23/07/2026
ঐতিহাসিক ৩য় ইসলামী মহাসম্মেলনের শুভ আহ্বান
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
আগামী ৩০ ডিসেম্বর ২০২৬ (বুধবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে— ৩নং ফাঁসিয়াখালী, ডান হাতির ছড়া “ঐতিহাসিক ৩য় ইসলামী মহাসম্মেলন” (ইনশাআল্লাহ)।
৩নং ফাঁসিয়াখালী ডান হাতির ছড়া-র সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিম জনতার যৌথ উদ্যোগে ও অক্লান্ত পরিশ্রমে এই দ্বীনি মাহফিলের আয়োজন করা হয়েছে।
আমাদের উদাত্ত আহ্বান:
কুরআন ও সুন্নাহর জান্নাতী বাগানে আপনার উপস্থিতি আমাদের আয়োজনকে ধন্য করবে। আসুন, হক্কানী ওলামায়ে কেরামের মুখ নিঃসৃত হেদায়েতী বয়ান শুনি, ঈমানি চেতনাকে সানিত করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে শরিক হই।
অনুষ্ঠানের স্থান: ডান ও বাম হাতির ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে।
তারিখ: ৩০/১২/২০২৬ ইং, বুধবার
মহান রাব্বুল আলামীনের দরবারে এই মহাসম্মেলনের সার্বিক সফলতা, কল্যাণ এবং কবুলিয়াতের জন্য আপনাদের সবার কাছে দোয়ার দরখাস্ত রইল। আল্লাহ তাআলা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল ও মঞ্জুর করুন। আমীন।
সবাইকে সানন্দ ও আন্তরিক আমন্ত্রণ!