03/07/2026
সমাজসেবা অধিদফতর এর অধীন সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় সকল ভাতা কার্যক্রমের অনলাইন আবেদন গ্রহণ করা হবে।
আবেদন শুরু: ১ আগস্ট ২০২৬ খ্রি:।
আবেদন গ্রহণ শেষ: ৩১ আগস্ট ২০২৬ খ্রি:।
যাহারা বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, প্রতিবন্ধী ভাতা, অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা, বেদে ভাতা ও হিজড়া ভাতা এর যোগ্য হয়েছেন, কিন্ত এখনও ভাতা কার্যক্রমের আওতায় আসেন নি, তাদের নির্দিষ্ট সময়ে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।
বি:দ্র: অনলাইনে আবেদন ব্যতিত কোন ভাবেই ভাতা তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে না। যাদের পূর্বে আবেদন করা আছে, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নাই।