এনএস ফোরাম NS FORUM

এনএস ফোরাম NS FORUM ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের সর্ববৃহৎ সংগঠন 'এনএস ফোরাম এ্যালামনাই'

ছারছীনা শরীফের আ’লা হযরত পীর সাহেব হুজুর আল্লামা শাহ মুহাম্মদ মোহেব্বুল্লাহ (মা.জি.আ.) আজ রাত২:১১ মিনিটে আল্লাহর ডাকে সা...
17/07/2024

ছারছীনা শরীফের আ’লা হযরত পীর সাহেব হুজুর আল্লামা শাহ মুহাম্মদ মোহেব্বুল্লাহ (মা.জি.আ.) আজ রাত
২:১১ মিনিটে আল্লাহর ডাকে সাড়া দিয়ে রাফিকে আলার দরবারে চলে গেলেন।

ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

হুজুরের বিদায়ে বাংলাদেশ হারালো একজন সত্যিকার ইসলামের রাহবার। হযরত পীর সাহেব হুজুরের স্নেহ পেয়ে ধণ্য হয়েছি সেই ছোট বেলা থেকেই। ছারছীনা দরবার শরীফ ভারতীয় উপমহাদেশের একটি ঐতিহ্যবাহী ইসলামী মারকায। ফুরফুরা দরবার শরীফের মরহুম পীরে কামেল শাহ আব্দুল কাহহার সিদ্দিকী রহ. তার বড় কন্যা বর্তমান ছারছীনার পীর সাহেব হুজুরে রহ. এর সাথে বিবাহ দিয়ে ভারত ও বাংলাদেশের পীরদের মধ্যে একটি বন্ধন তৈরি করেন।

হুজুর আমাদের অভিভাবক ছিলেন। তিনি ছিলেন বাবা সমতুল্য সম্মানীত সিপাহসালার।বাংলাদেশে থাকা অবস্থায় হযরত পীর সাহেব হুজুরকে পেয়ে ধণ্য হতাম প্রায়ই। বছরের যে কোন একটি সময়ে বা কখনো ২ বার ছারছীনা দরবারের মাহফিলে যাতায়াত করতাম। সে অনেক স্মৃতি। পীর সাহেব হুজুরের আলোচনা আমার কাছে অত্যন্ত ভালো লাগত। আজ সবই আছে শুধু পীর সাহেব হুজুর নেই। হুজুরের একটি বড় গুনাবলী ছিলো তিনি কখনোই কারো সমালোচনা নিয়ে পড়ে থাকতেন না। সব সময় তার মতামত কোরআন সুন্নাহর আলোকে বর্ননা করতেন। তিনি একজন খাটি আল্লাহ ওয়ালা বুজুর্গ ছিলেন।

বাংলাদেশে তার দাদা পীরে কামেল, হাদীয়ে যামান শাহ সুফি নেছারুদ্দিন রহ. এর নামে প্রায় ৪৫০০ দ্বীনি নেছারিয়া মাদরাসা তৈরি করেছেন। তার বাবা পীরে কামেল মরহুম শহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহ. বাংলাদেশে হাজার হাজার খানকাহ, মদরাসা তৈরি করে গিয়েছেন। মরহুম পীর সাহেব রহ. সকল মুসলমানকে ঐক্যবদ্ধ করতে বিভিন্ন সময়ে সংগ্রাম করেছেন।তিনি বলতে “আল মুসলিমু মিল্লাতুন ওয়াহিদা” পৃথিবীর সকল মুসলমান আমাদের ভাই।

বর্তমান পীরে কামেল শাহ মুহাম্মদ মোহেব্বুল্লাহ রহ. তিনি ছারছীনা দরবারের আধুনিক রুপকার। বাংলাদেশে ৩৫০০ দ্বীনিয়া মাদরাসা প্রতিষ্ঠা করে আলোর জ্যোতি ছড়িয়ে দিয়েছেন। হযরত পীর সাহেব হুজুর আমাদের নানীজানের দিক থেকে পরম আত্বার আত্বীয় আবার বর্তমানে আমার ছোট ভায়রা ভাইয়ের দিক থেকে তার আপন খালু। বর্তমান পীর সাহেব হুজুর মরহুম আব্দুল্লাহ জাহাঙ্গীর হুজুর রহ. এর বড় ভায়রা ভাই। এক বাক্যে হুজুর আমাদের আত্বীয় আবার অভিভাবক।

মহান রব হযরত পীর সাহেব হুজুরকে জান্নাতুল ফেরদৌস নছিব করুন। তার সন্তানদ্বয় ও পরিবারের সবাইকে ধৈর্য ধারনের তাওফিক দান করুন। পীর সাহেব হুজুরের রেখে যাওয়া দ্বীনি কাজ আমাদের সকলের মাধ্যমে পালন করার তাওফিক দান করুন। আমিন।
✍️ড. ফয়জুল হক

ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের ফলাফল পরীক্ষার্থী: ৪০০ জনপাস: ৩৯৭ জনA+ : ২৪৪ জনপাসের হার: ৯৯.২৫%এনএস ফোরাম এ্...
12/05/2024

ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের ফলাফল

পরীক্ষার্থী: ৪০০ জন
পাস: ৩৯৭ জন
A+ : ২৪৪ জন
পাসের হার: ৯৯.২৫%

এনএস ফোরাম এ্যলামনাইয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন🌹

বরিশালে তৃষ্ণার্ত মানুষের মাঝে এনএস ফোরাম এ্যালামনাই’র পানি বিতরণ চলমান তীব্র তাপদাহ ও গরমে তৃষ্ণার্ত মানুষের মধ্যে স্বস...
03/05/2024

বরিশালে তৃষ্ণার্ত মানুষের মাঝে এনএস ফোরাম এ্যালামনাই’র পানি বিতরণ

চলমান তীব্র তাপদাহ ও গরমে তৃষ্ণার্ত মানুষের মধ্যে স্বস্তি দিতে পানি বিতরণ করা হয়েছে। ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন এনএস ফোরাম এ্যালামনাই’র উদ্যোগে এ পানি বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (০২ মে) সকালে বরিশাল নথুল্লাবাদ, চৌমাথা ও রুপাতলিসহ নগরীর বিভিন্ন জনবহুল এলাকায় সকাল ১০ টা থেকে বিকেল পর্যন্ত স্কুল-কলেজ শিক্ষার্থী পথচারী, দিনমজুর, ভ্যানচালক ও খেটে খাওয়া মানুষের মাঝে প্রায় ৩ হাজার বোতল পানি বিতরণ করেছে এ সংগঠনটি।

তৃষ্ণার্ত মানুষের মাঝে এনএস ফোরাম এ্যালামনাই’র পানি বিতরণের এই মহতী উদ্যোগকে সাধুবাদ ও সংগঠনের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন সবাই।

সংগঠনের সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ডক্টর মোঃ শহিদুল হক এবং সমাজসেবক ও শিক্ষাবিদ ডক্টর ফয়জুল হকের দিক নির্দেশনায় এ পানি বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মারুফ বিল্লাহ তানিম, এমএইচ রাকিব, কাওসার, নাহিদ, পারভেজ, ফাহাদ বিন ফারাহ,মাহাদী, ফাহিম প্রমুখ।

পানি বিতরণ কার্যক্রমের নেতৃত্বে থাকা মারুফ বিল্লাহ তানিম বলেনঃ “মানুষ মানুষের জন্য হতে পারলেই কেবল বেঁচে থাকার সার্থকতা মিলে। প্রত্যেকে স্বীয় সাধ্যানুযায়ী পরস্পরের কল্যাণে পাশে থেকে দেশকে সমৃদ্ধ, সুন্দর এবং সুখময় করে তুলতে পারলেই নাগরিক হিসেবে আমরা সফল। আমরা আজ দেশব্যাপী যে খড়ার মধ্যে তাপদাহে কষ্ট করছি এ সংকট আমাদেরই সৃষ্ট, পরিবেশ রক্ষায় আমাদের উদাসীনতার ফলেই এই ভয়াবহ দুর্যোগ এসেছে,সবাইকে এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বেশি বেশি বৃক্ষরোপণের আহবান করছি ” এবং আজকের আয়োজনে সাথে ভলান্টিয়ার হিসেবে এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার যেসব ভাইয়েরা ছিলো সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

নিউজঃ বরিশাল পত্রিকা
Link: https://wp.me/pe8SIH-w4

28/04/2024

কায়েদ সাহেব হুজুর কেমন ছিলেন? ড. ফয়জুল হক

ঈদ মুবারক 🕌🌙
11/04/2024

ঈদ মুবারক 🕌🌙

'দৈনিক প্রতিদিনের সংবাদ' পত্রিকায় এনএস ফোরাম এ্যালামনাইয়ের ইফতার মাহফিল নিয়ে বিশেষ ফিচার প্রতিবেদন প্রকাশিত হয়েছে 📰🎉ফিচা...
08/04/2024

'দৈনিক প্রতিদিনের সংবাদ' পত্রিকায় এনএস ফোরাম এ্যালামনাইয়ের ইফতার মাহফিল নিয়ে বিশেষ ফিচার প্রতিবেদন প্রকাশিত হয়েছে 📰🎉

ফিচার প্রতিবেদনটি করেছেন এনএসিয়ান দাখিল ১৬ ব্যাচের মেধাবী শিক্ষার্থী Md. Khaled Syfullah 💥

দৈনিক প্রতিদিনের সংবাদ বাংলাদেশ থেকে এবং বাংলা ভাষায় প্রকাশিত একটি জাতীয় দৈনিক সংবাদপত্র। সংবাদপত্রটির প্রচারসংখ্যা ১,৬১,১০৮টি ও এটি বাংলাদেশের অষ্টম প্রচারিত বাংলা পত্রিকা।

এ পত্রিকার মাধ্যমে প্রায় দু’লক্ষ মানুষের কছে পৌঁছে যাবে এনএস ফোরাম এ্যালামনাইয়ের বার্তা ইনশাআল্লাহ।

পত্রিকার পঞ্চম পৃষ্ঠায় প্রায় অর্ধপৃষ্ঠা জুড়ে এ বিষয় ফিচার প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

পড়ার সুবিধার্থে লিংক কমেন্ট বক্সে দেওয়া হলো ⏬

ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগীয় ইফতার মাহফিলের সফল আয়োজনের পরে সর্বশেষ ইফতার মাহফিল কায়েদের পূণ্যভূমি ঝালকাঠিতে ইনশাআল্...
04/04/2024

ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগীয় ইফতার মাহফিলের সফল আয়োজনের পরে সর্বশেষ ইফতার মাহফিল কায়েদের পূণ্যভূমি ঝালকাঠিতে ইনশাআল্লাহ

26/03/2024

আলহামদুলিল্লাহ ✌️

ঢাকার বুকে একখণ্ড নেছারাবাদ : এনএস ফোরাম এ্যালামনাইয়ের ইফতার মহফিল সম্পন্ন ঐতিহ্যবাহী ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার সাবেক...
21/03/2024

ঢাকার বুকে একখণ্ড নেছারাবাদ : এনএস ফোরাম এ্যালামনাইয়ের ইফতার মহফিল সম্পন্ন

ঐতিহ্যবাহী ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের সংগঠন এনএস ফোরাম এ্যালামনাইয়ের আয়োজনে ঢাকা বিভাগীয় ইফতার মহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে পনেরো মার্চ শুক্রবার রাজধানীর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি অডিটোরিয়ামে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও এনএস ফোরামের প্রেসিডেন্ট শায়েখ ড. মাওলানা শহীদুল হকের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এবিএম সিদ্দিকুর রহমান, জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ মাহমুদুর রহমান, কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান, সাভার আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মোঃ সালেহ, মিছবাহুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন আহমদ, অধ্যক্ষ মাওলানা সাইফুল ইক ইসলাহী, ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা রফিকুল ইসলাম, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের অধ্যাপক ড. আমিনুল হক, ড. মোঃ হাবিবুল্লাহ খন্দকার, ড. মোঃ মোরশেদ আলম সালেহী, যমুনা টেলিভিশনের উপস্থাপক শায়েখ মাহমুদুল হাসান, দেশ টিভির উপস্থাপক শায়েখ আঃ কাহহার, কায়েদ সাহেব হুজুর রহঃ এর নাতি মাওলানা আবুল কাশেম, শিল্পোদ্যোক্তা সৈয়দ ইজাজুল হক প্রমুখ

মোঃ খালেদ সাইফুল্লাহ'র সঞ্চালনায়, ইমামুল হক মেশকাতের কুরআন তিলাওয়াত ও রিয়াজুল ইসলামের নাতের মাধ্যমে বাদ জুমুয়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি অডিটোরিয়ামে ইফতার মাহফিলের কার্যক্রম শুরু হয়। এনএস কামিল মাদ্রাসার সাবেক কৃতি শিক্ষার্থীরা মঞ্চে আসন গ্রহণ, বক্তব্য, স্মৃতিচারণ ও অনুভূতি ব্যাক্ত করেন। অনুষ্ঠানে প্রায় চার শতাধিক এ্যালামনাই সদস্য ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন। এ সময় পিএইচডি ডিগ্রি অর্জন, শিক্ষা ও গবেষণায় উল্লেখযোগ্য ভূমিকা রাখায় দশজনকে এ্যালামনাইয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

এনএস ফোরাম এ্যালামনাইয়ের প্রেসিডেন্ট ড. শহীদুল হকের দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মহফিল সম্পন্ন হয়। অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আসাদুজ্জামান সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে এ্যালামনাইয়ের আগামী দিনের কার্যক্রম সফল করার আহ্বান জানিয়ে সমাপনী করেন৷

এনএস কামিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থী যারা বর্তমানে দেশের বিভিন্ন পর্যায়ে নেতৃত্বদানকারী আলেম, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, লেখক, কলামিস্ট, সরকারি বেসরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, উদ্যোক্তা সহ প্রায় চার শতাধিক অংশ গ্রহণ করেন৷

13/03/2024

Address

ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসা
Barishal

Alerts

Be the first to know and let us send you an email when এনএস ফোরাম NS FORUM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to এনএস ফোরাম NS FORUM:

Share