14/09/2025
সাহস - “সার্বিক মানবসেবায় অগ্রসর”
আমরা, সাহস - “সার্বিক মানবসেবায় অগ্রসর”, পথচলা শুরু করার পর থেকেই মানুষের কাছ থেকে যে ভালোবাসা আর সহযোগিতার আবেদন পাচ্ছি, তাতে আমরা সত্যিই অভিভূত। আমাদের ইচ্ছা আছে সমাজের প্রতিটি প্রয়োজনে এগিয়ে আসার, কিন্তু যেহেতু আমরা একটি নতুন এবং ছোট সংস্থা, আমাদের নিজস্ব সামর্থ্য সীমিত। তবে, আমাদের আন্তরিকতার কোনো কমতি নেই।
বর্তমানে আমরা আমাদের সাধ্যমতো কাজ করে যাচ্ছি, আর এটাও দেখছি যে সাহায্যপ্রত্যাশীর সংখ্যা অনেক বেশি। আমরা আমাদের কাজগুলো সবার সাথে ভাগ করে নিই এই আশায় যে, তা দেখে আরও অনেকেই নিজ নিজ অবস্থান থেকে সমাজের উন্নয়নে এগিয়ে আসবেন।সম্প্রতি নলছিটি পৌরসভার ৯ নং ওয়ার্ডের কান্ডপাশা থেকে একটি আবেদন এসেছে। সেখানকার একটি জামে মসজিদের দেয়াল রং করা এবং মেঝেতে টাইলস লাগানোর জন্য সাহায্যের প্রয়োজন। যেহেতু আমাদের হাতে এখন অন্য একটি মসজিদের কাজ রয়েছে, এখনই এই কাজটি শুরু করা আমাদের পক্ষে সম্ভব নয়।
তাই নলছিটির সকল মানবিক হৃদয়বান মানুষের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা কান্ডপাশা স্টিল ব্রিজের কাছে অবস্থিত এই জামে মসজিদটির উন্নয়নে এগিয়ে আসুন। আমাদের মাধ্যমে নয়, আপনারা সরাসরি মসজিদ কমিটিকে সাহায্য করতে পারেন। আমরা আশা করি, আপনাদের সবার সহযোগিতায় আগামী শীত আসার আগেই মুসল্লিদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।ধন্যবাদ।
✍️
Riazul Islam
সাহস