Chuadanga Volunteers Debate Club

Chuadanga Volunteers Debate Club Chuadanga Debate Club is the central debating organization of Chuadanga.

চুয়াডাঙ্গায় কুইজ ও বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ননিজস্ব প্রতিবেদক: জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে চুয়াডাঙ্গ...
27/04/2026

চুয়াডাঙ্গায় কুইজ ও বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে চুয়াডাঙ্গায় আয়োজিত কুইজ ও বক্তৃতা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

ডিবেট ক্লাব অফ চুয়াডাঙ্গার (DCC) আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতায় ছিল সামাজিক সংগঠন 'চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স'। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে সংগঠনের এমন ইতিবাচক উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে।

স্বপ্নজয়ের সিঁড়িতে তোমাদের এই নতুন পথচলা শুভ হোক। এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল লড়াকু পরীক্ষার্থীদের জ...
20/04/2026

স্বপ্নজয়ের সিঁড়িতে তোমাদের এই নতুন পথচলা শুভ হোক। এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল লড়াকু পরীক্ষার্থীদের জন্য চুয়াডাঙ্গা ডিবেট ক্লাবের পক্ষ থেকে রইল মনভরা দুয়া ও শুভকামনা। তোমাদের মেধা ও পরিশ্রমের প্রতিফলন ঘটুক আগামীর প্রতিটি পাতায়।

শুভ নববর্ষ ১৪৩৩! 🌸বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, চুয়াডাঙ্গা আয়োজিত 'বৈশাখী শোভাযাত্রা'-য়...
13/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩! 🌸

বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, চুয়াডাঙ্গা আয়োজিত 'বৈশাখী শোভাযাত্রা'-য় অংশগ্রহণ করেছে চুয়াডাঙ্গা ডিবেট ক্লাব।

যুক্তির আলোয় যেমন আমরা সমাজকে দেখি, তেমনি সংস্কৃতির এই মহামিলনেও আমরা শামিল হয়েছি অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ এক আগামীর প্রত্যাশায়। বর্ণিল এই শোভাযাত্রায় আমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নতুন বছরের সংকল্পকে আরও সুদৃঢ় করেছে।

নতুন বছর সবার জীবনে বয়ে আনুক আনন্দ ও সমৃদ্ধি। বাঙালির ঐতিহ্য বেঁচে থাকুক আমাদের হৃদয়ে এবং প্রতিটি পদক্ষেপে।

এসো হে বৈশাখ, এসো এসো... 🌿☀️

#চুয়াডাঙ্গা_ডিবেট_ক্লাব #শুভনববর্ষ #পহেলাবৈশাখ #১৪৩৩ #চুয়াডাঙ্গা #বৈশাখীশোভাযাত্রা #যুক্তিই_মুক্তি

চুয়াডাঙ্গা প্রাথমিক শিক্ষক নিয়োগে জালিয়াতির বিরুদ্ধে মানববন্ধন..
13/01/2026

চুয়াডাঙ্গা প্রাথমিক শিক্ষক নিয়োগে জালিয়াতির বিরুদ্ধে মানববন্ধন..

চুয়াডাঙ্গায় প্রাথমিক শিক্ষক নিয়োগে জালিয়াতি ও প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চ...
11/01/2026

চুয়াডাঙ্গায় প্রাথমিক শিক্ষক নিয়োগে জালিয়াতি ও প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চুয়াডাঙ্গা ডিবেট ক্লাব।

রোববার (১১ জানুয়ারী) দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এসময় ডিবেট ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক আসলাম হোসেন পাঁচ দফা দাবি তুলে ধরে বক্তব্য দেন।

দফাগুলো হলো- প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের কঠোর শাস্তির ব্যবস্থা, প্রশ্নপত্র ফাঁসের মূলহোতাদের চিহ্নিত করে গ্রেফতার, শিক্ষক নিয়োগে স্বচ্ছতা প্রমাণ, নিয়োগের স্থায়ী সমাধান ও যোগ্যতা মূল্যায়ন। এ দাবিগুলো মানা না হলে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে বলে মানববন্ধনে জানানো হয়।

11/01/2026
প্রাথমিক শিক্ষক নিয়োগে জালিয়াতি ও প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে চুয়াডাঙ্গায় মানববন্ধন" করা হবে।📢 চুয়াডাঙ্গাসহ সারাদেশে নিয়োগ পর...
10/01/2026

প্রাথমিক শিক্ষক নিয়োগে জালিয়াতি ও প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে চুয়াডাঙ্গায় মানববন্ধন" করা হবে।📢

চুয়াডাঙ্গাসহ সারাদেশে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও জালিয়াতি মেধাবীদের স্বপ্ন ধ্বংস করছে। এই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে আমাদের আগামীকাল মানববন্ধন অনুষ্ঠিত হবে।

📍 স্থান: চুয়াডাঙ্গা প্রেসক্লাব।
⏰ সময়: আগামীকাল (রবিবার) সকাল ১১:০০ টা।

আয়োজনে: চুয়াডাঙ্গা ডিবেট ক্লাব।

আসুন, মেধার মর্যাদা রক্ষায় একতাবদ্ধ হই।
#মেধারজয়হোক #চুয়াডাঙ্গা_ডিবেট_ক্লাব

"স্বপ্ন যখন আকাশ ছোঁয়ার, পরিশ্রম তখন পাহাড় সমান! 🩺চুয়াডাঙ্গা থেকে মেডিকেলে চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে চুয়াডাঙ্...
05/01/2026

"স্বপ্ন যখন আকাশ ছোঁয়ার, পরিশ্রম তখন পাহাড় সমান! 🩺

চুয়াডাঙ্গা থেকে মেডিকেলে চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স-এর বিশেষ আয়োজন 'স্বপ্ন ছুঁয়েছে যারা'। আমাদের এবারের ২০তম পর্বে অতিথি হিসেবে থাকছেন রাজশাহী মেডিকেল কলেজের মেধাবী শিক্ষার্থী আনিকা তাসনিম উর্মি।

কিভাবে নিজেকে তৈরি করেছেন তিনি? চুয়াডাঙ্গা থেকে এই বড় অর্জনের পেছনের গল্প কি? জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে।

🗓 তারিখ: ০৬ জানুয়ারি রাত ০৮:০০ টা

অতিথি (Guest): আনিকা তাসনিম উর্মি (রাজশাহী মেডিকেল কলেজ)

উপস্থাপক (Host): ইলমা আফরিন মৈত্রী (শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ)

পরিকল্পনা ও নির্দেশনায়: আসলাম হোসেন (সভাপতি, চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স)

#স্বপ্ন_ছুঁয়েছে_যারা #চুয়াডাঙ্গা_ভলান্টিয়ার্স

"নতুন বছরের প্রথম দিন, উষ্ণতার ছোঁয়ায় রঙিন। ❤️বছরের শুরুটা কেবল আনন্দ-উল্লাসে নয়, বরং শীতার্ত মানুষের মুখে হাসি ফুটিয়েই ...
01/01/2026

"নতুন বছরের প্রথম দিন, উষ্ণতার ছোঁয়ায় রঙিন। ❤️

বছরের শুরুটা কেবল আনন্দ-উল্লাসে নয়, বরং শীতার্ত মানুষের মুখে হাসি ফুটিয়েই উদযাপন করলো 'চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স'। আজ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার হিসেবে তুলে দেওয়া হয়েছে। 🧣❄️

নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ আর ভালোবাসার পরশ। মানবতার এই পথচলা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশের গণতন্ত্র প্রতিরক্ষার সংগ্রামের অপসহীন সারথীর মৃত্যুতে চুয়াডাঙ্গা ডিবেট ...
01/01/2026

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশের গণতন্ত্র প্রতিরক্ষার সংগ্রামের অপসহীন সারথীর মৃত্যুতে চুয়াডাঙ্গা ডিবেট ক্লাব গভীরভাবে শোকাহত। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

অনাগত বাংলাদেশে সহমর্মিতা ও গণতান্ত্রিক মূল্যবোধসমৃদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে মুক্তবুদ্ধি চর্চায় ব্রতী প্রত্যেকটি সত্তার কাছে তার সংগ্রাম অনুপ্রেরণাদায়ী পাথেয় হয়ে থাকবে।

চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স নিয়ে 'চুয়াডাঙ্গা জেলা প্রশাসক' -এর মূল্যবান মন্তব্য
03/12/2025

চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স নিয়ে 'চুয়াডাঙ্গা জেলা প্রশাসক' -এর মূল্যবান মন্তব্য

✅ আমাদের অফিসিয়াল ফেইসবুক পেজ ► https://facebook.com/ChuadangaVolunteers ✅ আমাদের ওয়েব সাইট ► https://www.ChuadangaVolunteers.org ...

Address

Chuadanga, Khulna, Bangladesh , 7200
Bangladesh

Telephone

+8801515676797

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chuadanga Volunteers Debate Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Chuadanga Volunteers Debate Club:

Share