17/06/2024
ঈদ মোবারক জানানোর উপরে কি সরকার বাড়তি কর আরোপ করেছে এই বছরের বাজেটে?
সে রকম শুনি নাই কিন্তু লোকজন আর আগের মতো পোস্টে বা ইনবক্সে ঈদ মোবারক লিখতেছেনা।
অথচ একটা সময় জিপি সিমে ৫০০এসএমএস কিনে কন্টাক্ট লিস্টের সব নাম্বার এক শুভেচ্ছা বার্তা কপি করে সেন্ড করে দিতো।
এখন হাতের কাছে ফ্রিতে শুভেচ্ছা পাঠানোর এত উপায় কিন্তু মানুষ ক্লান্ত।
মানুষের থেকে মানুষের এইযে সরে যাওয়া, দূরত্ব তৈরি এইসব নিয়ে আমাদের ভাবতে হবে।
মানুষ ছাড়া মানুষ আর যাবেটা কই?