03/10/2026
স্প্রেইড হিউম্যানিটি'র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনে ৫০টি এতিম ও অসহায় পরিবারের মাঝে ১৫ দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে
আজ ৩ অক্টোবর ২০২৬ ইং তারিখ রোজ শনিবার, সকাল ১১টায়, বাউফল সরকারি কলেজ হলরুমে, সবার প্রিয় মানবিক সংগঠন স্প্রেইড হিউম্যানিটি'র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয় এবং ৫০টি পরিবারের মাঝে ১৫ দিনের খাদ্য সামগ্রী (১০ কেজি করে চাল ও ১৫ দিনের বাজার) বিতরণ করা হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. শফিকুল ইসলাম মাসুদ -এমপি মহোদয়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আলহাজ্ব হজরত মাওলানা নজরুল ইসলাম সাবেক সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখা, এডভোকেট মুজাহিদুল ইসলাম, কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাউফল উপজেলা শাখা, মাও আইয়ুব বিন মুসা সহ-সভাপতি, খেলাফত মজলিস, পটুয়াখালী জেলা শাখা, উপদেষ্টা- সোহাগ হোসেন, প্রভাষক, এনামুল হক সায়েম, মাও: নূরুল আমিন, সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখা, এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রোগ্রামে প্রধান অতিথি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি মহোদয় ভিডিও কনফারেন্সে বলেন দেশে সংকট উত্তরণে তরুণদের ভূমিকা আমাদের আশাজাগায় ২৪ পরবর্তী বাংলাদেশের শিক্ষার্থীরা এমন মানবিক কাজের সাথে সম্পৃক্ত থাকবে এটাই তো চাওয়া। বাউফলের তরুণ নেতৃত্ব রুহুল আমিন আমার স্নেহের ওর ও স্প্রেইড হিউম্যানিটি টিমের জন্য দোয়া ও শুভ কামনা রইলো। ভবিষ্যতেও এমন কার্যক্রম চলমান রাখবে বলে আশা করছি, পাশাপাশি নতুন প্রজন্মের সবাইকে মানবিক হাওয়ার আহবান জানান মাননীয় এমপি মহোদয়
সম্মেলনে সভাপতিত্ব করেন, স্প্রেইড হিউম্যানিটি'র প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ রুহুল আমিন, সঞ্চালনায় ছিলেন মার্জিয়া ইসলাম নূর সহ-সাংগঠনিক সম্পাদক, সাইমুন ইসলাম সাগর সহ-শিক্ষা ও ত্রাণ সম্পাদক, পরিচালনা প্রধান ছিলেন- রায়হান হোসেন, সাধারণ সম্পাদক, স্প্রেইড হিউম্যানিটি এছাড়াও সকল দায়িত্বশীলের ধারাবাহিক দীর্ঘদিন কার্যক্রমের মাধ্যমে প্রোগ্রাম সম্পন্ন হয়।
বার্তা প্রেরক
সাইমন গাজী
দপ্তর সম্পাদক, স্প্রেইড হিউম্যানিটি