05/08/2026
📰 ৩৬ জুলাইয়: স্বৈরাচার পতনের গৌরবময় দিন
এই দিনটি শুধু ক্যালেন্ডারের একটি তারিখ নয়— এটা বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়।
এই জাগরণের অনুপ্রেরণা ছিল ১৬ জুলাই রংপুরে শহীদ আবু সাঈদের আত্মত্যাগ। তাঁর শহীদ হওয়ার দৃশ্য আমাদের মনে জাগিয়ে তোলে বিদ্রোহী কবিতার সেই বিখ্যাত উচ্চারণ—
"বল বীর, চির উন্নত মম শির!"
শহীদের রক্তে ভেজা সে মুহূর্ত ছিল এক বাস্তব বিপ্লবের সূচনা।
স্বৈরশাসনের বিরুদ্ধে এই গর্জনে শহীদ হন আরও অনেক সাহসী তরুণ— শহীদ ওয়াসিম আকরাম, শহীদ মীর মুগ্ধ এবং নাম না জানা বহু সংগ্রামী।
তাঁদের রক্তে রাঙা এ পথেই আমরা দেখেছি নতুন এক সূর্যোদয়—
“শাশ্বত রাত্রির বুকে সকলি অনন্ত সূর্যোদয়।”
তাই ৫ আগস্ট আমাদের কাছে কেবল একটি তারিখ নয়, এটি আমাদের “৩৬ জুলাই”— সাহস, ত্যাগ আর বিজয়ের এক প্রতীক।
🤲 আল্লাহ তায়ালা সকল শহীদ ও আহতদের কবুল করুন, উত্তম প্রতিদান দান করুন। আমিন।
#৩৬জুলাই #বৈষম্যবিরোধী_ছাত্র_আন্দোলন