কমিউনিটি পুলিশিং-বিএমপি/Community Policing-BMP

  • Home
  • Bangladesh
  • Barishal
  • কমিউনিটি পুলিশিং-বিএমপি/Community Policing-BMP

কমিউনিটি পুলিশিং-বিএমপি/Community Policing-BMP Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from কমিউনিটি পুলিশিং-বিএমপি/Community Policing-BMP, Nonprofit Organization, Office of Barishal Metropolitan Police Commissioner, Barishal.

10/03/2025

*নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ হেডকোয়ার্টার্সে হটলাইন নম্বর চালু*

নারী নির্যাতন, নারীর প্রতি আক্রমণাত্মক ভঙ্গি, কটুক্তি, ইভ টিজিং, হেনস্থা, যৌন হয়রানী বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিতে পুলিশ হেডকোয়ার্টার্স হটলাইন সেবা চালু করেছে। দেশের যেকোনো স্থানে এরূপ ঘটনা ঘটলে নিম্নোক্ত হটলাইন নম্বরে অভিযোগ দেওয়া যাবে।

হটলাইন নম্বরসমূহ হলো:
০১৩২০০০২০০১,
০১৩২০০০২০০২,
০১৩২০০০২২২২।
নম্বরগুলো দিনরাত্রি ২৪ ঘন্টা চালু থাকবে।

এছাড়া, সাইবার অপরাধের শিকার নারীদেরকে আইনি সেবা ও সুরক্ষা প্রদানে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন ফেসবুক পেজ পূর্বের মতই চালু রয়েছে।

বাংলাদেশ পুলিশ দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনের পাশাপাশি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ পুলিশ অঙ্গীকারাবদ্ধ।

28/03/2024
13/03/2024
03/02/2024

বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৪।

বিএমপি মিডিয়া সেল
[০৩ ফেব্রুয়ারি ২০২৪]

"সেবার ব্রতে চাকরি"

আপনি কি সৎ, সাহসী এবং দেশের জন্য যেকোনো চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত? তাহলে যোগ দিন বাংলাদেশ পুলিশে।

বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদের প্রকৃত শূন্য পদের বিপরীতে নিয়োগের লক্ষ্যে উপযুক্ত আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে।

অনলাইনে আবেদনের সময়সীমা ০২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ ১০ ঘটিকা হইতে ২২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ ২৩:৫৯ ঘটিকা পর্যন্ত।

সংযুক্ত ছবিতে এ সংক্রান্তে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

Address

Office Of Barishal Metropolitan Police Commissioner
Barishal
8200

Website

Alerts

Be the first to know and let us send you an email when কমিউনিটি পুলিশিং-বিএমপি/Community Policing-BMP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share