Ad Deen Foundation - আদ-দ্বীন ফাউন্ডেশন

Ad Deen Foundation - আদ-দ্বীন ফাউন্ডেশন আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা, আদ-দ্বীন ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক শিক্ষা, দাওয়াহ ও পূর্ণত মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান।

19/09/2024
16/09/2024

আধুনিক যুগে সিরাতবিষয়ক গ্রন্থ ‘আর রহিকুল মাকতুম’-এ নামক এসেছে, ‘সায়্যিদুল মুরসালিন মক্কায় বনি হাশিমের ঘাঁটিতে সোমবার সকালে ৯ রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন, যে বছর হাতির ঘটনা ঘটে। সে বছর পারস্য দেশের বাদশাহ আনু শিরোয়ার ক্ষমতা গ্রহণের ৪০ বছর পূর্ণ হয়। (আর রহিকুল মাকতুম, খণ্ড-১, পৃ. ৪৫)

তাফসিরে মাআরেফুল কোরআন প্রণেতা মুফতি মুহাম্মদ শফি (রহ.) মহানবী (সা.)-এর জন্ম তারিখ সম্পর্কে আরো কিছু অভিমত উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, এ বিষয়ে সবাই একমত যে নবী করিম (সা.)-এর জন্ম রবিউল আউয়াল মাসের সোমবার দিন হয়েছিল। কিন্তু তারিখ নির্ধারণে চারটি বর্ণনা প্রসিদ্ধ আছে—২, ৮, ১০ ও ১২ রবিউল আউয়াল। এর মধ্যে হাফিজ মুগলতাই (রহ.) ২ তারিখের বর্ণনাকে গ্রহণ করে অন্য বর্ণনাগুলোকে দুর্বল বলে মন্তব্য করেছেন। কিন্তু প্রসিদ্ধ বর্ণনা হচ্ছে ১২ তারিখ। ‘তারিখে ইবনে আছির’ গ্রন্থে এ তারিখই গ্রহণ করা হয়েছে।

গবেষক মাহমুদ পাশা জ্যোতির্বিজ্ঞানের আলোকে ৯ তারিখ গ্রহণ করেছেন। এটি সবার মতের বিপরীত ও সূত্রবিহীন উক্তি। যেহেতু চাঁদ উদয়ের স্থান বিভিন্ন, তাই গণনার ওপর এতটুকু বিশ্বাস ও নির্ভরতা জন্মায় না যে তার ওপর ভিত্তি করে সবার বিরোধিতা করা যাবে। (মুফতি মুহাম্মদ শফি : সিরাতে খাতামুল আম্বিয়া, ইসলামিয়া কুতুবখানা, ঢাকা, ১৯৯৬, পৃষ্ঠা ১৭)

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম তারিখ নিয়ে বিতর্ক থাকলেও দিন হিসেবে সোমবার সম্পর্কে কোনো মতভেদ নেই। কারণ জীবনচরিত রচয়িতারা একমত যে রবিউল আউয়াল মাসের ৮ থেকে ১২ তারিখের মধ্যে সোমবার দিন নবী মুহাম্মদ (সা.)-এর জন্ম। এই সোমবার ৮ অথবা ৯ কিংবা ১২—এটুকুতেই হিসাবের পার্থক্য রয়েছে মাত্র। (ইসলামী বিশ্বকোষ, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ)

16/09/2024

সাহাবায়ে কেরামের রাঃ কোন সমস্যা হলে চলে যেতেন মসজিদে। আর আমাদের কোন সমস্যা হলে চলে যাই মাজারে।

15/09/2024

আমরা ভারত থেকে আলাদা হলেও তাদের শিরিকি কৃষ্টি-কালচার ও সংস্কৃতি থেকে এখনো বের হতে পারেনি।

15/09/2024

আউলিয়ারা আমাদের জন্য নিয়ে আসলো দ্বীন, আর আমরা দ্বীন ছেড়ে তাদের নামে মাজার তৈরি করে পূজা করা শুরু করলাম।

09/09/2024

আদ-দ্বীন ফাউন্ডেশনে Ad Deen Foundatio যোগদানের নিয়ম।
1.ইনশাআল্লাহ আমাদের ফাউন্ডেশন ও প্রজেক্ট সর্বদা চলমান থাকবে।
2.আমাদের মূল উদ্দেশ্য দুইটি, প্রথম আমরাও এই ফাউন্ডেশন থেকে উপকৃত হব এবং আমাদের সমাজ ও জাতিকেও এর থেকে উপকৃত করব।
3.আমাদের ফাউন্ডেশন এর দুটি ফান্ড প্রথম ইনভেস্টমেন্ট (জমা) ফান্ড দ্বিতীয় ফি সাবিলিল্লাহ বা আল্লাহর জন্য দান, উভয় ফান্ডেই প্রতিমাসে বাধ্যতামূলক টাকা জমা দিতে হবে।
4.টাকা জমানোর সময় আগামী ২৮ সাল পর্যন্ত।
5.ইনভেস্টমেন্ট ফান্ডে প্রতিমাসে সর্বনিম্ন ৫০০ টাকা উপরে যে যত পারে জমা দিতে হবে।
6.মানুষকে সাহায্যর জন্য প্রতিমাসে সর্বনিম্ন ৫০ টাকা উপরে যে যা পারে দান করতে হবে।
7.তিন বছরের আগে কেউ জমানো টাকা তুলে নিতে পারবে না। [বিশেষ সমস্যা ছাড়া]
8.প্রজেক্টের দায়িত্বশীলরা জমানো বা দানের টাকা থেকে নিজ দায়িত্বে কর্জে হাসানা বা সুদ মুক্ত ঋণ দিতে পারবে।
9.জমানো টাকা ইনভেস্ট করতে হলে সকলের সম্মতি ক্রমে ইনভেস্ট করতে হবে।
10.জমানো টাকা ইনভেস্ট করার পরে যার যেমন ইনভেস্ট থাকবে সে সেই অনুপাতে মুনাফা পাবে।
11.সর্বসম্মতিক্রমে ইনভেস্ট হওয়া টাকায় কোন লস হলে সকলকেই ইনভেস্ট অনুপাতে লসের ভাগ নিতে হবে।
12.প্রতিমাসের আয়-ব্যয়ের হিসাব মাস শেষে গ্রুপে শেয়ার করা হবে।
13.টাকা পাঠানোর পরে বলে দিতে হবে জমা কত টাকা এবং দাম কত টাকা।
14.টাকা পাঠানোর নাম্বার- +8801882781936
15.প্রতিষ্ঠানের কোন ব্যাপার আপনার কাছে ভালো না লাগলে অথবা পরিবর্তন-পরিবর্ধন করতে চাইলে দায়িত্বশীলদের পরামর্শ দিতে পারেন।

08/09/2024

হ্যাঁ আমার রব, আপনার কাছে জান্নাতে আমার জন্য একটি বাড়ি নির্মাণ করুন।
সূরা আত-তাহরীম/১১

Address

Barishal

Alerts

Be the first to know and let us send you an email when Ad Deen Foundation - আদ-দ্বীন ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share