Barguna-বরগুনা

Barguna-বরগুনা সবার আগে সবার কাছে বরগুনার সংবাদ

03/06/2026
শিক্ষা ব্যবস্থার ডিজিটাল রূপান্তর এবং শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিনির্ভর মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বরগুনা জেলা প্রশ...
23/05/2026

শিক্ষা ব্যবস্থার ডিজিটাল রূপান্তর এবং শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিনির্ভর মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বরগুনা জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত 'বরগুনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ'-এ ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর প্রদান করা হয়েছে। বরগুনার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার এর নিকট থেকে উপকরণগুলো গ্রহণ করেন প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব সজল চন্দ্র শীল এবং সহকারী কমিশনার ও উপাধ্যক্ষ মিজ্ ফাহিমা আক্তারা মীরা।

আধুনিক ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ বিনির্মাণে জেলা প্রশাসনের এ উদ্যোগ শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমকে আরও যুগোপযোগী, প্রাণবন্ত ও তথ্যপ্রযুক্তি-বান্ধব করে তুলবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

পারিবারিক এবং জমিজমা সংক্রান্ত বিরোধ মেটানোর উদ্দেশ্যে বাংলাদেশ মানবাধিকার কমিশনের আমতলী উপজেলা শাখার সদস্যবৃন্দ হলদিয়া ...
22/05/2026

পারিবারিক এবং জমিজমা সংক্রান্ত বিরোধ মেটানোর উদ্দেশ্যে বাংলাদেশ মানবাধিকার কমিশনের আমতলী উপজেলা শাখার সদস্যবৃন্দ হলদিয়া ইউনিয়নের দফাদার ব্রীজ এলাকায় মিটিংয়ে অংশগ্রহণ করেন।

📢 জেলা প্রশাসনের সরাসরি গণশুনানি গ্রহণ: তাৎক্ষণিক সেবাদান ও আর্থিক সহায়তা প্রদান 📢​গত ২০ মে ২০২৬, বুধবার বরগুনা জেলা প্র...
22/05/2026

📢 জেলা প্রশাসনের সরাসরি গণশুনানি গ্রহণ: তাৎক্ষণিক সেবাদান ও আর্থিক সহায়তা প্রদান 📢

​গত ২০ মে ২০২৬, বুধবার বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের পায়রা সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার-এর সভাপতিত্বে সাপ্তাহিক নিয়মিত গণশুনানি গ্রহণ হয়েছে। জনগণের সমস্যা সরাসরি শুনে দ্রুত সমাধানের লক্ষ্যে এই শুনানির আয়োজন করা হয়।

​উক্ত গণশুনানিতে সর্বমোট ৪১টি আবেদন গ্রহণ করা হয়, যার মধ্যে আর্থিক সাহায্যের আবেদন ছিল ৩৪টি। জেলা প্রশাসক প্রতিটি আবেদন অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করেন এবং তাৎক্ষণিকভাবে অসহায় মানুষদের মাঝে সর্বমোট ৫৮,০০০/- (আটান্ন হাজার) টাকা আর্থিক সাহায্য প্রদান করেন। জনগণের সমস্যা দ্রুত ও হয়রানিমুক্তভাবে সমাধান নিশ্চিত করতে জেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

📌 বরগুনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ-এ নিয়োগ বিজ্ঞপ্তি!​বরগুনা জেলা প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত 'বরগুনা কাল...
22/05/2026

📌 বরগুনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ-এ নিয়োগ বিজ্ঞপ্তি!

​বরগুনা জেলা প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত 'বরগুনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ'-এর শূন্য পদসমূহে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

​💼 পদের বিবরণ ও সংখ্যা:
১. সহকারী শিক্ষক (পদার্থ বিজ্ঞান, গণিত, ইংরেজি, বাংলা) – ০৪টি
২. সহকারী শিক্ষক (প্লে-গ্রুপ থেকে ১ম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদানের অভিজ্ঞতাসম্পন্ন শুধুমাত্র নারী প্রার্থী) – ০২টি
৩. অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর – ০১টি

​🗓️ আবেদনের শেষ তারিখ: ১০ জুন, ২০২৬ খ্রি.
🎂 বয়সসীমা: ১০.০৬.২০২৬ তারিখে অনূর্ধ্ব ৩৫ বছর।

নিয়োগ বিজ্ঞপ্তি
08/05/2026

নিয়োগ বিজ্ঞপ্তি

জরুরী বিজ্ঞপ্তি
07/05/2026

জরুরী বিজ্ঞপ্তি

আমেরিকার মিসিসিপি ইউনিভার্সিটির বর্ষসেরা পিএইচডি গবেষকের স্বীকৃতি পেয়েছে আমতলীর মেয়ে খাদিজা আক্তার (আসমা)খাদিজার গবেষণার...
03/05/2026

আমেরিকার মিসিসিপি ইউনিভার্সিটির বর্ষসেরা পিএইচডি গবেষকের স্বীকৃতি পেয়েছে আমতলীর মেয়ে খাদিজা আক্তার (আসমা)

খাদিজার গবেষণার বিষয়বস্তু ইমোশনাল ইটিং অর্থাৎ মানসিক চাপ, কষ্ট বা জীবনের কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হলে মানুষ যখন অস্বাস্থ্যকর বা অতিরিক্ত সুস্বাদু খাবার গ্রহণ করে।

খাদিজা আমতলী এ.কে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, আমতলী সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।

খাদিজা আক্তার (আসমা) এর বাড়ী আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের চন্দ্রা গ্রামে।

-tv

Address

Barguna
Bara Gaurichanna
8700

Telephone

+8801710019516

Website

Alerts

Be the first to know and let us send you an email when Barguna-বরগুনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share