এবং শেরে বাংলা রিসার্চ সেন্টারের সাথে সরাসরি কাজ করার সুযোগ!
📅 ইভেন্ট বিস্তারিত:
• তারিখ: ২৬–২৭ জুন ২০২৬
• সময়: বিকেল ৩:০০ টা – ৫:০০ টা
• স্থান: সমাজবিজ্ঞান বিভাগ, সরকারি বি.এম. কলেজ, বরিশাল
• রেজিস্ট্রেশন ফি: মাত্র ৫০০ টাকা
• রেজিস্ট্রেশনের শেষ সময়: ২২ জুন ২০২৬
⚠️ বি.দ্র: আসন সংখ্যা খুবই সীমিত! তাই আপনার সুযোগটি হাতছাড়া হওয়ার আগেই দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
🔗 রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন: https://forms.gle/WjjpwtBDzY18ffW88
📲 অথবা, পোস্টারে দেওয়া QR Code-টি স্ক্যান করে সরাসরি রেজিস্ট্রেশন করুন!
যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন:
📞 +880 1788-879932, +880 1339-355186
🌐 বিস্তারিত জানতে ভিজিট করুন: banglarbagh.org
আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং মেনশন করে তাদেরও জানার সুযোগ করে দিন। দেখা হচ্ছে ওয়ার্কশপে!

Another Day, Another Step Forward Today we completed another meaningful session at our ECD centre.It was a day filled wi...
09/05/2026

Another Day, Another Step Forward
Today we completed another meaningful session at our ECD centre.
It was a day filled with small lessons, quiet progress, and happy faces. From learning activities to sharing moments together, every part of the day helped our children grow a little more.
Each day may look simple, but together they are shaping a brighter future.

Short & Engaging
Another day ✔️
Learning continues
Smiles everywhere
Growth in every step
Our ECD children are moving forward—one beautiful day at a time.

01/05/2026

আজ মে দিবস।
শ্রমজীবী সকল মানুষের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
এই পৃথিবীর প্রতিটি অগ্রগতির পেছনে আছে অসংখ্য পরিশ্রমী মানুষের ঘাম, ত্যাগ আর নিরলস চেষ্টা। তাদের অধিকার, মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।
বাংলার বাঘ ফাউন্ডেশন সবসময় মানবিকতা ও ন্যায়ের পক্ষে কাজ করে যাবে, ইনশাআল্লাহ।

বাংলার বাঘের নামে আমাদের পথচলা। যাঁর বীরত্ব আর সাহসিকতা আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে, সেই শেরে বাংলা এ কে ফজলুল হকের ...
27/04/2026

বাংলার বাঘের নামে আমাদের পথচলা। যাঁর বীরত্ব আর সাহসিকতা আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে, সেই শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকীতে 'বাংলার বাঘ ফাউন্ডেশন'-এর পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা। বাংলার গণমানুষের অধিকার আদায়ে তাঁর অবদান অবিস্মরণীয়।

#শেরেবাংলা #বাংলারবাঘ #শ্রদ্ধা

Building Awareness from an Early Age Today at our ECD centre, we went beyond basic learning and introduced an important ...
17/04/2026

Building Awareness from an Early Age
Today at our ECD centre, we went beyond basic learning and introduced an important topic—gender equality. Through simple discussions, poems, and interactive activities, our children began to understand the values of respect, fairness, and equal opportunity.
Alongside this, we continued our regular lessons to strengthen their early learning foundation.
Each session helps shape not only educated children, but also thoughtful and responsible future citizens.

14/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩! 💚✨
​পুরনো গ্লানি মুছে যাক, নতুন বছরে আসুক অনাবিল আনন্দ আর সমৃদ্ধি। বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির জয়গানে মুখরিত হোক প্রতিটি প্রাণ।
​বাংলার বাঘ ফাউন্ডেশন-এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই পহেলা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা। শুভ নববর্ষ! 🤝❤️
​ #শুভ_নববর্ষ #১৪৩৩

Address

Barishal
8200

Alerts

Be the first to know and let us send you an email when Banglar Bagh Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share