Nazrul Smriti Sangsad - NSS

Nazrul Smriti Sangsad - NSS A dynamic society influencing policies and actions at all levels where people can practice their equal rights and opportunities.

Nazrul Smriti Sangsad-NSS, a social development organization established in 1984 after the name of Nazrul Islam, a progressive student leader of Barisal B.M College and a journalist of the Daily Ittefaq who was fighting against poverty and for a society where equal rights will be practiced. To make his dream happen a young, sincere and committed group with full of dedication has started interventi

ons in 2000 to serve the drawback and vulnerable rural people with special attention to women and children.

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি 📢আগ্রহী যোগ্য ব্যক্তিদের আবেদন করার অনুরোধ করা হল।
11/05/2026

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি 📢
আগ্রহী যোগ্য ব্যক্তিদের আবেদন করার অনুরোধ করা হল।

মেলা! মেলা! মেলা! যুবদের দক্ষতা উন্নয়ন ও আত্ম-কর্মসংস্থান নিশ্চিতকল্পে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র- বরগুনার উদ্যোগে আগামী ...
10/05/2026

মেলা! মেলা! মেলা!

যুবদের দক্ষতা উন্নয়ন ও আত্ম-কর্মসংস্থান নিশ্চিতকল্পে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র- বরগুনার উদ্যোগে আগামী ১২ই মে মঙ্গলবার আয়োজিত হতে যাচ্ছে - যুব মেলা!

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক পরিচালিত বরগুনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যুব ও যুব মহিলাদের দেশে বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে দক্ষতা প্রক্ষিণ প্রদানে এপ্রিল-জুন ২০২৬ সেশনে মোট ০৮টি কোর্সে ভর্তি চলছে। বিশেষভাবে আয়োজিত এই সেশনটির ভর্তি একদম ফ্রি!! এবং উক্ত মেলায় অংশগ্রহণকারীদের শুধুমাত্র মৌখিক পরীক্ষার মাধ্যমে বিভিন্ন কোর্সে সরাসরি ভর্তি করানো হবে।

যুব মেলায় ভর্তিকৃত প্রশিক্ষণার্থীরা যেসকল কোর্সে ভতি হতে পারবেন:
১. ৩ মাস মেয়াদী কম্পিউটার অপারেশন
২. ৩ মাস মেয়াদী সুইং মেশিন অপারেশন টেনলারিং এন্ড ড্রেস মেকিং
৩. ৩ মাস মেয়াদী ইলেক্ট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেশিন মেইনটেন্যান্স
৪. ৩ মাস মেয়াদী কনজুমার ইলেক্ট্রনিক্স
৫. ৩ মাস মেয়াদী ওয়েল্ডিং
৬. ৩ মাস মেয়াদী সিভিল কন্সট্রাকশন
৭. ৩ মাস মেয়াদী ড্রাইভিং উইথ অটোমেকানিক্স
৮. ৪ মাস মেয়াদী মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেন্যান্স

ভর্তি ফরম সংগ্রহ ও জমাদান ১২ই মে ২০২৬ (মঙ্গলবার)
মৌখিক পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশ ১২ই মে ২০২৬ (মঙ্গলবার)
মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের ভর্তি ০১ই জুন ২০২৬ এবং
প্রশিক্ষণ শুরুর তারিখ ০১ই জুলাই ২০২৬ হতে।

উক্ত যুব মেলায় কারিগরি প্রশিক্ষণ নিতে আগ্রহীদের ক. ২ কপি পাসপোর্ট সাইজের ছবি খ. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি গ. শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি সাথে আনতে হবে।

কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করে কর্মসংস্থান নির্ভর নিশ্চিত ভবিষ্যৎ গড়তে আগামী ১২ই মে সকাল ৯.০০টায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র-বরগুনায় যুব মেলায় যোগ দিন।

যুব মেলা বাস্তবায়নে- নজরুল স্মৃতি সংসদ (এনএসএস), সহযোগিতায়- একশনএইড বাংলাদেশ

08/05/2026

We want Justice
Climate Justice 🙏

🌍✨ আজ আমতলীতে সফলভাবে অনুষ্ঠিত হলো “Global Climate Strike 2026” ✨🌱“From Independence to Resilience – No Future Without N...
08/05/2026

🌍✨ আজ আমতলীতে সফলভাবে অনুষ্ঠিত হলো “Global Climate Strike 2026” ✨🌱
“From Independence to Resilience – No Future Without Nature” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ আমতলী প্রেসক্লাবের সামনে, সাকিব প্লাজা এলাকায় আয়োজন করা হয় জলবায়ু সচেতনতামূলক কর্মসূচি “Global Climate Strike 2026”। 🌿💚
এই আয়োজনে তরুণ-তরুণীরা একত্রিত হয়ে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করে এবং সংগীত, স্লোগান ও পরিবেশবিষয়ক বার্তার মাধ্যমে তাদের দাবি তুলে ধরে। 🎶🌍
তাদের মূল দাবি ছিল—
🌿 জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো
🌿 পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করা
🌿 জলবায়ু ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার রক্ষা করা
🌿 ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা
এই আয়োজনে অংশগ্রহণ করেন NSS, তারুণ্যের আলো আমতলী যুব ফোরাম, বিডি ক্লিন আমতলী, এডুকো বাংলাদেশ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আমতলী এপি, একশনএইড বাংলাদেশ, এক্টিভিস্টা বরগুনা, সাংবাদিক বৃন্দ, সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 🤝💚
অংশগ্রহণকারীদের মধ্যে তরুণ-তরুণী, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, সামাজিক সংগঠনের প্রতিনিধি, পরিবেশকর্মী ও স্থানীয় সচেতন নাগরিকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। 🌱✨
📢 Raise Your Voice for Climate Justice!










🌍 Global Climate Strike 2026 🌍“From Independence to Resilience – No Future Without Nature”জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সচে...
07/05/2026

🌍 Global Climate Strike 2026 🌍
“From Independence to Resilience – No Future Without Nature”
জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে আয়োজিত
“Global Climate Strike 2026” কর্মসূচিতে
আপনারা সবাই আন্তরিকভাবে আমন্ত্রিত। 💚
📅 ০৮ মে ২০২৬
📍 আমতলী সাকিব প্লাজার সামনে, বরগুনা
🕘 সকাল ১০টা

04/05/2026
Youth Leadership and Political Empowerment Programme–এর প্রথম ধাপের ট্রেইনিং সফলভাবে সম্পন্ন হয়েছে।এক্টিভিস্টা বরগুনা-এর...
04/05/2026

Youth Leadership and Political Empowerment Programme–এর প্রথম ধাপের ট্রেইনিং সফলভাবে সম্পন্ন হয়েছে।
এক্টিভিস্টা বরগুনা-এর ৩০ জন যুব (পাথরঘাটা ২১, আমতলী ৯) ৩০ এপ্রিল ২০২৬ তারিখে “যুবদের নেতৃত্ব ও রাজনৈতিক ক্ষমতায়ন” বিষয়ে প্রশিক্ষণে অংশগ্রহণ করেছে। এই প্রশিক্ষণের লক্ষ্য ছিল তরুণদের নেতৃত্ব, সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি করা, যাতে তারা নিজ নিজ কমিউনিটির সমস্যা চিহ্নিত করে সমাধানে সক্রিয় ভূমিকা নিতে পারে।
📚 আলোচিত বিষয়সমূহ:
• মানবাধিকার ও মৌলিক অধিকার
• দারিদ্র্য, বৈষম্য ও সামাজিক বঞ্চনা
• রাষ্ট্র ও নাগরিকের সম্পর্ক
• ক্ষমতা, সামাজিক কাঠামো ও অন্তর্ভুক্তি
• অধিকার ও দায়িত্ব
• নেতৃত্ব, অ্যাডভোকেসি ও অংশগ্রহণমূলক উন্নয়ন
🛠️ প্রোগ্রামের পরবর্তী ধাপে যুবরা ভলনারেবিলিটি ম্যাপিং, স্টেকহোল্ডার বিশ্লেষণ, অ্যাকশন প্ল্যান তৈরি এবং আর্টিভিজম ও ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে তাদের উদ্যোগ বাস্তবায়ন করবে।
🌟 মেন্টরিং ও ইন্টারেক্টিভ সেশন (Eco Speak, Chat & Change)–এর মাধ্যমে তারা নেতৃত্ব, সমালোচনামূলক চিন্তা ও কমিউনিটি এনগেজমেন্ট দক্ষতা আরও শক্তিশালী করবে।
>>>The first phase of the Youth Leadership and Political Empowerment Programme has been successfully completed

সকল শ্রমজীবী মানুষের প্রতি রইল 'মে' দিবসের শুভেচ্ছা। আপনাদের পরিশ্রম, সততা আর মেধায় চালিত হয় উৎপাদনশীলতার চাকা!
01/05/2026

সকল শ্রমজীবী মানুষের প্রতি রইল 'মে' দিবসের শুভেচ্ছা। আপনাদের পরিশ্রম, সততা আর মেধায় চালিত হয় উৎপাদনশীলতার চাকা!

যুব-নেতৃত্বে পাথরঘাটায় দূষণের বিরুদ্ধে আন্দোলনআজ এক্টিভিস্টা বরগুনা ও পাথরঘাটার উদ্যোগে একশনএইড বাংলাদেশ-এর সহযোগিতা ও ন...
30/04/2026

যুব-নেতৃত্বে পাথরঘাটায় দূষণের বিরুদ্ধে আন্দোলন
আজ এক্টিভিস্টা বরগুনা ও পাথরঘাটার উদ্যোগে একশনএইড বাংলাদেশ-এর সহযোগিতা ও নজরুল স্মৃতি সংসদ -এনএসএস এর বাস্তবায়নে পাথরঘাটা পৌরসভার কাচা বাজারে পরিবেশ দূষক বর্জ্যের বিরুদ্ধে একটি মুভমেন্ট অনুষ্ঠিত হয়। উক্ত মুভমেন্টে পৌরসভা প্রধান প্রকৌশলী ও অন্যান্য প্রকৌশলী, পরিবেশ ও উন্নয়নকর্মী, জনসাধারণ, ও এক্টিভিস্টা বরগুনার সদস্যরা উপস্থিত ছিলেন।
উক্ত মুভমেন্টের শুরুতেই তরুণরা পৌর বাজারে উৎপন্ন একদিনের ময়লা সংগ্রহ করে এবং তা স্তুপ করে নীরব প্রতিবাদ জানায়। বর্জ্যের স্তুপকে ঘিরে তারা বিভিন্ন প্লাকার্ডের মাধ্যমে সমস্যাটিকে জনসাধারণের দৃষ্টিগোচর করে এবং বোধগম্য করে তুলে। এরপর, পৌরসভার প্রধান প্রকৌশলী বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ দূষণ রোধে যথাযথ ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি ও চলমান অবকাঠামো নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করার আশ্বাস দেন।

পরে ইয়ুথদের উদ্যোগে 'নো পলিথিন ব্যাগ ডে' ইনিটিয়েটিভের আওতায় বাজারে বিভিন্ন দোকানে পলিথিন ব্যাগের পরিবর্তে পরিবেশবান্ধব ব্যাগ বিতরণ করে। সেই সাথে পলিব্যাগ ব্যবহার না করার প্রতিশ্রুত দোকানগুলোকে 'গ্রিন শপ' স্টিকার প্রদান করে পলিব্যাগ মুক্ত দোকান হিসেবে ঘোষণা করে।
আজকের তরুণরা বিশ্বাস করে এই ক্ষুদ্র প্রচেষ্টাগুলোই ধীরে ধীরে বৃহত্তর পরিবর্তন নিয়ে আসে।

এক্টিভিস্টা বরগুনা ও পাথরঘাটা ইয়ুথ হাবের আয়োজনে আজ উপজেলা পরিষদ ভবনে "বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে যুব-নেতৃ...
30/04/2026

এক্টিভিস্টা বরগুনা ও পাথরঘাটা ইয়ুথ হাবের আয়োজনে আজ উপজেলা পরিষদ ভবনে "বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে যুব-নেতৃত্বাধীন সামাজিক দায়বদ্ধতা" নিয়ে একটি সংলাপ ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সরকারি বিভিন্ন দপ্তরের সেবার মান, সেবা প্রাপ্তির সহজলভ্যতা, বাজেট বরাদ্দে যুব ও নারীদের অন্তর্ভূক্তির বাস্তব অবস্থা তুলে ধরতে একটি সামাজিক নিরীক্ষা চালানো হয়, এবং সংলাপে সেটির ফলাফল তুলে ধরা হয়। উপস্থিত সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সাথে জনসাধারণ, জনপ্রতিনিধি, যুব ও নারীদের একটি উন্মুক্ত সংলাপ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সামাজিক নিরীক্ষার প্রেক্ষিতে জনসাধারণের চাহিদা ও প্রত্যাশা তুলে ধরে উপস্থিত সরকারি দপ্তরের কর্মকর্তাদের কাছে "নাগরিক চাহিদা' তুলে দেয়া হয়। কর্মকর্তাগণ দাবিনামায় উল্লেখিত চাহিদা পূরণে ও আগামী বাজেট আলোচনায় যুব-নারীদের অংশ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি প্রদান করেন।

সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতা ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হয়েছে!ডিজিটাল যুগে আমাদের প্রতিটি পদক্ষেপই এখন অনলাইনে, তাই নি...
30/04/2026

সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতা ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হয়েছে!

ডিজিটাল যুগে আমাদের প্রতিটি পদক্ষেপই এখন অনলাইনে, তাই নিরাপত্তাও আরও সচেতন হতে হবে। আজ ২৭ এপ্রিল ২০২৬ তারিখে Activista Barguna ও Amtali Youth Hub এর আয়োজনে আমতলীতে সাইবার সিকিউরিটি বিষয়ক একটি সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। চরপাড়া এলাকার ৩০ জন নারী-পুরুষ এবং ইয়ুথ হাবের সদস্যরা এতে অংশগ্রহণ করেন।

ক্যাম্পেইনে সাইবার অপরাধ এবং অনলাইন প্ল্যাটফর্মে সচেতন থাকার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নজরুল স্মৃতি সংসদ (NSS) এর বাস্তবায়নে এবং Global Platform Bangladesh এর সহযোগিতায় এই প্রোগ্রামটি সম্পন্ন হয়।

“সতর্ক থাকুন অনলাইনে, নিরাপদ রাখুন নিজের তথ্য”

Cyber Security Awareness Campaign Successfully Completed!

In this digital age, every step we take is online, making awareness and safety more important than ever. Today, on 27 April 2026, Activista Barguna and Amtali Youth Hub successfully organised a community awareness campaign on cybersecurity. Around 30 men and women from Charpara area, along with Youth Hub members, actively participated in the program.

Insightful discussions were held on various cyber crimes and practical ways to stay safe on online platforms. The program was implemented by Nazrul Smriti Sangshad (NSS) with support from Global Platform Bangladesh.

“Stay Alert Online, Keep Your Data Safe”






Address

Nasrin Palace (2nd Floor)KN Lane, AK School Road, Amtali, Barguna
Barishal
8710

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801712795359

Alerts

Be the first to know and let us send you an email when Nazrul Smriti Sangsad - NSS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Nazrul Smriti Sangsad - NSS:

Share