20/09/2025
"সমুদ্রের নীল ছোঁয়ায় হারিয়ে যাই
মন খুঁজে পায় মুক্তির গান;
ঢেউয়ের ডাকে ছুটে যাওয়া
এ যেন আনন্দের অন্য নাম"
তারিখটি ছিলো ১৯ সেপ্টেম্বর ২০২৫
দিনটি ছিলো শুক্রবার...
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নর্থ বেঙ্গল এ্যাসোসিয়েশন কতৃক নবীন শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠান ও আনন্দ ভ্রমন "সাগর কন্যা কুয়াকাটা" আয়োজন করা হয়। এই প্রোগ্রাম নিয়ে আগ্রহের কোনো কমতি ছিলো না আমাদের। এই আনন্দকে বহুমাত্রার আনন্দিত করেছে আমাদের সিনিয়র ভাই ও আপুরা (Alumni,NBA) যাদের উপহারের টি-শার্ট আমাদের করেছে আরোও প্রানবন্ত।
রাত তখন ২:০২ মিনিট,, ক্যাম্পাস থেকে কুয়াকাটার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। পথিমধ্যে Saidur Rahman স্যার আমাদের সাথে যোগদান করেন। সমুদ্রের তীর ঘেসে সূর্যোদয় দেখার আগ্রহটা ছিলো বেশ। যথাসময়ে আমরা পৌছে যাই আমাদের কাংখিত স্থানে। সূর্যোদয়ের মূহুর্তটি ছিলো অপরূপ যা ভাষায় প্রকাশ করার মতো নয়।
সমুদ্রের প্রতিটি ঢেউয়ের গর্জন জানিয়ে দেয় দেখ আমি কতটা উদার,আমি কত বিশাল। সমুদ্রতীরে হাটাহাটি, ফুটবল খেলা, সমুদ্রস্নান এই মূহুর্তগুলো হয়তো স্মৃতির প্রথম পাতায় জায়গা করে নিবে...
দুপুরের খাবার শেষ করে বেরিয়ে পরি আশেপাশের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার জন্য (বৌদ্ধমন্দির, শতবর্শী নৌকা,ঝাউবন,লাল-কাকড়া চর,রাখাইনপল্লী,রাখাইন মার্কেট)। প্রতিটি স্থানই আমাদের অনেক আনন্দিত করে তোলে। হোটেলে ফিরে সভাপতি স্যারের অনুমতিক্রমে নবীনবরন অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান শেষে সবারই মন চাচ্ছিল, না ফেরার, যদি আরেকটু সময় থেকে রাতের কুয়াকাটার আনন্দ উপভোগ করা যেত! সবারই প্রত্যাশা এমনি ছিল।
তবুও আমরা অনেক তৃপ্তি, আনন্দ নিয়েই রওনা দেই সেই চিরচেনা ক্যাম্পাসের উদ্দেশ্যে
পরিশেষে ধন্যবাদ জানাতে চাই সকল অ্যালামনাই ও শ্রদ্ধেয় শিক্ষকদের, যাদের সাহায্য সহযোগিতা ও দিকনির্দেশনার মাধ্যমে আমরা সুন্দরভাবে নবীন বরন ও ট্যুর সফল করি।