10/03/2026
ঝালকাঠি বন্ধুসভার উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠান।
ঝালকাঠিতে আজ ০৯ ই মার্চ,২০২৬ (১৯ রমজান) বন্ধুসভার উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ঝালকাঠির প্রেসক্লাব কাজী খলিলুর রহমান হলরুমে এই ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সহমর্মিতার ঈদ ও মেহেদী উৎসব নিয়ে আলোচনা হয়
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলো সাধারণ সম্পাদক রাহাত মাঝী
ইফতার মাহফিল অনুষ্ঠানে ঝালকাঠি বন্ধুসভার উপদেষ্টা হামিদা খানম নাজু, উপদেষ্টা আলআমিন বাকলাই,উপদেষ্টা সাকিনা আলম লিজা, উপদেষ্টা ও প্রথম আলোর জেলা প্রতিনিধি আ.স.ম মাহমুদুর রহমান পারভেজ,অতিথিআইনজীবী এড. মুশফিকুর রহমান বাবু,সাংবাদিক অলোক সাহা,এস এম রেজাউল করিম,জহিরুল ইসলাম জুয়েল এর উপস্থিতিতে সংগঠনের সভাপতি শাকিল হাওলাদার রনির সভাপতিত্বে এই ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বন্ধুসভার বন্ধু মেহেদী হাসান
এসময় আরো উপস্থিত ছিলেন বন্ধুসভার সহ-সভাপতি আমিনুল ইসলাম,সহ-সভাপতি বিথি শর্মা বনিক, সাধারণ সম্পাদক রাহাত মাঝুি, সাংগঠনিক সম্পাদক রোহান বিন নাসির, অর্থ সম্পাদক সোহান খান,প্রচার সম্পাদক শাহরিয়ার সিমান্ত, পাঠাগার ও চক্র সম্পাদক মারজিয়া মিম, স্বাস্থ্য ও ক্রিয়া সম্পাদক আন্না ইসরাত বহ্নি, ত্রান ও দূর্যোগ সম্পাদক শাহিন আলম,বইমেলা সম্পাদক জুথী আক্তার, ম্যাগাজিন সম্পাদক সৈয়দ হান্নান,কার্যানিবার্হী সদস্য উজ্জ্বল রহমান,শাহারিয়া পাপন।
এছাড়াও উপস্থিত ছিলো বন্ধুসভার বন্ধু আবির হোসেন রানা, এসএম পারভেজ,মুহিত খান, সদস্য আমিনুল ইসলাম, হাবিবা হিরা, মেহেদী হাসান, রাফি , ইসরাত জাহান তন্নি, সওদা মনি,মনিরা আক্তার, সুমন চন্দ্র, হাসানুর কবির, রাকিব, রুহুল আমীন সহ প্রমুখ উপস্থিত ছিলেন।