17/02/2026
মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন মহোদয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় "Warriors of July" এর পক্ষ থেকে পুনরায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। একজন মুক্তিযোদ্ধা হিসেবে তাঁর দেশপ্রেম, ত্যাগ ও আদর্শিক দৃঢ়তা জাতির জন্য গর্বের বিষয়।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তিনি মুক্তিযোদ্ধাদের সম্মান ও প্রাপ্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের কল্যাণে নিরলসভাবে কাজ করবেন। শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা এবং আহতদের পুনর্বাসন ও সার্বিক সহায়তায় তাঁর মানবিক ও দায়িত্বশীল নেতৃত্ব একটি শক্তিশালী আশার প্রতীক হয়ে উঠবে—এটাই আমাদের প্রত্যাশা।
মহান মুক্তিযুদ্ধের চেতনা ও গণঅভ্যুত্থানের আদর্শ সমুন্নত রেখে তাঁর নেতৃত্বে একটি ন্যায়ভিত্তিক ও সম্মানজনক কল্যাণব্যবস্থা গড়ে উঠুক—এই কামনায় তাঁর সর্বাঙ্গীণ সাফল্য ও সুস্বাস্থ্য প্রার্থনা করছি।
Bangladesh Nationalist Party-BNP