09/07/2026
✨ সফলভাবে সম্পন্ন হলো বারোয়ারী বিতর্ক বিষয়ক প্রস্তুতি সেশন ✨
আজ মঙ্গলবার (০৮.০৭.২০২৬) রাত ১০:০০ টায় কবি সুফিয়া কামাল হলের টিভি রুমে কবি সুফিয়া কামাল হল বিতর্ক ক্লাব আয়োজিত বারোয়ারী বিতর্ক বিষয়ক প্রস্তুতি সেশন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
সেশনে উপস্থিত ছিলেন ক্লাবের সম্মানিত সভাপতি আপু ও সাধারণ সম্পাদক আপু। তাঁরা বারোয়ারী বিতর্কের কাঠামো, কৌশল, নিয়মাবলি এবং আসন্ন বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
উপস্থিত সকলের আন্তরিক অংশগ্রহণ, আগ্রহ ও উৎসাহ সেশনটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
আসন্ন বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতাকে সফল করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি।
কবি সুফিয়া কামাল হল বিতর্ক ক্লাব
যুক্তির চর্চায়, চিন্তার বিকাশে। 💙