BTEC দেয়াল পত্রিকা সুঁই-সুতা

BTEC দেয়াল পত্রিকা সুঁই-সুতা .

‼️"আন্তর্জাতিক শ্রমিক দিবস" উপলক্ষে লেখা আহ্বান। শ্রম শুধু কাজ নয়— এটা মানুষের গল্প, সংগ্রাম আর বেঁচে থাকার প্রতিদিনের ল...
23/04/2026

‼️"আন্তর্জাতিক শ্রমিক দিবস" উপলক্ষে লেখা আহ্বান।

শ্রম শুধু কাজ নয়— এটা মানুষের গল্প, সংগ্রাম আর বেঁচে থাকার প্রতিদিনের লড়াই।

এই উপলক্ষে সুঁই–সুতা ক্লাব আহ্বান জানাচ্ছে—
তোমার ভাবনা, অনুভূতি আর দেখা গল্পগুলো লিখে পাঠাতে।

🖋️ তুমি যা লিখতে পারো—
• ছোট গল্প বা বাস্তব অভিজ্ঞতা
• কবিতা
• শ্রম নিয়ে তোমার ব্যক্তিগত ভাবনা
• কোনো শ্রমজীবী মানুষের গল্প ( real content)

📍নির্বাচিত লেখাগুলো প্রকাশিত হবে সুঁই-সুতার পেইজে
এবং সুযোগ থাকলে একটি বিশেষ সংখ্যায় স্থান পাবে।

📅 লেখা পাঠানোর শেষ সময়: 27 august, 26

📩লেখা পাঠানো ঠিকানা পেইজের ইনবক্সে অথবা ইমেইলে : [email protected]

চল, শব্দে আর অনুভূতিতে তুলে ধরি— শ্রমের অদেখা গল্পগুলো।

📍বড় লেখা নয়, তোমার সত্যিকারের অনুভূতিটাই চাই।

#সুঁই_সুতা

‼️আজ ২৩ এপ্রিল—বিশ্ব বই দিবস 📚১৯৯৫ সাল থেকে ইউনেসকোর উদ্যোগে প্রতি বছর এই দিনটি পালিত হয়ে আসছে, যার মূল লক্ষ্য বই পড়া,...
23/04/2026

‼️আজ ২৩ এপ্রিল—বিশ্ব বই দিবস 📚

১৯৯৫ সাল থেকে ইউনেসকোর উদ্যোগে প্রতি বছর এই দিনটি পালিত হয়ে আসছে, যার মূল লক্ষ্য বই পড়া, প্রকাশনা ও কপিরাইট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

এই দিনটি বেছে নেওয়ার পেছনেও রয়েছে বিশেষ তাৎপর্য। সাহিত্য জগতের তিন কিংবদন্তী—উইলিয়াম শেকসপিয়ার, মিগেল দে থের্ভান্তেস এবং ইনকা গার্সিলাসো দে ভেগা—এই দিনেই পৃথিবীকে বিদায় জানান। তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই ২৩ এপ্রিলকে বিশ্ব বই দিবস হিসেবে নির্ধারণ করা হয়।

বই আমাদের ভাবতে শেখায়, প্রশ্ন করতে শেখায়,
আর কখনো কখনো—নিজেকেই নতুন করে চিনতে সাহায্য করে।

এই বিশেষ দিনে,
সুঁই–সুতা ক্লাবের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ❤️

Date : 23 april, 26 ❤️

#সুঁই_সুতা #কমলাকান্তের_দপ্তর

‼️আজ থেকে যাত্রা শুরু “কমলাকান্তের দপ্তর”—বই আর ভাবনার এক নতুন ঠিকানা।সুঁই-সুতা ক্লাবের উদ্যোগে আজ সম্পন্ন হলো আমাদের প্...
17/04/2026

‼️আজ থেকে যাত্রা শুরু “কমলাকান্তের দপ্তর”—বই আর ভাবনার এক নতুন ঠিকানা।

সুঁই-সুতা ক্লাবের উদ্যোগে আজ সম্পন্ন হলো আমাদের প্রথম পাঠচক্র।

এবারের পাঠ ছিল গাভী বৃত্তান্ত—যেখানে আমরা বইটি নিয়ে আলোচনা করেছি, নিজেদের মতামত ভাগ করেছি এবং নতুন কিছু চিন্তার দিগন্তে পৌঁছেছি।
একসাথে বসে বই নিয়ে কথা বলার এই ছোট্ট প্রয়াসটাই হয়ে উঠেছে এক সুন্দর অভিজ্ঞতা।

এভাবেই শুরু হলো আমাদের পাঠ, চিন্তা আর সৃজনশীলতার নতুন যাত্রা…

আপনার মতামত জানান কমেন্টে...

Date : 17 april, 26 ❤️

#সুঁই_সুতা #কমলাকান্তের_দপ্তর

‼️"কমলাকান্তের দপ্তরে" সকল বইপ্রেমীদের আমন্ত্রণআগামী শুক্রবার সুঁই-সুতা আয়োজন করছে একটি চিন্তানির্ভর পাঠচক্র।📖 এবারের প...
15/04/2026

‼️"কমলাকান্তের দপ্তরে" সকল বইপ্রেমীদের আমন্ত্রণ

আগামী শুক্রবার সুঁই-সুতা আয়োজন করছে একটি চিন্তানির্ভর পাঠচক্র।

📖 এবারের পাঠ— "গাভী বিত্তান্ত"
লেখক: বাংলা সাহিত্যের অন্যতম সাহসী কলম," আহমদ ছফা"

ব্যঙ্গের আড়ালে সমাজ, ক্ষমতা ও ভণ্ডামির সূক্ষ্ম বিশ্লেষণে ভরপুর এই রচনাটি আমাদের ভাবনার জগতে নাড়া দেবে—এটাই আমাদের বিশ্বাস।

পাঠ, আলোচনা ও মুক্ত মতবিনিময়ের এই আড্ডায় সবাইকে আন্তরিক আমন্ত্রণ।
এখানে চিন্তা ভাগ হবে, প্রশ্ন উঠবে, আর উত্তর খোঁজা হবে একসাথে।

📅 তারিখ: ১৭ এপ্রিল, শুক্রবার
⏰ সময়: সকাল ১০:০০টা
📍 স্থান: বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ

একটি পতাকা 🇧🇩, একটি মানচিত্র —এর পেছনে আছে অগণিত ত্যাগ, সাহস  আর অমলিন স্বপ্ন 🌿।ইতিহাসের পাতা থেকে উঠে আসা সেই রক্তঝরা অ...
25/03/2026

একটি পতাকা 🇧🇩, একটি মানচিত্র —
এর পেছনে আছে অগণিত ত্যাগ, সাহস আর অমলিন স্বপ্ন 🌿।
ইতিহাসের পাতা থেকে উঠে আসা সেই রক্তঝরা অধ্যায় ,
আজ রূপ নেয় আমাদের কণ্ঠে , আমাদের ক্যানভাসে , আমাদের সৃষ্টিতে ।

আজ ২৬ মার্চ , মহান স্বাধীনতা দিবসে
সুঁই-সুতার পক্ষ থেকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি
সেই সব বীর সন্তানদের, যাদের রক্তে লেখা হয়েছে আমাদের স্বাধীনতার ইতিহাস। 🌺

মুক্ত চিন্তাই হোক আমাদের সবচেয়ে বড় মুক্তি। 🌿

#সুঁই_সুতা #২৬মার্চ

📌 আজ সুইঁ–সুতা ক্লাবের পক্ষ থেকে ১৫ তম ব্যাচের শিক্ষার্থীদের সামনে ক্লাবের লক্ষ্য, উদ্দেশ্য, চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ...
26/02/2026

📌 আজ সুইঁ–সুতা ক্লাবের পক্ষ থেকে ১৫ তম ব্যাচের শিক্ষার্থীদের সামনে ক্লাবের লক্ষ্য, উদ্দেশ্য, চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করি।

তাদের আন্তরিক অংশগ্রহণ ও আগ্রহ আমাদের অনুপ্রাণিত করেছে। আশা করি, সবার সম্মিলিত প্রচেষ্টায় সুইঁ–সুতা আরও এগিয়ে যাবে। 🌿

Date : 26. 02. 26 ❤️

#সুঁই_সুতা #বিটেক_১৫

‼️শব্দ যেখানে শৃঙ্খল ভাঙে… একুশ সেখানে রক্তিম কৃষ্ণচূড়া আর অগাধ সাহস।যেখানে উচ্চারণ মানে প্রতিবাদ,সেখানেই একুশ লাল কৃষ্ণ...
21/02/2026

‼️শব্দ যেখানে শৃঙ্খল ভাঙে…
একুশ সেখানে রক্তিম কৃষ্ণচূড়া আর অগাধ সাহস।

যেখানে উচ্চারণ মানে প্রতিবাদ,
সেখানেই একুশ লাল কৃষ্ণচূড়ার মতো জ্বলে।
ভাষা শুধুই শব্দ নয়—
এটি আমাদের অস্তিত্ব, আমাদের অহংকার।

আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সুঁই-সুতার পক্ষ থেকে সকল ভাষা শহীদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

#আন্তর্জাতিক_মাতৃভাষা_দিবস
#২১শে_ফেব্রুয়ারি
#সুঁই_সুতা

25/12/2025
🎉 অভিনন্দন ATEB! 🎉সুইঁ–সুতা ক্লাব–এর পক্ষ থেকে Association of Textile Engineers, Bangladesh (ATEB)–এর প্রথম কার্যনির্বাহ...
20/12/2025

🎉 অভিনন্দন ATEB! 🎉

সুইঁ–সুতা ক্লাব–এর পক্ষ থেকে Association of Textile Engineers, Bangladesh (ATEB)–এর প্রথম কার্যনির্বাহী পরিষদ ঘোষণার জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন যাত্রার সূচনা সত্যিই প্রশংসনীয়।

নতুন কার্যনির্বাহী পরিষদের প্রতি রইল আমাদের শুভকামনা—তাঁরা যেন বাংলাদেশে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের ঐক্য, পেশাগত উন্নয়ন ও অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। 🌿✨

#অভিনন্দন #সুইঁ_সুতা

‼️ দেয়ালিকা ২০২৫ ✨🌼আজ সুঁই-সুতার পক্ষ থেকে আমাদের বহুল প্রতীক্ষিত দেয়ালিকা উদ্বোধন অনুষ্ঠিত হলো।❤️ক্যাম্পাসের শিক্ষার্...
20/11/2025

‼️ দেয়ালিকা ২০২৫ ✨🌼

আজ সুঁই-সুতার পক্ষ থেকে আমাদের বহুল প্রতীক্ষিত দেয়ালিকা উদ্বোধন অনুষ্ঠিত হলো।❤️

ক্যাম্পাসের শিক্ষার্থীদের পাঠানো লেখা, কবিতা, গল্প ও আঁকায় সাজানো এই দেয়ালিকা শুধু একটি বোর্ড নয়—এটি আমাদের সৃজনশীলতার, অনুভূতির এবং যৌথ প্রচেষ্টার এক রঙিন প্রদর্শনী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের প্রিন্সিপাল স্যার, ক্লাবের মডারেটর, এবং বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ। তাদের উপস্থিতি আমাদের কাজের প্রতি অনুপ্রেরণা এবং সম্মান দুটোই বাড়িয়ে দিয়েছে।

এবারের দেয়ালিকা সফল হয়েছে শুধু ক্লাবের নয়—পুরো ক্যাম্পাসের অংশগ্রহণে। যে যতটুকু পেরেছে, তার সেরা টুকু দিয়েছে—এটাই আমাদের শক্তি।

সকল লেখক, শিল্পী, সহযোদ্ধা এবং যারা মন থেকে সমর্থন করেছেন— সুঁই-সুতার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ।❤️

এভাবেই একসাথে তৈরি হোক আরও হাজারো রঙিন গল্প…
আরও নতুন পথচলা… ✨

#সুঁই_সুতা

📢 দেয়ালিকা-২০২৫ এইবার সুঁই-সুতা ক্লাব আয়োজন করছে "দেয়ালিকা -২০২৫ "🧾 লেখা ও আঁকা সংগ্রহ চলছে আসন্ন দেয়ালিকা-২০২৫ এর জন্য।...
26/10/2025

📢 দেয়ালিকা-২০২৫

এইবার সুঁই-সুতা ক্লাব আয়োজন করছে "দেয়ালিকা -২০২৫ "
🧾 লেখা ও আঁকা সংগ্রহ চলছে আসন্ন দেয়ালিকা-২০২৫ এর জন্য।

‼️ ক্যাম্পাসের সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।

📌 যা জমা দিতে পারবে:
– কবিতা, গল্প, আর্টওয়ার্ক, বা যেকোনো সৃজনশীল লেখা

🏆 বিশেষ ঘোষণা:
যাদের লেখা বা আঁকা সবচেয়ে ভালো হবে, তাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার! 🎁

‼️নির্দেশনা :
1. লেখা সহজবোধ্য ও সুপাঠ্য হতে হবে।
2. কাজ লেখা বা আঁকা—উভয়ই A4 সাইজের কাগজে জমা দিতে হবে।
3. প্রতিটি পৃষ্ঠায় অবশ্যই নিজের পরিচয় এবং বিষয়বস্তুর শিরোনাম উল্লেখ করতে হবে।

‼️আপনার লেখা বা আঁকা পাঠাতে পারবেন :
১. [email protected]
২. পেইজে
৩. সুঁই-সুতার মেম্বারদের কাছে

🗓️ জমা দেওয়ার শেষ তারিখ: ৫ নভেম্বর ২০২৫

#সুইঁসুতা

Address

Barisal
8200

Alerts

Be the first to know and let us send you an email when BTEC দেয়াল পত্রিকা সুঁই-সুতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BTEC দেয়াল পত্রিকা সুঁই-সুতা:

Share