আল হিকমাহ ফাউন্ডেশন - Al hikmah Foundation

আল হিকমাহ ফাউন্ডেশন - Al hikmah Foundation ‘আল হিকমাহ ফাউন্ডেশন’ অলাভজনক, অরাজনৈতিক ও মানবকল্যাণে নিবেদিত—শিক্ষা, দাওয়াহ ও সেবামূলক প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠাতা ও পরিচালক: মাহমুদ খান তানভীর

09/12/2025

দক্ষিণ জিনিয়া বাইতুন নূর জামে মসজিদে দোয়া মাহফিল শুক্রবার। আপনারা আমন্ত্রিত।

দক্ষিণ জিনিয়া বাইতুন নূর জামে মসজিদ ও ধর্মপ্রাণ এলাকাবাসীর দোয়া মাহফিল আগামী ২৬ ডিসেম্বর, শুক্রবার। স্থান: মসজিদের ভিতরে...
08/12/2025

দক্ষিণ জিনিয়া বাইতুন নূর জামে মসজিদ ও ধর্মপ্রাণ এলাকাবাসীর দোয়া মাহফিল আগামী ২৬ ডিসেম্বর, শুক্রবার। স্থান: মসজিদের ভিতরে।

আমাদের গ্রামের ঐতিহ্যবাহী দোয়া মাহফিল অনেকদিন যাবৎ বন্ধ ছিলো। আলহামদুলিল্লাহ এলাকার আলেমসমাজের চেষ্টায় ক্ষুদ্র পরিসরে হলেও চালু হলো। আমরা সকলের দোয়া চাই। দোয়া অনুষ্ঠানে এলাকার জীবিত ও মৃত মুরব্বিসহ সকলের জন্য দোয়া হবে ইন শা আল্লাহ। আপনারা আমন্ত্রিত। সকলেই আসবেন। আমার পক্ষে একজন একজন করে দাওয়াত দেওয়া সম্ভব না। তাই আপনারাই সকলের নিকট দাওয়াত পৌঁছে দিন। আত্মীয়-স্বজনদের জানান। নিজের ফেসবুকে পোস্ট দিন। আমাদের পোস্ট শেয়ার করুন।

➤মাহফিলে দান প্রসঙ্গে:
অনেকই মাহফিলে সহোযোগিতা করতে চান। আপনাদেরকে আল্লাহ উত্তম প্রতিদান দিন। আমীন। কিন্তু আমরা কারো থেকে কোনোরকমের চাঁদা তুলতেছি না। তারপরও একান্ত ইচ্ছে হলে আমাদের কিছু শর্ত আছে। সে অনুযায়ী বিভিন্ন খরচের খাতে সহযোগী হতে পারবেন। অন্যথায় দরকার নেই।

21/11/2025

দূর্যোগ ও মানুষের ভূমিকা: কুরআন ও সুন্নাহর বয়ান

দূর্যোগ ভূকম্পসহ যাবতীয় আপদ আল্লাহর সৃষ্টি। কিন্তু বেশিরভাগ সময়ই মানুষের অবহেলা ও অন্যায়ের ফলেও তা পৃথিবীতে নেমে আসে। আল্লাহ তাআলা বলেন—
“মানুষের কৃতকর্মের কারণে স্থল ও সমুদ্রে বিপর্যয় প্রকাশ পেয়েছে।” (সূরা রূম 30:41)
অর্থাৎ মানুষ যখন পাপ, অন্যায়, দুর্নীতি ও সীমালঙ্ঘন বাড়ায়, তখন তার প্রভাব সমাজ ও প্রকৃতির ওপর পড়ে।

রাসুলুল্লাহ ﷺ বলেছেন, “যখন কোনো সমাজে পাপ কাজ প্রকাশ্যে ছড়িয়ে পড়ে, তখন এমন সব বিপদ নেমে আসে যা শুধু অপরাধীদের নয়, সবার ওপর পড়ে।” (তিরমিজি)
এ থেকে বোঝা যায়, দুর্যোগ মানুষের ঈমান পরীক্ষা, সতর্কতা এবং ফিরে আসার জন্য আল্লাহর পক্ষ থেকে এক প্রকার নসিহত।

তবে একই সাথে ইসলাম শেখায়—মানুষকে সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে হবে, অপব্যয়, পরিবেশ ধ্বংস, জুলুম ও অন্যায় থেকে বিরত থাকতে হবে। কারণ মানুষ পৃথিবীর খলিফা এবং তার কাজের ফল তাকেই ভোগ করতে হয়। তাই দুর্যোগ হলে মুমিনের কাজ হলো—তওবা করা, ধৈর্য ধারণ করা, দয়া ও সাহায্য করা, এবং নিজের ভুল থেকে ফিরে আসা।

16/11/2025

واعلم أن فرارك من قلة الحيلة إلى رحاب الدعاء ؛ هو كل الحلول وأقواها وأقومها سبيلا!

জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে চলছে মাসব্যাপী আন্তর্জাতিক ইসলামি বইমেলা। এবারই প্রথম বিদেশি প্রকাশনা প্রতিষ্ঠান মেলায় অংশ ন...
16/09/2025

জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে চলছে মাসব্যাপী আন্তর্জাতিক ইসলামি বইমেলা। এবারই প্রথম বিদেশি প্রকাশনা প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। লেবানন, মিসর ও পাকিস্তানের মোট চারটি প্রকাশনা প্রতিষ্ঠান এসেছে এবার। মেলায় মোট স্টল রয়েছে ১৭৯টি। অংশ নিয়েছে ১৫০টি প্রকাশনা ও বিক্রেতা প্রতিষ্ঠান। থাকছে দেশের উল্লেখযোগ্য অর্ধশতাধিক ম্যাগাজিন নিয়ে “লিটলম্যাগ কর্নার”। মেলা চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা এবং ছুটির দিনে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা খোলা থাকবে।

সকল পড়ুয়া-অপড়ুয়াদের মেলায় ঘুরতে যাওয়ার দাওয়াত রইলো। রইলো—একটি সংস্কৃতিকে আবারও জাগিয়ে তোলার আহ্বান!

প্রতি শুক্রবারে ঘুরতে যাবেন—বইমেলায়।ছেলেমেয়ে-স্বজন নিয়ে ঘুরতে যাবেন—বইমেলায়। উস্তায-ছাত্র ঘুরতে যাবেন—বইমেলায়।ফাঁকে-ফাঁক...
13/09/2025

প্রতি শুক্রবারে ঘুরতে যাবেন—বইমেলায়।
ছেলেমেয়ে-স্বজন নিয়ে ঘুরতে যাবেন—বইমেলায়।
উস্তায-ছাত্র ঘুরতে যাবেন—বইমেলায়।
ফাঁকে-ফাঁকে অর্ধাঙ্গিনীকে নিয়ে ঘুরবেন—বইমেলায়।
মাদ্রাসা থেকে ক্লাসের সবাই একদিন হানা দিবেন—বইমেলায়।
আবদুল মালেক সাহেবের পিছনে জুম্মা পড়ে ঘুরবেন—বইমেলায়।
প্রিয়জনের গিফটের সাথে বই পাঠাতে ঢুয়া দিবেন—বইমেলায়।
আমার কুরিয়ার ঠিকানা জেনে বই কিনতে—বইমেলায়।
ইন শা আল্লাহ ২-৩ সেপ্টেম্বরে আমি আপনার সাথে দেখা করতে আসব—বইমেলায়।
আপনার সাথে বাইতুল মোকাররমের পাতাল মার্কেটে পিজ্জা খেয়ে ঘুরব—বইমেলায়।
#লিটম্যাগ_কর্ণারে #সম্পাদকদের সাথে দেখা করতে—বইমেলায়।
আমাদের পড়ো’র সাথে দেখা করতে—বইমেলায়।
লেখকদের সালামি আদায় করবেন—বইমেলায়।
হাদিয়া আদানপ্রদানের জন্য—বইমেলায়।
বিদেশের কিতাবের ঘ্রাণ নিতে—বইমেলায়।
বিদেশি কিতাব পান না বলে, ক্যাওম্যাও? চলেন—বইমেলায়।
আজকে থেকে ১ মাসের জন্য বাংলাবাজার বয়কট করে চলেন—বইমেলায়।
বইয়ের জগৎ বাচিয়ে রাখতে চলেন—বইমেলায়।
মস্তিষ্কের খোরাক বাচিয়ে রাখতে চলেন—বইমেলায়।
আর বলতে পারব না বাকিটা বলব—বইমেলায়।
তবুও চলেন—বইমেলায়।

বরিশাল পাঠক ফোরাম’র শুভেচ্ছা নিয়ে চলেন—বইমেলায়।
#আন্তর্জাতিক_ইসলামি_বইমেলা_২০২৫
#বইমেলায়_বই_প্রচার
#মাহমুদ_তানভীর

অগ্রিম একটা ঘোষণা দিয়ে রাখলাম। আমি আপনাদের ভাই, ছেলে বা নাতি মাহমুদ খান তানভীর আপনাদের সাথে অচিরেই যোগাযোগ করব ইন শা আল্...
31/08/2025

অগ্রিম একটা ঘোষণা দিয়ে রাখলাম। আমি আপনাদের ভাই, ছেলে বা নাতি মাহমুদ খান তানভীর আপনাদের সাথে অচিরেই যোগাযোগ করব ইন শা আল্লাহ। আশাবাদী আপনারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। আর্থিক সাপোর্ট যতটুকু দরকার, তার চেয়েও দরকার মানসিক সাপোর্ট। আমি মাহমুদ আপনাদের থেকে দুটোই চাই।

28/08/2025

প্রিয় আল হিকমাহ পরিবার!

শিশুকিশোরদের “ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগীতা”র ঘোষণা আসছে অচিরেই, ইন শা আল্লাহ।

অনুষ্ঠিত হবে “দক্ষিণ জিনিয়া বাইতুন নূর জামে মসজিদে”।

27/08/2025

জুলাই কী, কেন এবং জুলাইকে আমাদের ভালোবাসা দরকার কেন তা-ও কতটুকু?—এগুলো বলার চেষ্টা করেছি। আরো চেষ্টা করেছি—জুলাই বাঁচিয়ে কোন এজেন্ডা বাস্তবায়ন করতে চাই!

আমার টেলিগ্রাম লিংক—
https://t.me/mahmudtanversrafkhata

ঈদ মোবারক। হাদীসে নবীর নির্দেশনায় জিওগ্রাফিক বাস্তবতায় বাংলাদেশে শনিবার (৬ জুন) পালিত হতে যাচ্ছে—বাবা ইবরাহিম খলিলুল্লাহ...
06/06/2025

ঈদ মোবারক। হাদীসে নবীর নির্দেশনায় জিওগ্রাফিক বাস্তবতায় বাংলাদেশে শনিবার (৬ জুন) পালিত হতে যাচ্ছে—বাবা ইবরাহিম খলিলুল্লাহর সুন্নাহ ❝ঈদুল আজহা❞। ‘আল হিকমাহ ফাউন্ডেশন - Al hikmah Foundation’র পক্ষ থেকে জরুরি কিছু শুভেচ্ছাবার্তা—

• গোস্তো তার পাওনাদারদেরকে ডেকে এনে নয় নিজে বাড়িতে গিয়ে দিয়ে আসুন। মনে রাখবেন, আপনি আল্লাহর সন্তুষ্টি তার মাধ্যমে হাসিল করতে চলেছেন। তাই কোনো রকম রাখঢাক রাখবেন না!
• নিজের পশু নিজেই জ বে হ করুন। প্রয়োজনে আগেই প্রস্তুতি নিন।
• জ বে হের সময় গলা একবারেই কা/টু/ন। বারবার চেষ্টা করবেন না। এবং পরবর্তীতে খোঁচাখুঁচি করবেন না।
• ভাগ-বন্টনে নিজের প্রবৃত্তি বা ইচ্ছের কোনো প্রধান্য দিবেন না। এবং ‘এটা’/‘ওটা’ নেব এমন কোনো আগ্রহ একেবারেই রাখবেন না।
• একেবারে ছোট বাচ্চাদের জ বে হের সময় পাশে না রাখলেও গোস্তো কাটার পুরা টাইম সাথে রাখুন। কলিজা বড়ো হোক।
• বাসায় সময় দিন। আত্মীয়দের দাওয়াত দিন।
• ইমাম, তালিবুল ইলম, দ্বীনদার শ্রেণির প্রতি বেশি লক্ষ্য রাখুন। মনে রাখবেন—❝(আর্থিক সহযোগিতার জন্য বিশেষভাবে) উপযুক্ত সেই সকল গরীব, যারা নিজেদেরকে আল্লাহর পথে এভাবে আবদ্ধ করে রেখেছে যে, (অর্থের সন্ধানে) তারা ভূমিতে চলাফেরা করতে পারে না। তারা যেহেতু (অতি সংযমী হওয়ার কারণে কারও কাছে) সওয়াল করে না, তাই অনবগত লোকে তাদেরকে বিত্তবান মনে করে। তুমি তাদের চেহারার আলামত দ্বারা তাদেরকে (অর্থাৎ তাদের অভ্যন্তরীণ অবস্থা) চিনতে পারবে। (কিন্তু) তারা মানুষের কাছে না-ছোড় হয়ে সওয়াল করে না। তোমরা যে সম্পদই ব্যয় কর, আল্লাহ তা ভালো করেই জানেন।❞—আল বাকারা-২৭৩

‏"يَا قَصْدَ قَلبِي فِي الحَوَائِجِ كُلِّهَا ‏إِنِّي إِلَيكَ بِحَاجَتِي أَتَقَرَّبُ!"                                   ...
05/06/2025

‏"يَا قَصْدَ قَلبِي فِي الحَوَائِجِ كُلِّهَا
‏إِنِّي إِلَيكَ بِحَاجَتِي أَتَقَرَّبُ!"
🖤

দুরুদ পড়েন।
23/05/2025

দুরুদ পড়েন।

Address

Barishal

Telephone

+8801758884896

Website

Alerts

Be the first to know and let us send you an email when আল হিকমাহ ফাউন্ডেশন - Al hikmah Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share